Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্যের রপ্তানিতেও মিলবে নগদ প্রণোদনা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 May, 2024, 07:55 pm
Last modified: 01 June, 2024, 01:34 pm

Related News

  • সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা
  • প্রবাসী কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব
  • চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্যের রপ্তানিতেও মিলবে নগদ প্রণোদনা

এর আগের নির্দেশনা অনুযায়ী, চামড়াজাত দ্রব্য রপ্তানি করে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে ১০০ ভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হতে হতো।
টিবিএস রিপোর্ট
30 May, 2024, 07:55 pm
Last modified: 01 June, 2024, 01:34 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

চামড়াজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানি করেও এখন থেকে নগদ প্রণোদনা পাওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) আজ (বৃহস্পতিবার) এক সার্কুলার জারির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগের নির্দেশনা অনুযায়ী, চামড়াজাত দ্রব্য রপ্তানি করে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে ১০০ ভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হতে হতো।

সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুসারে এ মর্মে স্পষ্ট করা যাচ্ছে যে, আলোচ্য খাতে ১০০ ভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির ক্ষেত্রেও নগদ সহায়তা প্রদেয় হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "বেশকিছু প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী না হয়েও চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা নিচ্ছে, এমন অভিযোগ আমাদের জানিয়েছে সরকারের বেশ কয়েকটি অধিদপ্তর। এর ভিত্তিতেই আগের সার্কুলার স্পষ্টীকরণ করে নতুন সার্কুলার জারি করা হয়েছে। ফলে সরকারি অধিদপ্তরগুলোর কনফিউশন কেটে গেলো। তবে কোনো রপ্তানিকারক নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্যের বদলে অন্য কোনো কারখানা থেকে পণ্য উৎপাদন করে রপ্তানি করলে তিনি নগদ প্রণোদনার আওতায় আসবেন না।

চামড়াজাত সামগ্রী রপ্তানি উৎসাহিত করতে সরকার ২০০০ সাল থেকে প্রণোদনা দিয়ে আসছে। বর্তমানে এসব পণ্য রপ্তানির বিপরীতে ১২ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

প্রণোদনা / প্রণোদনা প্যাকেজ / চামড়াজাত পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা
  • প্রবাসী কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব
  • চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টে শিক্ষক সংকট দূরীকরণে ৭০ শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net