Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
গণভোট: জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে উদ্বুদ্ধ করতে ব্যাংকগুলোতে ব্যানার টাঙানোর নির্দেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 10:30 pm
Last modified: 11 January, 2026, 10:46 pm

Related News

  • বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • শরীয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান গভর্নরের

গণভোট: জনগণকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে উদ্বুদ্ধ করতে ব্যাংকগুলোতে ব্যানার টাঙানোর নির্দেশ 

ব্যাংক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ও জনসচেতনতা বাড়াতে সভায় একাধিক পরামর্শ দেন গভর্নর। 
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 10:30 pm
Last modified: 11 January, 2026, 10:46 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

জনগণ যেন গণভোটের বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং 'হ্যাঁ' ভোট দিতে উদ্বুদ্ধ হয়, সেজন্য প্রতিটি ব্যাংকগুলোকে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় চার ডেপুটি গভর্নরসহ দেশের সব বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন।

ব্যাংক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ও জনসচেতনতা বাড়াতে সভায় একাধিক পরামর্শ দেন গভর্নর। 

সভায় উপস্থিত একাধিক সূত্রে জানা যায়, আসন্ন গণভোটে জনগণ যাতে বিষয়টি ভালোভাবে বুঝতে পারে এবং 'হ্যাঁ' ভোট দিতে উদ্বুদ্ধ হয়, সে লক্ষ্যে প্রতিটি ব্যাংকের শাখাগুলোতে দুটি করে ব্যানার টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে।

এদিকে এনজিওগুলো যদি গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে, তাহলে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া স্কুল ব্যাংকিং কার্যক্রমকে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের শাখার ম্যানেজারকে বছরে অন্তত দুটি করে স্কুল পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার গুরুত্ব তুলে ধরার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরিফিন গণমাধ্যমকে বলেন, 'গণভোট সামনে রেখে ব্যাংক খাতের স্থিতিশীলতা ও জনআস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাপি ঋণ কমার ধারা ধরে রাখতে এবং নতুন করে ঝুঁকি তৈরি না হয়, সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুবই স্পষ্ট নির্দেশনা দিয়েছে। আমরা সবাই সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করব।'

Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / গভর্নর / আহসান এইচ মনসুর / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • বাণিজ্যিক ব্যাংক থেকে ৬০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
  • গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে চট্টগ্রামে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
  • অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • শরীয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান গভর্নরের

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net