Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
আগস্টে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ কমেছে ৫০০ মিলিয়ন ডলার, রিজার্ভের ওপর বাড়ছে চাপ 

অর্থনীতি

তন্ময় মোদক
09 October, 2023, 01:05 pm
Last modified: 09 October, 2023, 03:26 pm

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ
  • বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু
  • নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

আগস্টে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ কমেছে ৫০০ মিলিয়ন ডলার, রিজার্ভের ওপর বাড়ছে চাপ 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের রিজার্ভ আছে ২১.০৫ বিলিয়ন ডলার। আগস্ট শেষেও এর পরিমাণ ২৩.০৯ বিলিয়ন ছিল। অর্থাৎ, এক মাসের মধ্যেই রিজার্ভ ২ বিলিয়ন কমেছে।
তন্ময় মোদক
09 October, 2023, 01:05 pm
Last modified: 09 October, 2023, 03:26 pm
ইনফোগ্রাফ- টিবিএস

বৈশ্বিক সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের চাপ বৃদ্ধির কারণে আগস্ট মাসে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ ৫০০ মিলিয়ন ডলার কমেছে; ফলে চাপ বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিভিন্ন বিদেশি ব্যাংক ও প্রতিষ্ঠান থেকে দেশের বেসরকারি খাতের নেওয়া স্বল্পমেয়াদী ঋণের পরিমাণ আট মাসের ব্যবধানে প্রায় ৩.৫৮ বিলিয়ন ডলার কমেছে।ডিসেম্বরের শেষে এ ঋণের পরিমাণ ছিল ১৬.৪২ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, "গত ৮ মাসে আমাদের ফরেক্স রিজার্ভের বড় পতন হয়েছে। এর অন্যতম কারণ প্রাইভেট সেক্টরে শর্ট টার্ম ফরেইন লোন কমছে। এসব শর্ট টার্ম লোন নিয়ে আমদানি করা হতো।" 

"বর্তমানে আমদানি কমে যাওয়ার কারণেও এসব লোনের চাহিদা কিছুটা কমছে। গত সেপ্টেম্বর মাসেও নতুন লোন পাওয়ার তুলনায় পেমেন্ট বেশি করার প্রবণতা দেখা গেছে," বলেন তিনি। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের রিজার্ভ আছে ২১.০৫ বিলিয়ন ডলার। আগস্ট শেষেও এর পরিমাণ ২৩.০৯ বিলিয়ন ছিল। অর্থাৎ, এক মাসের মধ্যেই রিজার্ভ ২ বিলিয়ন কমেছে।

স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ কী কারণে কমছে জানতে চাইলে ব্যাংকাররা লোনের ডিমান্ড কমে যাওয়ার পেছনের তিনটি কারণকে সামনে নিয়ে আসেন।

প্রথমত, এই স্বল্পমেয়াদী ঋণের জন্য ৮.৫%-এর বেশি সুদ দিতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বিদেশি ঋণে সর্বোচ্চ সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সাথে ৩.৫% সুদ দেওয়ার নিয়ম রয়েছে। এসওএফআর এখন ৫% এর বেশি। ২০২০ সালে এটি ১% এর কম ছিল। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে সুদের হার কয়েক গুণ বেড়েছে। বাংলাদেশি ঋণগ্রহীতাদের নতুন ঋণ নিতে খুব একটা আগ্রহী না হওয়ার এটাই অন্যতম কারণ। তারা আগে পুরোনো ঋণ শোধ করতে চায়।

দ্বিতীয়ত, বৈদেশিক ঋণের ইন্টারেস্টের উপর ২০% ট্যাক্স দিতে হয়। এমনিতেই লোনের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। ট্যাক্সের কারণে অতিরিক্ত ১.৭% যোগ হয়ে নেট ইন্টারেস্ট ১০.২% এর বেশি হয়ে যায়। এত বেশি ইন্টারেস্ট পেমেন্ট করে লোন নিতে ব্যবসায়ীরা আগ্রহী নন।

তৃতীয়ত কারণ, ক্রমাগত টাকার অবমূল্যায়ণ। গত এক বছরে টাকার মান প্রায় ১৩% কমে গেছে। ফলে যারা ১বছর আগে ঋণ নিয়েছিলেন, তাদের ইন্টারেস্ট ছাড়াও টাকার মান কমার কারণে খরচ অনেক বেড়ে গেছে। বর্তমানে ডলার সংকট চলছে, ফলে টাকার মান সামনে আরো কমতে পারে। সবমিলিয়ে ব্যবসায়ীদের পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যাওয়ায় লোন নেওয়া কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। 

শুধু ঋণের চাহিদা নয়, ঋণ আগের মতো পাওয়াও যাচ্ছে না বলে উল্লেখ করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। 

তিনি টিবিএসকে বলেন, "আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের ক্রেডিট রেটিং আগের তুলনায় খারাপ করে দেওয়ায় অনেক বিদেশি ব্যাংক এখন আগের মতো আমাদের লোন দিতে চাচ্ছে না। ফলে নতুন লোন ডিসবার্স কম হচ্ছে, সে তুলনায় আমাদের ডিউ পেমেন্ট করতে হচ্ছে বেশি।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন স্বল্পমেয়াদী ঋণ পাওয়া গেছে আগস্ট মাসে। পুরো মাসে নতুন ঋণ পাওয়া গেছে ১.৮৫ বিলিয়ন ডলারের। এরচেয়ে কম ১.৮৩ বিলিয়ন ডলার ঋণ এসেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। 

এর বিপরীতে বাংলাদেশের ব্যবসায়ীরা সুদসহ আগস্ট মাসে ২.৪২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নতুন ঋণ পাওয়া গেছে ১৭.৮২ বিলিয়ন ডলার। এ সময়ে সুদসহ ঋণ পরিশোধ করতে হয়েছে ২১.৭৯ বিলিয়ন ডলার। 

Related Topics

টপ নিউজ

বৈদেশিক ঋণ / স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়ন / রিজার্ভ গণনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
  • বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি ও অর্থছাড়ের ধীরগতি পর্যালোচনায় আইএমএফ
  • বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮,২২৩ মিলিয়ন ডলার, বাড়ছে পরিশোধের চাপ: আমির খসরু
  • নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net