Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করুন: এনবিআরকে এফবিসিসিআই সভাপতি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 December, 2023, 06:55 pm
Last modified: 10 December, 2023, 07:12 pm

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করুন: এনবিআরকে এফবিসিসিআই সভাপতি

টিবিএস রিপোর্ট
10 December, 2023, 06:55 pm
Last modified: 10 December, 2023, 07:12 pm
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। ছবি: সংগৃহীত

হয়রানি ব্যবসা করার সুযোগ করে দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। এছাড়া ব্যবসায়ীরা হয়রানি ছাড়া ট্যাক্স ও ভ্যাট দিতে চান বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআরের উদ্দেশে এফবিসিসিআই সভাপতি বলেন, 'হয়রানি ছাড়া যাতে ব্যবসা করতে পারি, সে সুযোগটা আমাদেরকে দেন। হয়রানি যদি না করা হয়, তাহলে কথা দিতে পারি, আমরা ট্যাক্স-ভ্যাট সবই দেব।'

তিনি বলেন, 'এক থেকে দুই শতাংশ ব্যবসায়ী হয়তো (ব্যবসার তথ্য) লুকান—কিন্তু যদি কমপ্লায়েন্স ও অটোমেশন পাই, এটা থেকেও বেরিয়ে  আসবেন ব্যবসায়ীরা।'

এছাড়া মাঠ পর্যায়ে ট্যাক্স ও ভ্যাট কর্মকর্তাদের কাছে ব্যবসায়ীদের হয়রানির ইস্যু তুলে ধরে মাহবুবুল আলম বলেন, 'ব্যবসায়ীরা ট্যাক্স-ভ্যাট দিতে চান—কিন্তু যখনই সমস্যায় পড়েন, তখন তারা পিছিয়ে আসেন।'

তিনি বলেন, 'ব্যবসায়ীদের খাতাপত্র, মেশিন (কম্পিউটার বা এ-জাতীয় যন্ত্রপাতি) নিয়ে যাতে টানাটানি না করে। ব্যবসায়ীদের হ্যারাসমেন্ট যাতে না করা হয়, এটি এনবিআরের কাছে অনুরোধ জানাই।'

এছাড়া যারা কর দেন, তাদের ওপর বোঝা না বাড়িয়ে রাজস্ব বাড়াতে করের আওতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এফবিসিসিআই সভাপতি। 'উপজেলা পর্যায়ে ব্যবসা রয়েছে, সেখানে নজর দিতে হবে,' বলেন তিনি। 

এছাড়া ভ্যাট আদায়ে ইএফডি মেশিনের ক্ষেত্রে খাতভিত্তিক সব দোকানে একইসঙ্গে মেশিন বসানোর দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান মাহবুবুল আলম।

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / এনবিআর / ভ্যাট / কর / ট্যাক্স-ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net