Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
বন্দর থেকে পণ্য ছাড়তে বাড়তি টাকা আদায় করছে ব্যাংকগুলো: ব্যবসায়ীদের অভিযোগ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 February, 2024, 10:00 am
Last modified: 05 February, 2024, 12:15 pm

Related News

  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ

বন্দর থেকে পণ্য ছাড়তে বাড়তি টাকা আদায় করছে ব্যাংকগুলো: ব্যবসায়ীদের অভিযোগ 

তিনি বলেন, ‘প্রতি ডলারে ১০ টাকার বেশি গ্যাপ হওয়ার কারণে আমরা রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছি এবং স্থানীয় বাজারেও পণ্যের দাম বেড়ে যাচ্ছে।’
টিবিএস রিপোর্ট
05 February, 2024, 10:00 am
Last modified: 05 February, 2024, 12:15 pm

আমদানির জন্য লেটার অব ক্রেডিট (এলসি) খোলার পর বন্দর থেকে পণ্য ছাড়তে কনভার্শন রেট চেঞ্জ করে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারে বাড়তি প্রায় ১২ টাকা পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এক সভায় ব্যবসায়ী নেতারা এ অভিযোগ করেন। সভায় সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

সভা শেষে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন এক্সপোর্টের চেয়ারম্যান মেহদি আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কাঁচামাল বা মেশিনারিজ আমদানির ক্ষেত্রে ১১০ টাকায় এলসি খুললেও পণ্য বন্দরে আসার পর যখন রিলিজ করতে যাই, তখন কমার্শিয়াল ব্যাংক কনভার্শন রেট চেঞ্জ করে আমাদের ওপর ১২০ থেকে ১২২ টাকা চার্জ করছে। আবার কোনো কোনো ব্যাংক এলসি খোলার সময়ই বাড়তি টাকা চার্জ করে।'

তিনি বলেন, 'প্রতি ডলারে ১০ টাকার বেশি গ্যাপ হওয়ার কারণে আমরা রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছি এবং স্থানীয় বাজারেও পণ্যের দাম বেড়ে যাচ্ছে।'

সভায় তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পকে দেওয়া প্রণোদনা সুবিধা বন্ধ করা হলে রপ্তানি খাত ক্ষতির সম্মুখীন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।

গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংক রপ্তানিতে নগদ প্রণোদনা বা ভর্তুকি দেওয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। যা নিয়ে ইতোমধ্যে রপ্তানি খাত বিশেষ করে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রবিবার গার্মেন্টস ও টেক্সটাইল খাতের নেতারা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।

এছাড়া একই দিন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন পোর্ট অ্যান্ড শিপিংয়ের প্রথম সভায় বক্তারা পণ্য বা কাঁচামাল আমদানি-রপ্তানির জটিলতা কমিয়ে আনার ওপর জোর দিয়েছেন।

তারা বলেন, চলমান বৈশ্বিক সংকটের কারণে দেশে কস্ট অব ডুয়িং বিজনেস অর্থাৎ ব্যবসায় পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন স্থানীয় উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে পণ্য বা কাঁচামাল আমদানি-রপ্তানির জটিলতা কমিয়ে আনা জরুরি।

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন পোর্ট অ্যান্ড শিপিংয়ের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, 'পণ্য ও কাঁচামাল আমদানি-রপ্তানিতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।'

সভায় এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমান ডলার সংকট মোকাবিলায় এই রপ্তানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রপ্তানির ক্ষেত্রে উদ্যোক্তাদের সমস্যা সমাধানসহ রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সম্প্রসারণে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বন্দর / পণ্য / আমদানি / এলসি / ডলার / এফবিসিসিআই / প্রণোদনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net