Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
রাখাইনে সংঘাত তীব্র হওয়ায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত বাণিজ্য 

অর্থনীতি

শওকত আলী
08 February, 2024, 10:15 am
Last modified: 08 February, 2024, 10:15 am

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

রাখাইনে সংঘাত তীব্র হওয়ায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত বাণিজ্য 

মিয়ানমার থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয় আদা। অন্যান্য পণ্যের সঙ্গে এই পণ্যের আমদানিও প্রায় দুই মাস ধরে বন্ধ। 
শওকত আলী
08 February, 2024, 10:15 am
Last modified: 08 February, 2024, 10:15 am

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের প্রভাবে টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পরিচালনায় রয়েছে ইউনাইটেড টেকনাফ লিমিটেড। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত ১৩ নভেম্বর থেকে মিয়ানমারে লড়াই শুরু হলেও সম্প্রতি এর তীব্রতা বেড়েছে। এর প্রভাবে ডিসেম্বর থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম কমতে থাকলেও বর্তমানে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। 

তিনি জানান, মিয়ানমার থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমদানি হয় আদা—পণ্যটির আমদানি প্রায় দুই মাস ধরে বন্ধ। 

টেকনাফ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাংলাদেশে আদা, রসুন ও পেঁয়াজ আমদানি হয়। এর বাইরে মাছ, কাঠ, আচার, মশলা, নারকেল, ইলেকট্রিক পণ্যসহ নানা পণ্য দেশে আসে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশে বছরে আদার চাহিদা ৪.৫ লাখ টন। স্থানীয় উৎপাদন ২ লাখ টনের কম। বাকি চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে। আমদানির বেশিরভাগই আসে চীন, ভারত ও মিয়ানমার থেকে। 

এর মধ্যে আবার আমদানির সিংহভাগ আদাই আসে মিয়ানমার থেকে। মিয়ানমার থেকে ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসেই ৮০ হাজার ২১৮ টন আদা আমদানি হয়। একই সময়ে প্রায় ৬০০ টন রসুন আমদানি হয় দেশটি থেকে। 

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ থেকে মিয়ানমারে সাধারণত আলু, খেলনা, প্লাস্টিক সামগ্রী, পোশাক, চিপস, অ্যালুমিনিয়াম, ওষুধ, প্রসাধনী ও বিভিন্ন খাদ্যসামগ্রী রপ্তানি হয়। 

তবে রপ্তানির পরিমাণ সামান্য। ২০১৯-২০ অর্থবছরে ০.০৪ লাখ টন, ২০২০-২১ অর্থবছরে ০.০৩ লাখ টন এবং ২০২১-২২ অর্থবছরে ০.১১ লাখ টন পণ্য রপ্তানি হয়েছে। 

এর বিপরীতে একই সময়ে যথাক্রমে ১.৯৮ লাখ টন, ০.৭৫ লাখ টন এবং ২.৩৩ লাখ টন পণ্য আমদানি হয়েছে মিয়ানমার থেকে। 

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে যে পরিমাণ পণ্য আমদানি হয়, চোরাচালানের মাধ্যমেও প্রায় সমপরিমাণ পণ্য দেশটি থেকে বাংলাদেশে ঢোকে। 

গত নভেম্বর থেকে রাখাইনের বিভিন্ন শহরে জান্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে আরাকান আর্মি। এই লড়াইয়ের তীব্রতা বাড়ার কারণে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) অনেক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। বুধবার ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এতে অনেক আমদানিকারককে লোকসান গুনতে হচ্ছে। কারণ অনেকে ব্যাংক ড্রাফট করলেও মিয়ানমারের অস্থিরতার কারণে পণ্যগুলো মিয়ানমারের ব্যবসায়ীরা রপ্তানি করতে পারছেন না। 

তিনি জানান, টেকনাফ স্থলবন্দর দিয়ে ঋণপত্র (এলসি) ব্যবস্থায় আমাদনি-রপ্তানি কার্যক্রম হয় না। দুই দেশের সীমান্ত বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। মিয়ানমারে এখন ব্যাংকগুলো বন্ধ থাকায় চাইলেও ব্যাংক ড্রাফট করা যাচ্ছে না। এজন্য দেশটি থেকে একেবারেই আমদানি করা যাচ্ছে না। তবে অনেক ঝুঁকি নিয়ে মিয়ানমারের ব্যবসায়ীরা মাঝেমধ্যে এক-দুটি ট্রলার পাঠাচ্ছেন, যা একেবারেই নামমাত্র। এর ফলে টেকনাফ বন্দর থেকে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে।

সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি নারিকেল, শুঁটকি মাছসহ অন্যান্য পণ্য নিয়ে একটি ট্রলার মিয়ানমার থেকে এ বন্দরে এসেছে বলে জানান জসিম। 

এই পরিস্থিতিতে সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার থেকে যে পরিমাণ আদা আমদানি হয়, সেটি এখন বিকল্প দেশ থেকে আনতে হবে। তা না করতে পারলে বাজারে একটা বড় অস্থিরতা তৈরি হয়ে পারে। কারণ লম্বা সময় ধরেই আদার আমদানি বন্ধ। 

ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, দেশে আদার সরবরাহ, বাজারদর স্বাভাবিক রাখতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই দেশের সীমান্ত বাণিজ্য। 

যদিও টিসিবির বাজার বিশ্লেষণের তথ্য বলছে, স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি আদা ২৫০-২৮০ টাকা এবং আমদানি করা আদা ২৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। 

টিসিবির তথ্য অনুযায়ী, মাসখানেকের মধ্যে আদার বাজারে কোনো অস্থিরতা তৈরি হয়নি। 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার-বাংলাদেশ / আমদানি / আমদানি-রপ্তানি / সীমান্ত বাণিজ্য / টেকনাফ স্থলবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • রপ্তানির তুলনায় দ্রুত বাড়ছে আমদানি: অর্থবছরের প্রথম দুই মাসে বাণিজ্য ঘাটতি ২৯ শতাংশ বেড়ে ৩৮২ কোটি ডলার
  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • সাপ্লাই চেইন ট্রেসেবিলিটি নিয়ে স্পষ্ট নির্দেশনা চান রপ্তানিকারকেরা
  • এলপিজি আমদানির কার্গো আটকে রেখে দাম বাড়ানোর অভিযোগ: তদন্ত চান ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে মাল্টার কেজি ৫৫০ টাকা, আমদানি বাড়লেও সরবরাহে টান

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net