Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএফআইইউ

অর্থনীতি

তন্ময় মোদক
08 August, 2024, 10:10 am
Last modified: 08 August, 2024, 10:10 am

Related News

  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • বিএফআইইউ-এর নতুন প্রধান কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন
  • বাংলাদেশের পাচার হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে
  • এক ট্যাপেই টাকা পাচার: যেভাবে হুন্ডি ব্যবস্থাকে ডিজিটাল রূপ দিল ক্রিপ্টো

ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএফআইইউ

তন্ময় মোদক
08 August, 2024, 10:10 am
Last modified: 08 August, 2024, 10:10 am
ইলাস্ট্রেশন- টিবিএস

দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) এক সভায় ডেকেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

অ্যাসোসিয়েশন অভ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অভ ব্যাংকস ইন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মইনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিএফআইইউতে এ বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিএফআইইউ কেন তাদেরকে ডেকেছে, এ ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অর্থপাচার রোধ করতে নির্দেশনা দেওয়া হতে পারে বলে তারা ধারণা করছেন।

বিএফআইইউয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'বৃহস্পতিবার সকালে ও দুপুরে দুই ধাপে বিভিন্ন ব্যাংকের চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারদের সঙ্গে আমাদের সভা হবে। 
'দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের সন্দেহজনক লেনদেন হলে আমাদের সঙ্গে সঙ্গে সন্দেহজনক লেনদেন (এসটিআর) ও সন্দেহজনক কার্যক্রম (এসএআর) প্রতিবেদন দেওয়ার জন্য ব্যাংকগুলোকে মৌখিক নির্দেশনা দেওয়া হবে।' 

এছাড়া অর্থপাচার প্রতিরোধে বিভিন্ন নির্দেশনাও থাকতে পারে বলে জানান তিনি। 'এসটিআর বা এসএআর অনুযায়ী প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে।'

সাধারণত সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোকে এ ধরনের নির্দেশনা দিয়ে থাকে বিএফআইইউ। তবে বিএফআইইউ-প্রধান না থাকায় সার্কুলার জারি করা সম্ভব হয়নি।

গতকাল বুধবার সকালে স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তোপের মুখে পদত্যাগ করেন বিএফআইইউয়ের প্রধান মো. মাসুদ বিশ্বাস, কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটির্নর এবং একজন উপদেষ্টা পদত্যাগ করেন। 

এছাড়া আন্দোলনরতদের এক প্রেস বিজ্ঞপ্তিতে গভর্নর আব্দুর রউফ তালুকদার রাতের আঁধারে দেশ ছেড়েছেন বলে দাবি করা হয়।

বিএফআইইউয়ের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, 'আমাদের কাছে তথ্য রয়েছে, অনেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ তাদের অ্যাকাউন্টে থাকা দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা সরিয়ে নেওয়ার চেষ্টায় রয়েছেন। 

'আমরা সাধারণত কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ ছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারি না। তবে এটি যথাসম্ভব ঠেকাতেই ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হবে।'

কেন্দ্রীয় ব্যাংকের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'ক্ষমতাচ্যুত সরকারের গুডবুকে থাকা অনেক ব্যবসায়ী ও প্রভাবশালীরা অন্যায়-অনিয়ম করলেও আমরা চাইলেও অনেক পদক্ষেপ নিতে পারিনি। 

'নতুন অন্তবর্তীকালীন সরকার গঠনের পর আমাদের কাছে অর্থপাচার নিয়ে অনেক তথ্যই জানতে চাইবে—এটাই স্বাভাবিক। আমরাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।'

Related Topics

টপ নিউজ

বিএফআইইউ / অর্থ পাচার / মানি লন্ডারিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • পুরোনো শেয়ারধারীদের মালিকানায় ফেরার সুযোগ ব্যাংক খাতকে ঝুঁকিতে ফেলবে: বিশেষজ্ঞদের সতর্কতা
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • বিএফআইইউ-এর নতুন প্রধান কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন
  • বাংলাদেশের পাচার হওয়া সম্পদ উদ্ধার প্রচেষ্টা যেভাবে বাধাগ্রস্ত হচ্ছে
  • এক ট্যাপেই টাকা পাচার: যেভাবে হুন্ডি ব্যবস্থাকে ডিজিটাল রূপ দিল ক্রিপ্টো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net