Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে বাড়তে পারে শুল্ক

অর্থনীতি

শওকত আলী
29 May, 2023, 01:45 pm
Last modified: 29 May, 2023, 01:49 pm

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?

বাইসাইকেলের যন্ত্রাংশ আমদানিতে বাড়তে পারে শুল্ক

দেশে ও বিদেশে সাইকেলের প্রচুর চাহিদা থাকায় স্থানীয়ভাবে গড়ে উঠছে ব্যাকওয়ার্ড লিংকেজের যন্ত্রাংশ তৈরির কারখানা। এই কারখানাগুলোকে প্রতিযোগী সক্ষম ও স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি উপযোগী করে তুলতে কিছু যন্ত্রাংশের আমদানিতে আসন্ন বাজেটে বাড়তি কর আরোপ করতে পারে সরকার।
শওকত আলী
29 May, 2023, 01:45 pm
Last modified: 29 May, 2023, 01:49 pm

সাইকেল ও রিকশায় ব্যবহার হয় এমন দুই যন্ত্রাংশ হলো ফ্রিহুইল এবং স্পোকেট। স্থানীয়ভাবে পণ্য দুটি তৈরির কারখানা গড়ে উঠায় আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই দুই পণ্য আমদানিতে কাস্টমস ডিউটি (সিডি) ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার চিন্তা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশে ও বিদেশে সাইকেলের প্রচুর চাহিদা থাকায় স্থানীয়ভাবে গড়ে উঠছে ব্যাকওয়ার্ড লিংকেজের যন্ত্রাংশ তৈরির কারখানা। এই কারখানাগুলোকে প্রতিযোগী সক্ষম ও স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি উপযোগী করে তুলতে কিছু যন্ত্রাংশের আমদানিতে আসন্ন বাজেটে বাড়তি কর আরোপ করতে পারে সরকার।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বিশ্লেষণ অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় বিভিন্ন সাইজের ৩৫-৪০ লাখ ইউনিট ফ্রিহুইল এবং ৫০-৫৫ লাখ ইউনিট স্পোকেটের চাহিদা রয়েছে, যার প্রায় শতভাগই বিদেশ থেকে আমদানি করা হয়।

সম্প্রতি এর চাহিদা বিবেচনায় দেশের কয়েকটি সাইকেল পার্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান- আজিজ সাইকেল ইন্ডাস্ট্রি, আর এফএল লিমিটেড এবং সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রি স্থানীয়ভাবে স্পোকেট ও ফ্রিহুইল উৎপাদনের জন্য নিবন্ধন নিয়েছে।

এরমধ্যে মেসার্স আজিজ সাইকেল তাদের উৎপাদিত পণ্য বাজারজাত শুরু করেছে; এর উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ লাখ ইউনিট ফ্রিহুইল এবং ৬০ লাখ ইউনিট স্পোকেট। অর্থাৎ, তিনটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করলে স্থানীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করার সুযোগ রয়েছে।

এ যন্ত্রাংশ দুটি আমদানিতে বর্তমানে কাস্টম ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর ও আগাম কম মিলে ৩৭ শতাংশ শুল্ক প্রদান করতে হয়। এখানে ট্যারিফ কমিশন অবশ্য কাস্টম ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং আমদানির ওপর মোট কর ৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ৫৮.৬ শতাংশ করার প্রস্তাব করেছে।

তবে এনবিআর শুধুমাত্র কাস্টম ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করেছে বলে জানা যায়।

প্রাণ আরএফএলের পরিচালক কামরুজ্জামান কামাল টিবিএসকে বলেন, "ব্যাকওয়ার্ড লিংকেজের পণ্য উৎপাদনে স্থানীয়ভাবে মূল্য সংযোজন হয়। যেহেতু স্থানীয়ভাবে পার্টস উৎপাদন হচ্ছে, সেহেতু সরকার শিল্পের বিকাশে আমদানিতে কড়াকড়ি করলে সেটা ম্যানুফ্যাকচারদের জন্য ভালো খবর। শিল্পের উদ্যোক্তাদের উৎসাহিত করবে।"

আমদানি করা ফ্রিহুইল ও স্পোকেটের শুল্কহার এবং কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্কহার বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন দেখতে পায়, এ দুটি পণ্য উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজন প্রায় ৩৫-৪০ শতাংশ। কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্কহার এবং পূর্ণ যন্ত্র আমদানিতে বিদ্যমান যে শুল্কহার, তা স্থানীয় এ উৎপাদনকারীর মূল্য সংযোজন বিবেচনায় যথাযথ সুরক্ষা নিশ্চিত করে না।

স্থানীয় উৎপাদনকারী ছোট শিল্পসমূহের শক্তিশালী ব্র্যান্ড ইমেজ না থাকায় আমদানি করা পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে সক্ষমতা হারাচ্ছে। ফলে স্থানীয় উৎপাদনকারীর উৎপাদন সক্ষমতা থাকা সত্বেও তা যথাযথ ব্যবহার করতে না পারায় একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে প্রতিযোগীতার সক্ষমতা হারাচ্ছে।

কমিশনের সুপারিশে বলা হয়, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প স্পোকেট এবং ফ্রিহুইল উৎপাদনকারী শিল্পের যথাযথ বিকাশ ও আমদানি করা পণ্যের সাথে প্রতিযোগীতা সক্ষমতা অর্জনে আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করা প্রয়োজন। কারণ প্রতিষ্ঠানগুলো বিকশিত হলে স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানি করারও সুযোগ রয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

বাইসাইকেল / যন্ত্রাংশ / আমদানি / কর / ভ্যাট / ট্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • ১৮৫০ কোটি টাকায় আরও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?
  • করদাতা কি ব্যাংকের সংকটেরও কর দেবেন?

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net