Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
সাকিবের ফুটওয়্যার ব্র্যান্ড এসএএইচ৭৫-এর যাত্রা শুরু

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 09:25 am
Last modified: 04 March, 2024, 09:28 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

সাকিবের ফুটওয়্যার ব্র্যান্ড এসএএইচ৭৫-এর যাত্রা শুরু

টিবিএস রিপোর্ট
04 March, 2024, 09:25 am
Last modified: 04 March, 2024, 09:28 am

ক্রিকেটার সাকিব আল হাসান এবং স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে ফুটওয়্যার ব্র্যান্ড এসএএইচ৭৫ যাত্রা শুরু করেছে।

দেশীয় নন-লেদার ফুটওয়্যার সামগ্রী উৎপাদনকারী স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যৌথ উদ্যোগে রোববার (৪ মার্চ) ঢাকার একটি হোটেলে নতুন ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

নতুন এই ব্র্যান্ডের অধীনে স্টেপ ফুটওয়্যার বিভিন্ন ফুটওয়্যার ও অ্যাক্টিভওয়্যার সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে। এসব পণ্য সারা দেশে থাকা স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে পাওয়া যাবে। 

অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, 'আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, 'আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।'

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, 'আমরা এই নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করব। বাকি পণ্য স্থানীয় ও বিদেশি সরবরাহকারীদের থেকে সংগ্রহ করা হবে। 

'পণ্যগুলো বিক্রি করা হবে স্টেপের শোরুম থেকে। জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যারসহ নানা আইটেম পাওয়া যাবে এই ব্র্যান্ডের অধীন।'

'আমরা সাকিব আল হাসানের নতুন ব্র্যান্ড এবং স্টেপ ফুটওয়্যারকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছি,' বলেন তিনি।

নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের তিনটি কারখানা রয়েছে। কোম্পানির কর্মকর্তাদের তথ্যমতে, এই দুটি কারখানায় ট্রলি ব্যাগ ও ব্যাকপ্যাক তৈরি করা হয়, আরেকটি কারখানায় জুতা তৈরির সরঞ্জাম তৈরি করা হয়।

তিনটি কারখানাই বর্তমানে পুরোপুরি উৎপাদনে রয়েছে। সাকিবের সঙ্গে চুক্তির আওতায় শুধু জুতা, স্পোর্টস গিয়ার ও জার্সিসহ নন-লেদার ফুটওয়্যার উৎপাদন করবে জুতা কারখানাটি।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ফুটওয়্যার / এসএএইচ৭৫ / ফুটওয়্যার ব্যবসা / ফুটওয়্যার ব্র্যান্ড / সাকিবের ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net