Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
‘স্ট্রাকচারাল সমস্যায়’ ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 January, 2024, 10:30 pm
Last modified: 17 January, 2024, 10:38 pm

Related News

  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

‘স্ট্রাকচারাল সমস্যায়’ ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

আব্দুর রউফ তালুকদার বলেন, ইসলামী ব্যাংকের মতো অন্য ব্যাংকগুলোরও একই সমস্যা ছিল। কিন্তু, তাদের পলিসিগত নানান সুবিধা থাকায় তারা ওভারকাম করতে পেরেছে। ইসলামী ব্যাংকগুলো নিয়মিত ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ করতে পারে না, এবং এজন্য মূলত ঋণ প্রদানের ওপর নির্ভর করে। কিন্তু, অন্যান্য তফসিলি ব্যাংগুলোর নানান রকম উপায় রয়েছে, যেখান থেকে তারা সুবিধা নিতে পারে।
টিবিএস রিপোর্ট
17 January, 2024, 10:30 pm
Last modified: 17 January, 2024, 10:38 pm

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ইসলামী ব্যাংকগুলোর কাঠামোগত (স্ট্রাকচারাল) সমস্যার কারণে তাদের তারল্য সংকট দেখা দিয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) চলতি অর্থবছরের শেষ ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণার পর কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আব্দুর রউফ তালুকদার বলেন, ইসলামী ব্যাংকের মতো অন্য ব্যাংকগুলোরও একই সমস্যা ছিল। কিন্তু, তাদের পলিসিগত নানান সুবিধা থাকায় তারা ওভারকাম করতে পেরেছে। ইসলামী ব্যাংকগুলো নিয়মিত ট্রেজারি বিল, বন্ডে বিনিয়োগ করতে পারে না, এবং এজন্য মূলত ঋণ প্রদানের ওপর নির্ভর করে। কিন্তু, অন্যান্য তফসিলি ব্যাংকগুলোর নানান রকম উপায় রয়েছে, যেখান থেকে তারা সুবিধা নিতে পারে।

তবে বিভিন্ন ধরনের নীতি সহায়তা পেয়ে ইসলামী ব্যাংকগুলো বর্তমানে এই সংকট কাটিয়ে উঠতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।

গত বছরের ৩১ ডিসেম্বর ইসলামী ব্যাংকসহ তারল্য সংকটে থাকা সাত ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকিং নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলোকে আমানতের ১৩ শতাংশ অর্থ স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও (এসএলআর) হিসাবে রাখতে হয়। তার এর বিপরীতে বন্ডে বিনিয়োগের মাধ্যমেও মুনাফা করতে পারে।

তবে ইসলামী ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে এসএলআর রাখতে হয় মাত্র ৫.৫ শতাংশ। তাদের এই অর্থ বন্ডে বিনিয়োগ করার তেমন টুলস নেই। সুকুক বন্ড নামে একটি টুলস রয়েছে, যাতে খুবই কম পরিমাণে বিনিয়োগ করতে পারে।

ইসলামী ছাড়া সাধারণ তফসিলি ব্যাংগুলো তারল্য সংকটে পড়লে বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সুবিধা নিতে পারে। গভর্নর বলেন, এ ধরণের সুবিধা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে নেই বললেই চলে।

"তাই ইসলামী ব্যাংকগুলোর প্রায় পুরো অর্থ ঋণ বাবদ বিনিয়োগ করতে হয়। সংকটে আমানতকারীরা চাইলেই বিনিয়োগ তুলে এনে তাঁদের চাহিদা মেটানো সম্ভব হয় না"- যোগ করেন তিনি। 

ইসলামী ব্যাংকের বিষয়ে কোনো ভয়ভীতির কারণে ব্যবস্থা নেওয়া হয়নি কিনা– সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, "আমার চেয়ার হারানোর ভয় নেই। আমি (অর্থ মন্ত্রণালয়ের) সচিব ছিলাম, এক বছরের বেশি সময় চাকরি করেছি। এখন গভর্নর হয়েছি চুক্তিভিত্তিক নিয়োগে। আমি চাইলে চাকরি ছেড়ে দিতে পারব।"

এসময় আর্থিক খাতের দুর্বলতার বিষয়ে তিনি বলেন, "আমরা আগেই দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করেছিলাম। দেশের ৫২ বছরের ইতিহাসে কোনো ব্যাংক বন্ধ হয়নি, হবেও না। তবে ওই দুর্বল ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে সময় লাগে। তারা খারাপের দিকে যায়নি, আর দুর্বলতা কাটিয়ে উঠবে।"

আজ মুদ্রানীতি প্রকাশের সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান গত এক বছরে ইসলামী ধারার ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য কমার চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ২০২২ সালের জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য ছিল ১৫ হাজার ৯৭০ কোটি টাকা, ২০২৩ এর জুনে এসে তা কমে দাঁড়ায় ২ হাজার ৮৭১ কোটি টাকায়। নভেম্বরে যা আরো কমে ১৮৩ কোটি টাকায় নেমে আসে। 

 

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / তারল্য সংকট / বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net