Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
কিছু খাতের রপ্তানিকারকদের উৎসে কর সুবিধা কমাচ্ছে এনবিআর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 April, 2024, 09:25 am
Last modified: 01 April, 2024, 12:37 pm

Related News

  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

কিছু খাতের রপ্তানিকারকদের উৎসে কর সুবিধা কমাচ্ছে এনবিআর

টিবিএস রিপোর্ট
01 April, 2024, 09:25 am
Last modified: 01 April, 2024, 12:37 pm
অলংকরণ: টিবিএস

গত ৪ মার্চ রপ্তানিকারকদের উৎসে কর কর্তনের ক্ষেত্রে নতুন নিয়ম করে বলা হয়েছিল, যেসব রপ্তানিকারকের কর্পোরেট কর ১২ শতাংশ বা এর কম, তারা বিদ্যমান উৎসে কর ১ শতাংশের নিচেও দিতে পারবেন। 

তবে রোববার (৩১ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন সার্কুলার জারি করে ৪ মার্চের আগের আদেশ বাতিল করে নতুন করে কর সার্টিফেকেট নিতে বলেছে। এর ফলে রপ্তানিকারকদের নতুন আদেশ অনুযায়ী উৎসে কর কর্তন করতে হবে। 

তবে নতুন করহার স্পষ্ট করেনি সংস্থাটি। নতুন এই আদেশের ফলে কিছু খাতের রপ্তানিকারকদের উৎসে কর বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

নতুন সার্কুলার অনুযায়ী কিছু খাত বা প্রতিষ্ঠানের ওপর বিদ্যমান ১ শতাংশের চেয়ে বাড়তি হারেও কর আদায় হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'গত চার মার্চের আদেশের মাধ্যমে কিছু রপ্তানি খাতের উৎসে করের সুবিধা সংকুচিত করা হয়েছে। এর ফলে ওই তারিখের পর থেকে তাদের ওপর বাড়তি কর আরোপ হতে পারে।'

এনবিআরের কর আরেক কর্মকর্তা বলেন, 'নতুন আদেশ অনুযায়ী, কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান ১ শতাংশের কম হারে যেমন কর দেওয়ার সুযোগ পাবে, কিছু প্রতিষ্ঠানের ওপর এর চেয়ে বেশি হারেও কর আদায় হতে পারে।'

বর্তমানে প্রায় সব রপ্তানিকারক ১ শতাংশ হারে উৎসে কর পরিশোধ করে আসছে।

Related Topics

টপ নিউজ

উৎসে কর / এনবিআর / কর সুবিধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Related News

  • ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলা, পরিচালনায় বিআইএন বাধ্যতামূলক করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি
  • এনবিআরের সবাই গিয়ারড আপ, রাজস্বের টার্গেট অর্জন হবে: অর্থমন্ত্রী
  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

5
প্রতীকী ছবি: রয়টার্স
খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

6
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net