Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
আমদানি কমলেও এপ্রিলে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১.১০ বিলিয়ন ডলার  

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
09 June, 2023, 11:05 am
Last modified: 09 June, 2023, 11:45 am

Related News

  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার

আমদানি কমলেও এপ্রিলে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১.১০ বিলিয়ন ডলার  

ব্যাংকাররা বলেন, রিজার্ভকে সংরক্ষণ করতে সরকার সকল ধরনের আমদানিতে কড়াকড়ি করেছে। এরই ধারাবাহিকতায় আমদানির পরিমাণ কমলেও রপ্তানি না বাড়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে।
শাখাওয়াত প্রিন্স
09 June, 2023, 11:05 am
Last modified: 09 June, 2023, 11:45 am
অলংকরণ- সংগৃহীত

ডলার সংকট ও আমদানি নিয়ন্ত্রণের মধ্যেও দেশের বাণিজ্য ঘাটতি বেড়েই চলছে। চলতি অর্থবছরের এপ্রিলে আগের মাসের তুলনায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ১.১০ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৫.৭৩ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৭.৬৯ বিলিয়ন ডলার। সে তুলনায় বাণিজ্য ঘাটতি কমেছে ১১.৯৬ বিলিয়ন ডলার। 

ব্যাংকাররা বলেন, রিজার্ভকে সংরক্ষণ করতে সরকার সকল ধরনের আমদানিতে কড়াকড়ি করেছে। এরই ধারাবাহিকতায় আমদানির পরিমাণ কমলেও রপ্তানি না বাড়ায় বাণিজ্য ঘাটতি বাড়ছে। এছাড়া কারেন্ট অ্যাকাউন্ট ও ক্যাপিটেল অ্যাকাউন্ট নেগেটিভ যা নিয়মিত রিজার্ভকে সংকুচিত করছে।

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত আমদানি হয়েছে ৫৮.৭৮ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৮.৬৭ বিলিয়ন ডলার, সে হিসেবে আমদানির পরিমাণ কমেছে ১৪.৪০%। 

ফরেন পেমেন্টের ক্ষেত্রে দেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থেকেই পরিশোধ করা হয়। যদি কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়; আর যদি এই অ্যাকাউন্টও নেগেটিভ হয়ে যায়, তাহলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থ পরিশোধের সর্বশেষ উপায় হয়ে ওঠে।

বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'আমাদের একদিকে বাণিজ্য ঘাটতি বাড়ছে, অন্যদিকে রেমিট্যান্সের ফ্লো কম ও ফরেন নীট ইনভেস্টমেন্ট এবং বিদেশি সাহায্যের পরিমাণ কমায় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট দুই বিলিয়নের বেশি ঘাটতিতে পড়েছে, যা গত কয়েক বছরেও হয়নি।'

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি অর্থবছরের এই দশ মাসে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ঘাটতি হয়েছে ২.১৬ বিলিয়ন ডলার। যদিও আগের অর্থবছরের একই সময়ে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ছিল পজেটিভ ১১.৯৫ বিলিয়ন ডলার। 

আমদানি কমার পরেও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বাড়তে থাকা ঘাটতি সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালেন্স অব পেমেন্ট) চাপ সৃষ্টি করে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, "ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট উভয়ই ঘাটতিতে থাকলে বিষয়টি খুবই উদ্বেগের। তখন একটি দেশকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এক্সটার্নাল পেমেন্ট করতে হবে, যা রিজার্ভের দ্রুত ক্ষয় ঘটাবে।" 

চলতি অর্থবছরের দশ মাসে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি হয়েছে ৩.৭৭ বিলিয়ন ডলার। যদিও আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ১৫.৪৮ বিলিয়ন ডলার।

যদিও কেন্দ্রীয় ব্যাংককে আইএমএফের ৪.৭ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে চলতি বছরের জুন শেষে নীট রিজার্ভ রাখতে বলা হয়েছে ২৪.৫ বিলিয়ন ডলার। বর্তমানে নীট রিজার্ভের পরিমাণ রয়েছে ২০ বিলিয়ন ডলারের মতো।      

Related Topics

টপ নিউজ

বাণিজ্য ঘাটতি / ডলার সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • অক্টোবরের শেষে শুরু হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনা, লক্ষ্য ২০২৭
  • রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার
  • জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন
  • রপ্তানি হ্রাস ও আমদানি বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি ১৩.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে
  • রমজানের আমদানিতে জুলাই-অক্টোবরে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭.৫ বিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net