Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
শুনেছি কারওয়ানবাজারে পণ্য চারবার হাতবদল হয়, প্রতি ট্রাকে ৭,০০০ টাকা চাঁদা নেয়: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 11:05 am
Last modified: 19 August, 2024, 11:03 am

Related News

  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

শুনেছি কারওয়ানবাজারে পণ্য চারবার হাতবদল হয়, প্রতি ট্রাকে ৭,০০০ টাকা চাঁদা নেয়: অর্থ উপদেষ্টা

টিবিএস রিপোর্ট
19 August, 2024, 11:05 am
Last modified: 19 August, 2024, 11:03 am
স্কেচ: টিবিএস

পণ্য পরিবহনে চাঁদাবাজি ও বাজারে সিন্ডিকেট দমনে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন, 'শুনেছি কারওয়ানবাজারেই পণ্য চারবার হাতবদল হয়। ট্রাকে চাঁদাবাজি হয়। একটা ট্রাক ঢাকা পর্যন্ত আসতে ৭ হাজার টাকা চাঁদা দিতে হয়। এগুলো বন্ধ করা যাদের দায়িত্ব, তাদের সঙ্গে আমি কথা বলেছি। এটা ফাইন্যান্স বা কমার্স মিনিস্ট্রির দায়িত্ব না।'

এছাড়া ভালো ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

রোববার (১৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, 'দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত—সবই হবে ব্যবসাবান্ধব। ব্যবসার ধরন হোক সরকারি বা বেসরকারি, অভ্যন্তরীণ ব্যবসা কিংবা এক্সটার্নাল ট্রেড।'

ব্যবসা ছাড়া কর্মসংস্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, 'ব্যবসা ছাড়া একটা অর্থনীতি চলতে পারে না। এটা ছাড়া কর্মসংস্থান ও মানুষের আয়ের সংস্থান হবে না। এখানে বেসরকারি খাত মূল ভূমিকা পালন করবে। তবে তাদের জন্য ফ্রি ফর অল করা যাবে না।'

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আমাদের সেকেন্ড কনসার্ন হলো মূল্যস্ফীতি। কোনোমতেই চাঁদাবাজি, একচেটিয়া ব্যবসা, মজুতদারী করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।'

এলডিসি থেকে উত্তরণ সম্পর্কে তিনি বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ডব্লিউটিওর (বিশ্ব বাণিজ্য সংস্থা) কিছু শর্ত আছে। এসব বিষয় নিয়ে আমরা দ্রুত কাজ শুরু করব।'

এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে অবিলম্বে পণ্য বিক্রি শুরু হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এক কোটি পরিবারের তালিকা প্রণয়নে ত্রুটি থাকতে পারে। সেই কারণে এখন হঠাৎ করে বন্ধ বিক্রি বন্ধ করে দিলে অনেক সাধারণ মানুষ ভোগান্তি পোহাবে।

এর আগে রোববার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন সালেহউদ্দিন আহমেদ। 

পরে অর্থ বিভাগে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে এডিবি আরও বড় পরিসরে কাজ করবে। সংস্থাটির অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, সেগুলোর কাজ চলমান থাকবে। ভবিষ্যতের জন্য পাইপলাইন প্রকল্প নির্ধারণেও সংস্থাটি সরকারকে সহায়তা করবে। 

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / সালেহউদ্দিন আহমেদ / অন্তর্বর্তী সরকার ২০২৪ / অন্তর্বর্তী সরকার / বাজার সিন্ডিকেট / সিন্ডিকেট / চাঁদাবাজি / পণ্য পরিবহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • টিকা কেনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় কী ঘটেছিল?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net