Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধে ২,০০০ কোটি টাকার বেশি বন্ড ছাড়ল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 January, 2024, 09:35 am
Last modified: 25 January, 2024, 11:28 am

Related News

  • পান্ডা বন্ডসহ বিদেশি মুদ্রায় সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন 
  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি

বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনা পরিশোধে ২,০০০ কোটি টাকার বেশি বন্ড ছাড়ল সরকার

বন্ডের মেয়াদ ১০ বছর এবং সুদহার ৮ শতাংশ।
টিবিএস রিপোর্ট
25 January, 2024, 09:35 am
Last modified: 25 January, 2024, 11:28 am
ছবি: মুমিত এম/টিবিএস

প্রথমবারের মতো বন্ড ইস্যু করে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর (আইপিপি) বকেয়া পাওনা পরিশোধ করা শুরু করেছে সরকার। 

বুধবার (২৪ জানুয়ারি) বেশ কিছু বিদ্যুৎ কোম্পানির পাওনা মেটাতে পূবালী ব্যাংক ও দ্য সিটি ব্যাংক পিএলসিকে ২ হাজার কোটি টাকার বেশি বন্ড ইস্যু করেছে অর্থ মন্ত্রণালয়। 

বন্ড ইস্যুর মাধ্যমে যেসব আইপিপির দেনা পরিশোধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে—সামিট পাওয়ার, কনফিডেন্স পাওয়ার, আনলিমা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, লাখধানাভী পাওয়ার, বাংলা ট্র্যাক পাওয়ার, বারাকা পাওয়ার ও এনার্জিপ্যাক। 

অর্থ বিভাগের ট্রেজারি অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট অনুবিভাগের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সব আইপিপির বকেয়া পাওনা পরিশোধ করা হবে। এতে সরকারকে প্রায় ১৫ হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে হবে।

বুধবার সিটি ব্যাংকের অনুকূলে ১ হাজার ৯৮৫ কোটি টাকা এবং পূবালী ব্যাংকের অনুকূলে ৭৮ কোটি টাকার বন্ড দেওয়া হয়েছে। দুটি বন্ডের মেয়াদ ১০ বছর এবং সুদহার বাংলাদেশ ব্যাংকের রেপো রেটের সমান, যা বর্তমানে ৮ শতাংশ।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি এবং সামিট গ্রুপের পরিচালক ফয়সাল খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যেসব স্থানীয় বাণিজ্যিক ব্যাংকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্যের বিপরীতে কার্যকরী মূলধন রয়েছে, ওইসব ব্যাংকে অর্থ মন্ত্রণালয় সমর্থিত বন্ড ইস্যু করা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, 'বিপিডিবি যে পরিমাণ ভর্তুকি অর্থ মন্ত্রণালয় থেকে পায়নি, ওই পরিমাণ বন্ড ছাড়া হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারের কাছে আইপিপিগুলোর পাওনা এভাবে বন্ডের মাধ্যমে পরিশোধ করার কাজ শুরু হলো। '

তিনি আরও বলেন, দীর্ঘদিনের বকেয়া পাওনার পেতে শুরু করায় আইপিপিরগুলো সন্তুষ্ট। 

ফয়সাল খান বলেন, 'আশা করি বিপিদিবি মাসিক বিল নিয়মিত করবে এবং চুক্তি অনুযায়ী ৩০ দিনের মধ্যে বিল পরিশোধ শুরু করবে, যাতে আইপিপিগুলো চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারে।'

আইপিপিগুলোর বকেয়া এক সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এজন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

অবশ্য আইপিপি ও সারের বকেয়া ভর্তুকি পরিশোধ করতে আগে থেকেই বন্ড ইস্যুর উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ। গত ৪ জানুয়ারি প্রথম দিন ৩ হাজাআর ৩১৬ কোটি টাকার বিশেষ বন্ড ইস্যূ করে সার আমদানির বকেয়া পরিশোধ করে অর্থ মন্ত্রণালয়।

এখন পর্যন্ত সব মিলিয়ে পাঁচ ব্যাংকের অনুকূলে সার খাতের ভর্তুকি বাবদ ৭ হাজার কোটি টাকার বেশি বন্ড ইস্যু করেছে সরকার। এর মধ্যে সোনালী ব্যাংককে ২ হাজার ৫৫৭ কোটি, জনতা ব্যাংককে ১ হাজার ৮৯৬ কোটি, ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি, আইএফআইসি ব্যাংককে ৪৫৯ কোটি এবং সিটি ব্যাংকের  ৩৯৭397 কোটি টাকার বন্ড ইস্যু করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / বকেয়া পাওনা / আইপিপি / বন্ড / বিশেষ বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • পান্ডা বন্ডসহ বিদেশি মুদ্রায় সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন 
  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি
  • শিক্ষা ও স্বাস্থ্য খাত ধ্বংসে পূর্ববর্তী সরকারকে দায়ী করলেন প্রধানমন্ত্রী
  • গ্রামে গেলে বিদ্যুৎ সংকট নিয়ে বিব্রত হতে হয়: সংসদে সরকারদলীয় এমপি

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net