Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম

অর্থনীতি

ওমর ফারুক
18 March, 2023, 11:05 am
Last modified: 18 March, 2023, 03:12 pm

Related News

  • মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, মূল্যস্ফীতি বাড়তে পারে: অর্থনীতিবিদ আশিকুর রহমান  
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পাঁচ পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী
  • জ্বালানির মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না: সংসদে যে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম

বর্তমানে দেশিয় বাজারে যে দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে, তা ক্রয়মূল্যের চেয়ে মণপ্রতি ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত বেশি।
ওমর ফারুক
18 March, 2023, 11:05 am
Last modified: 18 March, 2023, 03:12 pm
ফাইল ছবি

দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে ভোজ্যতেল দাম। গত আড়াই মাসে বিশ্ববাজারে প্রতিমণ সয়াবিন ও পাম অয়েলে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত কমেছে। কিন্তু দেশিয় বাজারে দাম না কমে উল্টো গত দুই সপ্তাহে প্রতিমণ সয়াবিন ও পাম অয়েলের দাম ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

এমনকি, বর্তমানে দেশিয় বাজারে যে দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে, তা ক্রয়মূল্যের চেয়ে প্রতিমণ ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত বেশি।

ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে বুকিং দর বৃদ্ধির সাথে সাথে দেশিয় বাজারে দাম বাড়াতে তৎপর হন আমদানিকারকরা। কিন্তু বুকিং দর কমলে দাম কমানোর ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায় না আমদানিকারক ও সরকারি সংস্থাগুলোর মধ্যে। ফলে দুই-আড়াই মাস ধরে বিশ্ববাজারে দাম কমলেও দেশিয় বাজারে এখনো ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম।

ভোজ্যতেল আমদানিকারকরা জানিয়েছেন, করোনা ও তৎপরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহে চেইনে বিঘ্ন হওয়ায় আড়াই বছর ধরে অস্থির ভোগ্যপণ্যের আন্তর্জাতিক বাজার। এরমধ্যে গত দুই বছর টানা ঊর্ধ্বমুখী ছিল সবচেয়ে প্রয়োজনীয় নিত্যপণ্য হিসেবে পরিচিত ভোজ্যতেলের দাম। তবে উৎপাদনকারী দেশগুলোতে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হওয়ায় গেল ছয় মাস আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও ডলারের বিনিময় মূল্য বৃদ্ধির কারণে সেই সুবিধা পাননি দেশের ভোক্তারা।

ইনভেস্টিং ডট কমের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিটন অপরিশোধিত পাম অয়েলের বুকিং দর ছিল ৯২০ডলার। বছরের শুরুতে অর্থাৎ, জানুয়ারির প্রথম সপ্তাহে পাম অয়েলের বুকিং দর ছিল ৯৬৭ ডলার।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সয়াবিন তেলের বুকিং দর ছিল ১ হাজার ৪৮১ডলার, যা জানুয়ারির মাঝামাঝিতে ১ হাজার ৫৪০, এমনকি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ১ হাজার ৫৪৮ ডলারে বিক্রি হয়েছে।

অর্থাৎ, গত আড়াই মাসে বিশ্ববাজারে প্রতিটন পাম অয়েলের দাম ৪৭ ডলার ও সয়াবিনে ৬৭ ডলার কমেছে।

এদিকে, বিশ্ববাজারে ভোজ্যতেলের ধারাবাহিকভাবে দাম কমলেও এর কোনো প্রভাব নেই দেশিয় বাজারে। বরং রমজানকে ঘিরে দেশিয় বাজারে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম।

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল বৃহস্পতিবার প্রতিমণ (৪০ দশমিক ৯০ লিটার) পাম অয়েল বিক্রি হয়েছে ৫ হাজার টাকায় ও সয়াবিন বিক্রি হয়েছে ৬ হাজার ৮০০ টাকা দামে। অথচ দুই সপ্তাহ আগে, খাতুনগঞ্জে প্রতিমণ পাম অয়েল ৪ হাজার ৭০০ টাকা ও ৬ হাজার ৬০০ টাকা দামে বিক্রি হয়েছে।

খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ী ও মেসার্স আমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমান উল্লাহসহ আরো অনেক ব্যবসায়ী বলেন, ডলারের মূল্য বৃদ্ধির কথা বলে গত ছয়মাস ধরে আন্তর্জাতিক বাজারের চেয়ে মণপ্রতি ১,০০০ টাকা বেশি দামে ভোজ্যতেল বিক্রি করছেন আমদানিকারকরা। এখন আগেরে চেয়ে ডলারের দাম কিছুটা কমেছে। সেইসঙ্গে কমেছে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের বুকিং দরও। কিন্তু দেশিয় বাজারে পণ্যটির দাম না কমে উল্টো বাড়ছে। 

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে দেশিয় বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন আমদানিকারকরা। কিন্তু আন্তর্জাতিক বাজারে কমলে দীর্ঘদিনেও দেশিয় বাজারে পণ্যটির দাম কমে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর তদারকি প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী।

ভোজ্যতেল আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্বাহী পরিচালিক (করপোরেট অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা বলেন, "আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও ডলারের বিনিময় মূল্য বৃদ্ধির কারণে আমাদের আমদানি খরচ বেড়ে গেছে। তাছাড়া বাজারে বর্তমানে যেসব ভোজ্যতেল বিক্রি হচ্ছে, তা আন্তর্জাতিক বাজার থেকে কমপক্ষে তিন মাস আগে বুকিং করা পণ্য।" 

"ফলে বর্তমানে বাজারে থাকা পণ্যে দাম কমানোর সুযোগ নেই। কম দামে বুকিং করা পণ্য বাজারে পৌঁছলে ঠিকই তেলের দাম কমে যাবে। কারণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো পণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করার সুযোগ নেই," যোগ করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, সর্বশেষ গত তিন মাসে (২০২২-২৩ অর্থবছরের ডিসেম্বর-ফেব্রুযারি) দেশে এক লাখ ৬৫ হাজার মেট্রিক টন সয়াবিন ও দুই লাখ ৭০ হাজার টন পাম অয়েল আমদানি হয়েছে। আগের বছর, অর্থাৎ ২০২১-২২ সালের ডিসেম্বর-ফেব্রুয়ারিতে ২ লাখ ৪৫ হাজার টন সয়াবিন ও ২ লাখ ৭৭ হাজার টন পাম অয়েল আমদানি হয়েছিল।
 

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / তেলের দাম / নিত্যপণ্য / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার, মূল্যস্ফীতি বাড়তে পারে: অর্থনীতিবিদ আশিকুর রহমান  
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পাঁচ পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী
  • জ্বালানির মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না: সংসদে যে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net