Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
নিয়ন্ত্রণের উদ্যোগ সত্ত্বেও রমজানের আগেই বেড়েছে নিত্যপণ্যের দাম

অর্থনীতি

জহির রায়হান
24 February, 2024, 09:40 am
Last modified: 24 February, 2024, 12:12 pm

Related News

  • খাদ্য থেকে পরিবহন, নির্মাণ—সব খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের ধাক্কা; নিত্যপণ্যের দাম এখন আরো চড়া
  • সব দিক থেকেই বাড়ছে জীবনযাত্রার ব্যয়
  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি
  • কাঁচামরিচের দাম কমে ২৮০-৩২০ টাকা, স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে
  • কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া

নিয়ন্ত্রণের উদ্যোগ সত্ত্বেও রমজানের আগেই বেড়েছে নিত্যপণ্যের দাম

জহির রায়হান
24 February, 2024, 09:40 am
Last modified: 24 February, 2024, 12:12 pm
ফাইল ছবি: মুমিত এম/টিবিএস

রমজান শুরু হওয়ার দুই সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও রাজধানীতে ব্রয়লার মুরগি, চিনি, পেঁয়াজ খেজুর ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। এর ফলে নিম্ন-আয়ের মানুষের ওপর চাপ আরও বাড়ছে।   

চাঁদ দেখা সাপেক্ষে ১২ মার্চ শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। এর আগেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেছে বাজারে।

রাজধানীর কারওয়ান বাজার ও কল্যাণপুর বাজারসহ চারটি বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক মাসে ছোলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে থেকে ১০০-১০৫ টাকায় উঠেছে।

কল্যাণপুরের মুদি দোকানের বিক্রেতা মোহাম্মদ কামাল হোসেন রিয়াজ বলেন, রমজানের আগেই সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। চিনির দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। 'প্রতি কেজি খোলা চিনি ১৫ দিন আগেরও পাইকারি কিনতাম ১৩২ টাকা। সেটা এখন কিনতে হচ্ছে ১৩৫ টাকায়।'

তিনি বলেন, 'আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয়। তাই আমরা সেই দাম থেকে কিছুটা লাভ করে বিক্রি করি।' পাঁচ লিটার বোতজাত সয়াবিন তেল ৭৮০-৮২০ টাকা বিক্রি হচ্ছে বলে জানান কামাল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে লাল চিনির দাম কেজিপ্রতি ১৪০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে দাম ১৬০ টাকা করার সিদ্ধান্ত নেয় সরকার। পরে ওইদিনই সন্ধ্যায় এ সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত  এক মাসের তুলনায় প্রায় ২০ ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। গত মাসে এই সময়ে বাজারে প্রতি কেজি ছোলার দাম ছিল ৯৫ থেকে ১১০ টাকা। সেই হিসাবে এক মাসে ছোলার দাম বেড়েছে ১৬ শতাংশ।

চিনির দাম ১৪০-১৪৫ টাকা থেকে বেড়ে এখন ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সাধারণ মানের খেজুর প্রতি কেজি ২৫০-৪৫০ টাকা থেকে বেড়ে এখন ২৫০ থেকে ৮৫০ টাকা বিক্রি হচ্ছে।

পেঁয়াজ প্রতি কেজি ৭০-৯০ টাকা  থেকে বেড়ে এখন ১১৫-১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

খোলা সাদা আটা ৪৫-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এখন সরু চাল ৬৫-৭৮ টাকা, মাঝারি চাল ৫৪-৫৮ টাকা এবং মোটা স্বর্ণা ৫০-৫২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের মেসার্স আল আমিন ট্রেডার্সের বিক্রেতা মোহম্মদ ইমন জানান, চিনি ১৪৫ টাকা কেজি বিক্রি করছেন তারা। 'গত বছর ছোলা বিক্রি করেছিলাম ৮০ টাকা কেজি, এখন ১০৫ টাকা  বিক্রি করছি।'

এদিকে পবিত্র রমজানের আগে বাজারে ব্রয়লার মুরগির দাম আবারও বাড়তে শুরু করেছে।

টিসিবির তথ্য বলছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০-২০০ টাকা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি করতে দেখা যায় ২০০ থেকে ২১০ টাকায়। মগবজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, এখন অনেক সামাজিক অনুষ্ঠান হচ্ছে। তাই ব্রয়লারের চাহিদা বেড়ে যাওয়ায় দামও কিছুটা বাড়তি।

কয়েক দফায় মূল্যবৃদ্ধির পরও এখনো বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁঝ। কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মোহম্মদ আলতাফ হোসেন বলেন, পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০-১১২ টাকায়।

তবে খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে পেঁয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন সেই পেয়াঁজ ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বজারে বাজার করতে আসা সাহে আলম বলেন, 'সব জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের আয় আর সেইভাবে বাড়ছে না। এখন গত বছর এই সময় পেঁয়াজ কিনেছিলাম ৩৫-৪০ টাকা কেজি। সেই  পেঁয়াজ এখন ১২৫ টাকা। এখনই এত দাম, রমজান শুরু হলে কী হবে সেই চিন্তা করছি।'

রোজার আগে বাজারে পণ্যের দাম সহনীয় রাখতে চাল, চিনি, তেল ও খেজুরের শুল্ক-কর কমিয়েছে সরকার।

গত ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব পণ্যের শুল্ক-কর কমানোর ঘোষণা দিলেও  এখনও বাজারে কোনো পণ্যের দাম কমার লক্ষণ দেখা যায়নি।

Related Topics

টপ নিউজ

পণ্যমূল্য / নিত্যপণ্যের দাম / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • খাদ্য থেকে পরিবহন, নির্মাণ—সব খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের ধাক্কা; নিত্যপণ্যের দাম এখন আরো চড়া
  • সব দিক থেকেই বাড়ছে জীবনযাত্রার ব্যয়
  • রাজধানীর বাজারে ডিমের ডজন ১৫০ টাকা, মাছ-সবজিতেও চরম অস্বস্তি
  • কাঁচামরিচের দাম কমে ২৮০-৩২০ টাকা, স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে
  • কাঁচামরিচের কেজি ঠেকেছে ৪০০ টাকায় , সবজির দামও চড়া

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১ অক্টোবর থেকে মার্চেন্টের হিসাবে বাংলা কিউআর পেমেন্ট তাৎক্ষণিক জমা দিতে হবে

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net