Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
এবার বন্দরে আটকে পড়া সব ধরনের আমদানি পণ্যের ৭ দিনের স্টোর রেন্ট মওকুফ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 August, 2024, 03:40 pm
Last modified: 08 August, 2024, 06:11 pm

Related News

  • পেমেন্ট জটিলতা ও ছুটির আমেজে ব্যাহত হচ্ছে বন্দরগুলোর ২৪/৭ কাস্টমস সেবা
  • চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

এবার বন্দরে আটকে পড়া সব ধরনের আমদানি পণ্যের ৭ দিনের স্টোর রেন্ট মওকুফ

এর আগে শুধু তৈরী পোষাক শিল্পের কাঁচামাল খালাসে স্টোররেন্ট মওকুফ করা হলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। স্টোর রেন্ট মওকুফে বৈষম্যের অভিযোগ তুলেন। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় সব ধরনের আমদানি পণ্য ডেলিভারিতে স্টোর রেন্ট মওকুফের সিদ্ধান্ত নেয়।
টিবিএস রিপোর্ট
01 August, 2024, 03:40 pm
Last modified: 08 August, 2024, 06:11 pm
ছবি: টিবিএস

এবার চট্টগ্রাম বন্দরে আটকে পড়া সব ধরনের আমদানি পণ্যে সাত দিনের জন্য স্টোররেন্ট (পোর্ট ডেমারেজ) মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর আগে গত ৩০ জুলাই তৈরী পোষাক খাতের কাঁচামাল খালাসে এই সুবিধা দিয়েছিলো মন্ত্রণালয়।  

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর আবেদনের পর গতকাল (বুধবার) মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এই ছাড় প্রদানের ঘোষণা দেয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত যেসব আমদানি চালান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো হবে, সেসব পণ্যেই কেবল এই ছাড় পাওয়া যাবে। তবে ছাড় পাওয়ার জন্য ১৪ আগস্টের মধ্যে পণ্যের চালান বন্দর থেকে খালাস করে নিতে হবে।

সাধারণত জাহাজ থেকে পণ্য নামানোর চার দিন পর্যন্ত বিনা ভাড়ায় বন্দরে রাখা যায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী এখন সর্বোচ্চ সাত দিনের জন্য ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে ১১ দিনের জন্য ছাড় পাচ্ছেন আমদানিকারকেরা।

এর আগে শুধু তৈরী পোষাক শিল্পের কাঁচামাল খালাসে স্টোর রেন্ট মওকুফ করা হলে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। স্টোর রেন্ট মওকুফে বৈষম্যের অভিযোগ তুলেন। পরবর্তীতে ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় সব ধরনের আমদানি পণ্য ডেলিভারিতে স্টোর রেন্ট মওকুফের সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বন্দর ইয়ার্ডে চার দিন বিনা চার্জে আমদানি কন্টেইনার রাখার অনুমতি দেওয়া হয়েছে। এর পরে পঞ্চম দিন থেকে সপ্তম দিনের জন্য ২০-ফুট কন্টেইনারের জন্য প্রতিদিন ৬ ডলার স্টোরেজ ভাড়া দিতে হবে।

পরবর্তী সপ্তাহের জন্য দৈনিক ভাড়া হল ১২ ডলার, ২১ তম দিন থেকে ভাড়া ২৪ ডলারে বৃদ্ধি পাবে৷ একটি ৪০-ফুট কন্টেইনারের জন্য ভাড়া এই পরিমাণের দ্বিগুণ।

কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত ১৮ জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট-সেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে চট্টগ্রাম বন্দরে প্রচুর আমদানি চালান আটকা পড়ে। আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে অন্তত এক সপ্তাহ।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী,  এই বন্দরে কনটেইনার ভাড়া বাবদ প্রতিদিন গড়ে দুই কোটি টাকা আয় হয়। ছাড় দেওয়ার কারণে এখন ব্যবসায়ীরা অন্তত ১০-১৪ কোটি টাকার সুবিধা পাবেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক বলেন, "বন্দরের স্টোর রেন্ট মওকুফের এখতিয়ার নৌ পরিবহন মন্ত্রণালয়ের। যেহেতু তারা সময় উল্লেখ করে সব ধরনের আমদানি পণ্যের স্টোর রেন্ট এক সপ্তাহের জন্য মওকুফ করেছে তাই বন্দরে এখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

Related Topics

টপ নিউজ

বন্দর / বন্দর কার্যক্রম / বন্দর ব্যবহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • পেমেন্ট জটিলতা ও ছুটির আমেজে ব্যাহত হচ্ছে বন্দরগুলোর ২৪/৭ কাস্টমস সেবা
  • চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net