Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
আজ ব্যাংকার্স সভা: ঋণ মামলার অগ্রগতি ও নগদবিহীন লেনদেন বিস্তারে থাকছে আলোচনা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 April, 2023, 09:45 am
Last modified: 02 April, 2023, 10:01 am

Related News

  • বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকে সভা
  • খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

আজ ব্যাংকার্স সভা: ঋণ মামলার অগ্রগতি ও নগদবিহীন লেনদেন বিস্তারে থাকছে আলোচনা

ঋণের অর্থ কীভাবে অতিদ্রুত ও বেশি পরিমাণে উদ্ধার করা যায়, তা নিয়ে সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা।
টিবিএস রিপোর্ট
02 April, 2023, 09:45 am
Last modified: 02 April, 2023, 10:01 am

রোববার (২ এপ্রিল) দেশের সবকয়টি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজের বৈঠকে তফসিলি ব্যাংকগুলোর অর্থঋণ আদালতে মামলার অগ্রগতি ও নগদবিহীন লেনদেনে (ক্যাশলেস পেমেন্ট) 'বাংলা কিউআর কোডে'র সার্বজনীন ব্যবহারসহ একাধিক বিষয়ে আলোচনা করা হবে।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তার সূত্রে জানা গেছে, দেশের ডলার বাজারের সার্বিক অবস্থা, ২০২৪ অর্থবছরের (জুলাই-ডিসেম্বর) ছয় মাসের প্রাক মুদ্রানীতি এবং ব্যাংকারদের জন্য হাসপাতাল তৈরির বিষয়েগুলোও আলোচানায় উঠে আসবে। 

সহজে খেলাপি ঋণ আদায়ের জন্য ২০০৩ সালে অর্থঋণ আদালত গঠিত হয়। অর্থঋণ আদালতের শুরু থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এ আদালতে মামলা হয়েছে ২,২২,৩৪৮টি। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ ২,৪৯,১৮৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬,০০০ কোটি টাকা বেশি।

এসব ঋণের অর্থ কীভাবে অতিদ্রুত ও বেশি পরিমাণে উদ্ধার করা যায়, তা নিয়ে ব্যাংকার্স সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

এদিকে, ১৮ জানুয়ারি ক্যাশলেস বা নগদবিহীন বাংলাদেশ প্রচারণার উদ্বোধন করা হয়। বর্তমানে ১০টি ব্যাংক, ৩টি এমএফএস ও ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম বাংলা কিউআর উদ্যোগে অংশ নিয়েছে। 

নির্দিষ্ট ব্যাংকের অ্যাপের মাধ্যমে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রিপেইড কার্ড থেকে সব ধরনের আর্থিক লেনদেন করতে সম্প্রতি চালু হয় বাংলা কিউআর কোড পেমেন্ট সিস্টেম। এর ফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হয় না। 

তাই যেসব ব্যাংকের অ্যাপভিত্তিক সেবা রয়েছে তাদের সবাইকে সহজে কীভাবে বাংলা কিআর কোডে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়েই আলোচনা হবে আজকের সভায়। যদিও এর আগে, গত আড়াই মাসে এসব ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বসেছে কেন্দ্রীয় ব্যাংক।

শুরুতে রাজধানী মতিঝিলে প্রায় ১,২০০ মার্চেন্ট গ্রাহকদের সঙ্গে বাংলা কিউআর কোড ব্যবহার করে লেনদেন চালু করে। এরপর নতুন করে গোপালগঞ্জ, রংপুর, গাজীপুর এবং নাটোর- এই চার জেলায় অ্যাপ-ভিত্তিক লেনদেন সেবা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া আগামী ২০২৪ অর্ধবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী জুনের শেষ সপ্তাহে। এই মুদ্রানীতি উপলক্ষে, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থনীতিবিদ ও ব্যাংকারদের সঙ্গে বৈঠক করবেন। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণের সুদহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে পরবর্তী মুদ্রানীতিতে বর্তমান ৯ শতাংশ হারের সীমা তুলে দেওয়া হবে। 

বাজারের পরিস্থিতি বিবেচনায় প্রতিমাসে এই বেঞ্চমার্ক রেট পরিবর্তন করা হবে বলে জানা গেছে।

এছাড়া, গত ১৬ জুন ২০২২ তারিখে ব্যাংকার্স সভায় ব্যাংকারদের জন্য একটি পৃথক হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের জন্য রাজধানীর সবচেয়ে সুবিধাজনকস্থানে জায়গা নির্ধারণ নিয়েও আলোচনা হবে বৈঠকে। গত ৯ মাস ধরে হাসপাতাল নির্মাণের সার্বিক আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
 

Related Topics

টপ নিউজ

ব্যাংকার্স সভা / কেন্দ্রীয় ব্যাংক / বাংলাদেশ ব্যাংক / অর্থ ঋণ আদালত / নগদবিহীন লেনদেন / ক্যাশলেস বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় ব্যাংকে সভা
  • খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • এস আলমের এসএস পাওয়ারকে এলসি খুলতে ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net