Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
এনবিএফআই’র পর্ষদে একই প্রতিষ্ঠান থেকে একাধিক পরিচালক থাকতে পারবেন না 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 April, 2023, 01:05 pm
Last modified: 27 April, 2023, 01:05 pm

Related News

  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • জুন শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা, মোট ঋণের ৩৬ শতাংশ
  • সংকটগ্রস্ত এনবিএফআই অবসায়নে সরকারের খরচ হতে পারে ১২,০০০ কোটি টাকা

এনবিএফআই’র পর্ষদে একই প্রতিষ্ঠান থেকে একাধিক পরিচালক থাকতে পারবেন না 

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, একজন ব্যক্তির কোনো প্রতিষ্ঠানে ২০% মালিকানা বা ভোটাধিকার থাকলে সেটিকে তার স্বার্থসংশ্লিষ্ট বলে ধরা হবে। 
টিবিএস রিপোর্ট
27 April, 2023, 01:05 pm
Last modified: 27 April, 2023, 01:05 pm

এখন থেকে নন-ব্যাংক ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স (এনবিএফআই) এর পরিচালনা পর্ষদে এক প্রতিষ্ঠান থেকে একজনের বেশি পরিচালক থাকতে পারবে না।

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স অ্যান্ড মার্কেটস এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।  

এনবিএফআই এর পরিচালক নিয়োগে বিষয় নির্দেশনা স্পষ্ট করে সার্কুলারে বলা হয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একজনের বেশি ব্যক্তি প্রতিনিধি পরিচালক নিযুক্ত হতে পারবেন না। 

এছাড়া, কোনো ব্যক্তি একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তার স্বার্থসংশ্লিষ্ট পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তি সেই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না। 

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, একজন ব্যক্তির কোনো প্রতিষ্ঠানে ২০% মালিকানা বা ভোটাধিকার থাকলে সেটিকে তার স্বার্থসংশ্লিষ্ট বলে ধরা হবে। 

"এমন ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হলে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য কেউ সেই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবে না," বলেন তিনি।

সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রাকৃতিক ব্যক্তিসত্ত্বা বিশিষ্ট ব্যক্তি শেয়ারধারকের পক্ষে অপর কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।

বিষয়টি ব্যাখ্যা করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, যে ব্যক্তির কোনো প্রতিষ্ঠানে শেয়ারের মালিকানা আছে, সে আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবে। ওই ব্যক্তির শেয়ারের বিপরীতে অন্য কেউ পরিচালক হতে পারবে না।  

এর আগে ২০২২ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক আরেকটি সার্কুলারে জানিয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নির্বাচন বা মনোনয়নের পর ওই পরিচালকের নিযুক্তি বা পদায়ন কিংবা পুনঃনিযুক্তি বা পুনঃপদায়নের ক্ষেত্রে আগে থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। 

এছাড়া পদায়নকৃত পরিচালককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া তার পদ থেকে অব্যাহতি দেওয়া, বরখাস্ত বা অপসারণ করা যাবে না। 

পরিচালক হতে হলে যোগ্যতার বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়। সেখানে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধানানুযায়ী ন্যূনতম শেয়ার ধারণ করতে হবে। 

একইসাথে কমপক্ষে ১০ বছরের ব্যবস্থাপনা, ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হতে পারবে না।

Related Topics

টপ নিউজ

এনবিএফআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • জুন শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা, মোট ঋণের ৩৬ শতাংশ
  • সংকটগ্রস্ত এনবিএফআই অবসায়নে সরকারের খরচ হতে পারে ১২,০০০ কোটি টাকা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net