Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
ওয়েভার সনদ জটিলতা: সক্ষমতার ৫০ শতাংশ কার্গো নিয়ে দুই বিদেশি জাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 October, 2023, 06:35 pm
Last modified: 24 October, 2023, 06:42 pm

Related News

  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

ওয়েভার সনদ জটিলতা: সক্ষমতার ৫০ শতাংশ কার্গো নিয়ে দুই বিদেশি জাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

ফিডার জাহাজ পরিচালনাকারীদের তথ্যমতে, লাইসেন্স পেতে দেরির কারণে চলতি মাসের প্রথম দিকে কার্গো রেখে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিলো অন্তত ৫টি জাহাজ। জানা যায়, পণ্য বোঝাই বা খালাস না করেই বন্দরের বহিঃনোঙরে চলে যায় জাহাজগুলো।
টিবিএস রিপোর্ট
24 October, 2023, 06:35 pm
Last modified: 24 October, 2023, 06:42 pm
ফাইল ছবি

বাধ্যতামূলক ওয়েভার সনদ পেতে জটিলতার কারণে সক্ষমতার প্রায় ৫০ শতাংশ কার্গো নিয়ে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে দুটি বিদেশি পতাকাবাহী জাহাজ। অর্থাৎ, বাকি কার্গো পরিবহন করেনি জাহাজ দুটি।

ওইএল শাস্তা এবং এক্সপ্রেস ধলাগিরি নামের জাহাজ দুটি মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে কলম্বো বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

এর ফলে জাহাজগুলো কনটেইনার প্রতি ২৮০ থেকে ৩২০ ডলার ভাড়া লোকসানে পড়েছে।

নৌবাণিজ্য দপ্তর থেকে ওয়েভার সনদ না পাওয়ায় এই আর্থিক ক্ষতি হয় বলে জানিয়েছে জাহাজ দুটির স্থানীয় প্রতিনিধিরা।

উল্লেখিত এ জটিলতার কারণে প্রায়শই ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশে আসা-যাওয়া করা বিদেশি জাহাজগুলো। ফলে শিপিং কোম্পানিগুলোকে কার্গো না নিয়ে বন্দর ছাড়তে হয়, নাহলে বিলম্বের সম্মুখীন হয়ে জরিমানা দিতে হয়।  

পানামার পতাকাবাহী ওইএল শাস্তা জাহাজের স্থানীয় প্রতিনিধি ক্রাউন ন্যাভিগেশন- এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর টিবিএসকে বলেন, চট্টগ্রাম-কলম্বো রুটে চলাচলকারী জাহাজটি শিডিউল অনুযায়ী মঙ্গলবার (২৪ অক্টবর) সকালে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। জাহাজটির কার্গো ধারণ সক্ষমতা ১,১০০ টিইইউ। কিন্তু, ওয়েভার সার্টিফিকেট না পাওয়ায় বন্দর কতৃপক্ষের মৌখিক অনুমতি স্বাপেক্ষে ৪৮০ টিইইউ পণ্যবাহী কনটেইনার নিয়ে বন্দর ছাড়তে হয়েছে।

তিনি বলেন, 'এই অবস্থা চলতে থাকলে, মেইন লাইন অপারেটরগুলো চট্টগ্রাম বন্দরমুখী জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে।'

ফিডার জাহাজ পরিচালনাকারীদের তথ্যমতে, লাইসেন্স পেতে দেরির কারণে চলতি মাসের প্রথম দিকে কার্গো রেখে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিলো অন্তত ৫টি জাহাজ। জানা যায়, পণ্য বোঝাই বা খালাস না করেই বন্দরের বহির্নোঙরে চলে যায় জাহাজগুলো।

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯ অনুযায়ী, সমুদ্রপথে দেশের মোট বাণিজ্যের অন্তত ৫০ শতাংশ কার্গো দেশীয় পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান রয়েছে। স্থানীয় জাহাজে জায়গার সংকুলান নাহলে, বাকি কার্গো বহনে বিদেশি জাহাজের এজেন্টদের বাধ্যতামূলক ওয়েভার সনদ নিতে হবে।

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিধিমালা ২০২৩ অনুযায়ী, কার্গো লোড করার আগে বিদেশি জাহাজের মালিক বা প্রতিনিধিদের নৌবাণিজ্য দপ্তরে এ সনদ পেতে অনলাইনে আবেদন করতে হবে।

তবে ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল চলতি বছরের মে মাসে নৌপরিবহন প্রতিমন্ত্রীকে একটি চিঠি দিয়ে, চট্টগ্রাম বন্দরে ওয়েভার সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে বিধিমালার কিছু অংশ সশোধনের আহ্বান জানায়।  সংস্থাটির মতে, এই বিধান আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাহত করছে।

 

 

 

Related Topics

টপ নিউজ

ওয়েভার সনদ / চট্টগ্রাম বন্দর / বৈদেশিক বাণিজ্য / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ
  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net