Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আসন্ন বাজেট: দাম বাড়তে পারে ভবন নির্মাণ সামগ্রীর 

অর্থনীতি

রিয়াদ হোসেন
19 May, 2023, 09:50 am
Last modified: 19 May, 2023, 10:05 am

Related News

  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • ড্যাপের সংশোধনী অনুমোদন, বাড়ানো হলো ভবনের উচ্চতার সীমা
  • ২.৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদনে অর্থনৈতিক পরিষদের সভা আজ, সর্বোচ্চ বরাদ্দ ভবন নির্মাণে
  • বিশ্বের সবচেয়ে উঁচু রেসিডেন্সিয়াল ক্লক টাওয়ার নির্মিত হচ্ছে দুবাইয়ে 
  • চট্টগ্রামে ভবন নির্মাণে উচ্চতা নির্ধারিত হবে সড়কের প্রশস্ততার ভিত্তিতে

আসন্ন বাজেট: দাম বাড়তে পারে ভবন নির্মাণ সামগ্রীর 

গত এক বছরে রড, সিমেন্ট, ইট ও অন্যান্য পণ্যের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে। এতে অনেক প্রকল্পের কাজ ৫০-৬০ শতাংশ সম্পন্ন হয়ে থেমে আছে।
রিয়াদ হোসেন
19 May, 2023, 09:50 am
Last modified: 19 May, 2023, 10:05 am

দেশে ক্রমাগত নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকার মধ্যেই সিমেন্টের কিছু পণ্যের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাড়তে পারে আগামী বাজেটে। কিছু পণ্যের কাঁচামাল আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক হার বাড়তে পারে। বাড়তে পারে সিরামিকের কাঁচামাল আমদানির শুল্কহারও।

এনবিআরের বাজেট সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) এলাকায় জমি নিবন্ধনের ট্যাক্স বিদ্যমান ৩ শতাংশ ও ৪ শতাংশ থেকে বেড়ে যথাক্রমে ৪ শতাংশ ও ৫ শতাংশ হতে পারে। এছাড়া ফ্ল্যাট বিক্রিতে বিদ্যমান গেইন ট্যাক্স বাড়তে পারে।

এসব কারণে সার্বিকভাবে আগামী বছর নির্মাণ সামগ্রীর ব্যয় বেড়ে যেতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিশ্ববাজারে নির্মাণ সামগ্রীর কাঁচামালের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় গত এক বছরে রড, সিমেন্ট, ইট ও অন্যান্য পণ্যের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গেছে। নতুন করে ভ্যাট-ট্যাক্স এর চাপ বাড়লে এ খরচ আরো বেড়ে যেতে পারে, যা একদিকে মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের উপর নতুন চাপ তৈরি করবে, অন্যদিকে এসব খাতের বিক্রি কমে সার্বিক উন্নয়ন কার্যক্রমেও শ্লথগতি তৈরি করতে পারে।

এনবিআরের বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সিমেন্টের কাঁচামাল আমদানি পর্যায়ে দেওয়া ভ্যাট ও অ্যাডভান্স ট্যাক্স পরবর্তীতে সিমেন্ট তৈরি করে বিক্রির পর সমন্বয়কালে প্রতি ব্যাগে কোম্পানিভেদে আরো ৫ থেকে ৭ টাকা করে ভ্যাট দেওয়া হয়, যা নীট ভ্যাট হিসেবে পরিচিত। তবে এনবিআর কর্মকর্তারা বলছেন, খুচরা পর্যায়ে বিক্রির দর বিবেচনায় নীট ভ্যাট আরো অনেক বেশি হওয়া উচিত। বাজেটে সব কোম্পানির ক্ষেত্রে এ ভ্যাট প্রতি ব্যাগে ২০ টাকা হতে পারে, যা হবে অনেকটা ট্যারিফ ভ্যাট এর মত।

অন্যদিকে এলিভেটর আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্কহারও বাড়তে পারে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শফিকুল হক তালুকদার বলেন, "বর্তমানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম ২০ শতাংশের উপরে বেড়েছে গড়ে। ফলে অনেক প্রকল্পের কাজ ৫০ থেকে ৬০ শতাংশ সম্পন্ন করার পর আর করছে না। এতে উন্নয়ন কাজের সময় ও ব্যয় বেড়ে গেছে। নতুন করে দাম বাড়লে তা ফের নেতিবাচক প্রভাব ফেলবে।"

তিনি বলেন, "ইতিমধ্যে অনেক ডেভেলপার কোম্পানির অ্যাপার্টমেন্ট বিক্রি কমে গেছে। কারণ দাম অনেক বেড়ে গেছে।"

এসব কারণে অনেক কনস্ট্রাকশন কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধও আগামী দিনগুলোতে কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি।

সরকারের উপর রাজস্ব বাড়ানোর চাপের কারণে বেশকিছু খাতের উপর এবার ট্যাক্স হার বাড়ানো এবং ভ্যাট ও শুল্ক হারে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, "দেশে অনেক খাতকে সরকার ট্যাক্স সুবিধা দেওয়ায় (হার কম বা প্রত্যাহার) সেসব খাত এখন ভালো করছে। এখন রাজস্ব বাড়ানোর চাপ রয়েছে, এজন্য যেসব খাত ভালো করেছে, তাদের উপর কর বাড়াতে হবে।"

সিমেন্ট খাতের কোম্পানিগুলোর বড় অংশই ভ্যাট দেয় এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট) অফিসে।

এলটিইউ-ভ্যাটের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "বাজারদর বিবেচনায় ভ্যাট আদায় করতে হলে প্রতি ব্যাগে নীট ভ্যাট আসবে ৪০ টাকা। এ ধরণের একটি সুপারিশও দেওয়া হয়েছিলো।"

"যেহেতু বাজারদর মনিটর করা কঠিন, এজন্য সব কোম্পানিগুলোর জন্য প্রতি ব্যাগ হিসেবে একই ভ্যাট আদায় করার সুপারিশ করা হয়েছিলো", বলেন তিনি। 

বর্তমানে সিমেন্টের ক্লিংকার আমদানিতে ১৫% ভ্যাট, ৩% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ৩% অ্যাডভান্স ট্যাক্স, প্রতি টনে ৫০০ টাকা কাস্টমস ডিউটিসহ শুল্ক কর প্রায় ২৭%। 

Related Topics

টপ নিউজ

ভবন নির্মাণ / নির্মাণ সামগ্রী / ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • রডের দাম ১০ দিনে টনপ্রতি ১০,০০০ টাকা বাড়ল; সিমেন্ট বস্তায় ২৫ টাকা বেশি
  • ড্যাপের সংশোধনী অনুমোদন, বাড়ানো হলো ভবনের উচ্চতার সীমা
  • ২.৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদনে অর্থনৈতিক পরিষদের সভা আজ, সর্বোচ্চ বরাদ্দ ভবন নির্মাণে
  • বিশ্বের সবচেয়ে উঁচু রেসিডেন্সিয়াল ক্লক টাওয়ার নির্মিত হচ্ছে দুবাইয়ে 
  • চট্টগ্রামে ভবন নির্মাণে উচ্চতা নির্ধারিত হবে সড়কের প্রশস্ততার ভিত্তিতে

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net