Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
অগ্রাধিকারমূলক কর সুবিধা চায় এসএমই

অর্থনীতি

জহির রায়হান
27 May, 2023, 09:25 am
Last modified: 27 May, 2023, 09:31 am

Related News

  • অর্থনৈতিক গতিমন্থরতার কবলে এসএমই খাত; বিক্রি কমেছে, বলছেন উদ্যোক্তারা
  • এসএমই খাতের জন্য বৈদেশিক লেনদেন সহজ হলো, কার্ডে বছরে পাঠানো যাবে সর্বোচ্চ ৩ হাজার ডলার
  • নতুন শিল্পনীতিতে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: শিল্প সচিব
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • অনলাইন বিক্রির কমিশনে বাড়তি ভ্যাট এসএমই খাতকে চাপে ফেলবে, বলছেন স্টেকহোল্ডাররা

অগ্রাধিকারমূলক কর সুবিধা চায় এসএমই

এসএমই ফাউন্ডেশন অনুসারে, দেশে প্রায় ৭৮ লাখ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) শিল্প রয়েছে। প্রায় ২.১ কোটি জনশক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে নিযুক্ত।
জহির রায়হান
27 May, 2023, 09:25 am
Last modified: 27 May, 2023, 09:31 am

দেশের ক্ষুদ্র শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) জন্য পৃথক কর, শুল্ক ও ট্যারিফ কাঠামো চেয়েছে এসএমই ফাউন্ডেশন।

এই লক্ষ্যে রাষ্ট্র পরিচালিত অলাভজনক সংস্থাটি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি ৫৬-দফা সুপারিশ পাঠিয়েছে।

এসএমই ফাউন্ডেশন অনুসারে, অগ্রাধিকারমূলক কর ব্যবস্থা এমন একটি বিশেষ আর্থিক সুবিধা, যেখানে অন্যদের তুলনায় স্বল্প করহারের সুযোগ পায় একটি নির্দিষ্ট গোষ্ঠী।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এসএমই'র জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবটি পাঠানো করা হয়েছে।

তিনি বলেন, দেশে প্রায় ৭৮ লাখ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (এমএসএমই) শিল্প রয়েছে। প্রায় ২.১ কোটি জনশক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে নিযুক্ত।

"দেশের বেশিরভাগ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প ছোট এবং মাঝারি আকারের; তাই এসএমই উদ্যোক্তাদের সুবিধা দেওয়া উচিত," যোগ করেন তিনি।

মফিজুর রহমান আরও বলেন, "২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনকে ত্বরান্বিত করবে এই খাতের উন্নয়ন।"

এসএমই'র প্রস্তাবনা 

প্রস্তাবনায় আয়কর সংক্রান্ত ২২টি, ভ্যাট সংক্রান্ত ১৫টি এবং শুল্ক সংক্রান্ত ১৯টি সহ মোট ৫৬টি সুপারিশ করা হয়েছে।

এসএমই ফাউন্ডেশন প্রস্তাব করেছে, রাজস্ব বোর্ড যাতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) যৌক্তিক সংজ্ঞা সহ একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করে।

বর্তমানে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা জাতীয় শিল্প নীতি-২০২২-এ উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী ঋণ পান।

তবে এনবিআরের রাজস্ব আদায় প্রক্রিয়ায় এ শব্দটির কোনো সংজ্ঞা নেই।

তাছাড়া, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করার জন্য প্রথমবারের মতো স্মল বিজনেস ট্যাক্স রেটের পরামর্শও দেওয়া হয়েছে।

প্রস্তাবনায় আরো বলা হয়, বার্ষিক টার্নওভারের উপর ভিত্তি করে মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগের জন্য যাতে যথাক্রমে ১২% ও ১৫% কর্পোরেট আয়করের বিধান অন্তর্ভুক্ত করা হয়; যা বর্তমানে ২২.৫%।

এছাড়া, পুঁজিবাজারের মূল বোর্ডে কোম্পানিগুলোর জন্য যেমন নির্ধারিত আইপিও সুবিধা রয়েছে, তেমনি এসএমই বোর্ডে তালিকাভুক্ত করার জন্য ছোট কোম্পানিগুলোতে ১৫% কর্পোরেট আয়কর প্রস্তাব করা হয়েছে।

ফাউন্ডেশন আরো প্রস্তাব করে, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্য বিক্রয় বা সরবরাহের উপর অগ্রিম আয়কর যাতে ৭% থেকে ২% এ নামিয়ে আনা হয়।

করমুক্ত থ্রেশহোল্ড বৃদ্ধি এবং এসএমই খাতের জন্য করের হার আরও কমানোর সুপারিশ করা হয়েছে।

বর্তমানে এই খাতের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০ লাখ টাকা; নারী উদ্যোক্তাদের জন্য এটি ৭০ লাখ টাকা। তাছাড়া ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করের হার ৪% নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবনায় আরো বলা হয়, অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের এসএমই ফাউন্ডেশন দ্বারা পরিচালিত 'জাতীয় এমএসএমই ই-ডেটাবেস'-এ তালিকাভুক্ত হতে উৎসাহিত করার জন্য তাদেরকে যাতে ৫-১০ বছরের কর অব্যাহতি দেওয়া হয়।

প্রস্তাবের আরেকটি পয়েন্টে মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগের ক্ষেত্রে বিক্রিত পণ্য এবং স্টল ভাড়ার উপর ভ্যাট অব্যাহতি দেওয়ার জন্য একটি আইনি বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

মূসক কর্মকর্তাদের নিরীক্ষার জন্য পূর্ববর্তী পাঁচ আর্থিক বছরের সমস্ত নথি এবং হিসাব রাখার নীতির জায়গায় তিন বছরের হিসাব রাখার নীতি চালুর প্রস্তাব জানিয়েছে ফাউন্ডেশন।

এর ওপর এসএমই উদ্যোক্তাদের জন্য মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের বদলে বার্ষিকভাবে রিটার্ন দাখিলের নিয়ম চালুর সুপারিশ করা হয়েছে।

বিদ্যমান নিয়ম অনুসারে, যেকোন পরিস্থিতিতে ভ্যাট রিটার্ন দাখিল করতে হয় এবং রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়।

বাংলাদেশের এসএমই খাত

বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭%, যেখানে এসএমই খাতের অবদান ২৮%।

২০২৪ সালের মধ্যে এসএমই খাতের অবদান ৩২ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার একটি এসএমই নীতি প্রণয়ন করেছে।
 
এসএমই ফাউন্ডেশন বলছে, এসএমই খাত চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার জিডিপিতে ৬০% থেকে ৭০% অবদান রাখে।

 

Related Topics

টপ নিউজ

এসএমই খাত / সিএমএসএমই খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • অর্থনৈতিক গতিমন্থরতার কবলে এসএমই খাত; বিক্রি কমেছে, বলছেন উদ্যোক্তারা
  • এসএমই খাতের জন্য বৈদেশিক লেনদেন সহজ হলো, কার্ডে বছরে পাঠানো যাবে সর্বোচ্চ ৩ হাজার ডলার
  • নতুন শিল্পনীতিতে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: শিল্প সচিব
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • অনলাইন বিক্রির কমিশনে বাড়তি ভ্যাট এসএমই খাতকে চাপে ফেলবে, বলছেন স্টেকহোল্ডাররা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net