Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 April, 2026, 09:55 pm
Last modified: 16 April, 2026, 09:58 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা

ব্যাংকাররা বলেন, কাঙ্ক্ষিত হারে রাজস্ব সংগৃহীত না হওয়া এবং বৈদেশিক সহায়তা আশানুরূপ না পাওয়ায় সরকারকে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত খাতের ওপর অধিকতর নির্ভর করতে হচ্ছে, যা দেশের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ১১ লাখ কোটি টাকায় পৌঁছিয়েছে।
টিবিএস রিপোর্ট
16 April, 2026, 09:55 pm
Last modified: 16 April, 2026, 09:58 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া এবং নির্বাচন ও ব্যাংক খাতে বিনিয়োগসহ বিভিন্ন জরুরি ব্যয় মেটাতে গিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণের স্থিতি বেড়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭১ কোটি টাকা।

ব্যাংকাররা বলেন, কাঙ্ক্ষিত হারে রাজস্ব সংগৃহীত না হওয়া এবং বৈদেশিক সহায়তা আশানুরূপ না পাওয়ায় সরকারকে ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত খাতের ওপর অধিকতর নির্ভর করতে হচ্ছে, যা দেশের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ১১ লাখ কোটি টাকায় পৌঁছিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া পুঞ্জীভূত ঋণ ১০ লাখ ৯৪ হাজার ৩৭৮ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ লাখ ৪২ হাজার ৫০৭ কোটি টাকা।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়েছে ৭২ হাজার ৬৪৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হয়েছিল ৪০ হাজার ১৪৪ কোটি টাকা। অর্থাৎ এ অর্থবছরের প্রথম সাত মাসে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বেড়েছে সাত দশমিক ১০ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংক খাত থেকে ৬৪ হাজার ৯২৩ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত সাত হাজার ৭২৩ কোটি টাকার ঋণ নিয়েছে। গত অর্থবছরের একই সময়ে ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছিল ১৫ হাজার ৫৩১ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত ২৪ হাজার ৬১২ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, এসব ঋণ অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া। অন্তর্বর্তী সরকারের সময় আয়োজিত নির্বাচনী ব্যয়, নতুন ব্যাংকে বিনিয়োগ এবং পরিচালনা ব্যয় মেটাতে এই ঋণ নেওয়া হয়েছিল। মূলত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় না হওয়ায় সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ করতে হয়েছিল। তাই আগের তুলনায় ঋণের পরিমাণ বেড়েছে।

প্রতিবছরই বড় অঙ্কের ঘাটতি রেখে বাজেট পেশ করে আসছে সরকার। এই ঘাটতি মেটানো হয় মূলত দুটি উৎস থেকে— অভ্যন্তরীণ ও বৈদেশিক খাত। বৈদেশিক খাত থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তা পাওয়া না গেলে অভ্যন্তরীণ উৎসের ওপরই বেশি নির্ভর করতে হয় সরকারকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে ব্যাংক ব্যবস্থা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি এবং সঞ্চয়পত্র খাত।

দায়িত্বে থাকাকালে অন্তর্বর্তী সরকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকার যে বাজেট দিয়েছে, সেখানে সামগ্রিক ঘাটতি ধরা হয় (অনুদানসহ) দুই লাখ ২১ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির সাড়ে তিন শতাংশ। তবে অনুদান বাদে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ। এবার অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এর মধ্যে চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ চার হাজার কোটি টাকা। আর অ-ব্যাংকিং উৎস থেকে ২১ হাজার কোটি টাকার ঋণ পাওয়ার আশা করা হচ্ছে। এর মধ্যে সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে সাড়ে ১২ হাজার কোটি টাকা। তবে এখন পর্যন্ত সরকার বাজেট ঘাটতি অর্থায়ন যে পরিমাণ ঋণ নিয়েছে, তার সিংহভাগই নিয়েছে ব্যাংক ব্যবস্থা থেকে।

তথ্য অনুযায়ী, সরকারের অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে গত জানুয়ারি পর্যন্ত পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ১০ হাজার ৯৫৩ কোটি টাকা। আর ব্যাংকবহির্ভূত খাতে পুঞ্জীভূত ঋণ চার লাখ ৮৩ হাজার ৪২৪ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের শুরু থেকে গত ৩০ মার্চ পর্যন্ত সরকার নিয়েছে এক লাখ ছয় হাজার ৫১ কোটি টাকা। অর্থাৎ চলতি ২০২৫-২৬ অর্থবছরের তিন মাস বাকি থাকতেই পুরো অর্থবছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার। সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি ছয় লাখ ৫৬ হাজার ৯৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এদিকে সরকারের বিদেশি ঋণ গত জুন পর্যন্ত দাঁড়িয়েছে ৯ লাখ ৪৯ হাজার ১১ কোটি টাকা। যদিও ডিসেম্বর পর্যন্ত সরকারের বিদেশি ঋণ ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলার (১৩ লাখ ৯২ হাজার ৬৬৮ কোটি টাকা, প্রতি ডলার ১২২ দশমিক ৭০ টাকা হিসেবে)।

Related Topics

টপ নিউজ

ঋণ / সরকার / বাংলাদেশ ব্যাংক / রাজস্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়ল ১৫ মে পর্যন্ত
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net