Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
৩৮টি ব্যাংক এখন দুর্বল: কেন্দ্রীয় ব্যাংকের গোপন প্রতিবেদন

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
11 March, 2024, 10:50 am
Last modified: 11 March, 2024, 10:57 am

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

৩৮টি ব্যাংক এখন দুর্বল: কেন্দ্রীয় ব্যাংকের গোপন প্রতিবেদন

শাখাওয়াত প্রিন্স
11 March, 2024, 10:50 am
Last modified: 11 March, 2024, 10:57 am
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস

দেশের ৫৪টি ব্যাংকের অবস্থা বিশ্লেষণ করে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ মোট ৩৮টি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময়ে ব্যাংকগুলোকে ক্যাটাগরিভুক্ত করেছে যখন আগামী বছরের শুরুর দিকে ১০টি ব্যাংককে একীভূত (মার্জার) করার চিন্তা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, দেশের দুই-তৃতীয়াংশের বেশি ব্যাংক এখন দুর্বল। 'রেড জোনের' ব্যাংকগুলো সবচেয়ে খারাপ (পুওর) এবং ইয়েলো জোনের ব্যাংকগুলো দুর্বল (উইক) অবস্থায় রয়েছে। আর 'গ্রিন জোনের' ব্যাংকগুলো ভালো মানের (গুড)। 'ইয়েলো জোনের' ব্যাংকগুলো মধ্যবর্তী অবস্থায় রয়েছে।

৫৪টি ব্যাংকের মধ্যে ১২টির অবস্থা অত্যন্ত নাজুক, যার ৯টি ইতিমধ্যে রেড জোনে চলে গেছে। ইয়েলো জোনে আছে ২৯টি ব্যাংক; এর মধ্যে ৩টি ব্যাংক রেড জোনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

অন্যদিকে মাত্র ১৬টি ব্যাংক গ্রিন জোনে স্থান পেয়েছে। এর মধ্যে ৮টিই বিদেশি ব্যাংক। অর্থাৎ গ্রিন জোনে দেশীয় ব্যাংকের সংখ্যা মাত্র ৮টি।

২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিগত ছয়টি অর্ধবার্ষিক সময়ে ৫৪টি ব্যাংকের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এ পদ্ধতি অনুসরণ করে ফিনানশিয়াল স্ট্যাবিলিটি বিভাগ অর্ধবার্ষিক ভিত্তিতে ব্যাংক হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ তৈরি করছে। 

বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংককে এ বিশ্লেষণ থেকে বাদ দেওয়া হয়েছে; কারণ এ ব্যাংকগুলোর ডেটা পয়েন্ট নমুনা ব্যাংকের অন্যান্য পর্যবেক্ষণ/ডেটা থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। আর ঐতিহাসিক তথ্য না থাকায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও প্রবাসী কল্যাণ ব্যাংককেও এ বিশ্লেষণ থেকে বাদ দেওয়া হয়েছে।

দেশে সবল ব্যাংকের সঙ্গে যখন দুর্বল ব্যাংক একীভূত করার আলোচনা জোরালো হচ্ছে, তখনই কেন্দ্রীয় ব্যাংকের গোপন প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্য উঠে এল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক টিবিএসকে বলেন, ব্যাংকগুলোর অবস্থা নিয়ে করা প্রতিবেদনটি সম্পর্কে তার জানা নেই। 'কোন ডিপার্টমেন্ট দুর্বল ও সবল ব্যাংকের তালিকা করেছে আমি এটা সম্পর্কে কিছুই জানি না।'

তবে তিনি বলেন, 'আমরা গত ডিসেম্বরে নতুন প্রম্পট কারেক্টিভ অ্যাকশন (পিসিএ) ফ্রেমওয়ার্ক করেছি। এতে খেলাপি ঋণ এবং ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেট রেশিওর (সিআরএআর) ভিত্তিতে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর শ্রেণিবিভাগ করা হয়েছে। এটা ২০২৫ সালের মে মাস থেকে কার্যকর হবে। পিসিএ ফ্রেমওয়ার্ক অনুযায়ী দেশের ব্যাংকগুলোকে ৪টি ক্যাটিগরিতে ভাগ করা হবে।'

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত প্রতি ছয় মাস পরপরই ব্যাংকগুলোর বিভিন্ন সুচকের ওপর ভিত্তি করে এই ক্যাটাগরি করে থাকে। এ তালিকায় কিছু ব্যাংককে সবল ব্যাংক হিসেবে দেখানো হয়েছে; আমি মনে করি সেইসব ব্যাংকও দুর্বল ব্যাংক।'

সর্বশেষ গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকমালিকদের বৈঠকে দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গভর্নর বলেন, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দেশের প্রায় ১০টি ব্যাংককে একীভূত করা হবে। এক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলো নিজেরাই যে ব্যাংকের সঙ্গে একীভূত হতে চায়, তার সঙ্গে সমন্বয় করে নেওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, অর্থনীতির আকারের তুলনায় দেশে ব্যাংকের সংখ্যা বেশি। 'আর যেগুলো বেশি দেওয়া হয়েছে, সেগুলোর বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায় অথবা ক্ষমতার কাছাকাছি থাকা কেউ নিয়েছেন।'

তিনি আরও বলেন, 'ব্যাংকগুলো দক্ষতার সঙ্গে ভালোভাবে চালালে কোনো প্রশ্ন উঠত না। বরং সময়মতো এগুলোকে মনিটরিং না করে উল্টো বিভিন্ন সময় নানা ছাড় দেওয়া হয়েছে। তখন ব্যবস্থা নিলে এই তালিকা এত দীর্ঘ হতো না।'

যে ব্যাংক যে ক্যাটাগরিতে আছে

ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক (বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক), চারটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (পদ্মা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক) এবং একটি বিদেশি ব্যাংক (ন্যাশনাল ব্যাংক অভ পাকিস্তান) রেড জোনে পড়েছে।

৩টি বাণিজ্যিক ব্যাংক ইয়েলো জোনে পড়েছে (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং সোনালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক)। এই ব্যাংকগুলোর অবস্থান রেড জোনের কাছাকাছি।

ইয়েলো জোনে থাকা ব্যাংকগুলোর মধ্যে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১৯টি প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ৮টি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো: সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মেঘনা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক ও পূবালী ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প গড়ের তুলনায় এ ব্যাংকগুলোর স্বাস্থ্য তুলনামূলক খারাপ হওয়ায় এসব ব্যাংকে তদারকি প্রয়োজন।

আর রেড জোনে পড়া ব্যাংকগুলোর জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। 

গ্রিন জোনে থাকা ব্যাংকগুলো হলো: প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, হাবিব ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আলফালাহ, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও স্টেট ব্যাংক অভ ইন্ডিয়া।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ রয়েছে ১.৪৫ লাখ কোটি টাকা। রেড জোনে থাকা ১২টি ব্যাংকের খেলাপি ঋণ ৯০ হাজার কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৬২ শতাংশ।

Related Topics

টপ নিউজ

ব্যাংক খাত / ব্যাংকিং খাত / দুর্বল ব্যাংক / রেড জোনের ব্যাংক / ব্যাংক মার্জার / ব্যাংক একীভূতকরণ / মার্জার / বাংলাদেশ ব্যাংক / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net