Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
সুদের হার বাড়াতে গ্রাহককে এক মাস আগে নোটিশ দিতে হবে এনবিএফআইগুলোর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 January, 2023, 12:00 pm
Last modified: 16 January, 2023, 12:08 pm

Related News

  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • জুন শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা, মোট ঋণের ৩৬ শতাংশ
  • সংকটগ্রস্ত এনবিএফআই অবসায়নে সরকারের খরচ হতে পারে ১২,০০০ কোটি টাকা

সুদের হার বাড়াতে গ্রাহককে এক মাস আগে নোটিশ দিতে হবে এনবিএফআইগুলোর 

নির্দেশনায় বলা হয়েছে, ঋণচুক্তির আওতায় সুদহার কমানো ও বাড়ানোর ক্ষেত্রে সংকুচিত বা অতিরিক্ত অর্থ পরবর্তী কিস্তির সঙ্গে সমহারে সমন্বয় করতে হবে এবং গ্রাহককে নতুন পরিশোধসূচী দিতে হবে। 
টিবিএস রিপোর্ট
16 January, 2023, 12:00 pm
Last modified: 16 January, 2023, 12:08 pm

নন-ব্যাংক ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন (এনবিএফআই) থেকে নেওয়া ঋণের সুদ বা মুনাফার হার বাড়ানোর অন্তত এক মাস আগে গ্রাহককে যৌক্তিক কারণ জানিয়ে নোটিশ দেওয়া এবং তা সংশ্লিষ্ট গ্রাহকের প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

মেয়াদের আগে ঋণ পরিশোধে ১% অগ্রীম সেটেলমেন্ট ফি দিতে হবে গ্রাহককে। তবে সুদহার বাড়ানোর পর একমাসের মধ্যে যদি কোনো গ্রাহক অগ্রীম সেটেলমেন্ট করতে চান, তাহলে কোনো ফি আদায় করা যাবে না। 

এছাড়া কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) উদ্যোগ খাতে প্রদত্ত ঋণ অগ্রীম সেটেলমেন্টের ক্ষেত্রে এরূপ ফি আদায় করা যাবে না।

রোববার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনস অ্যান্ড মার্কেটস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করে নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী সুদ ও মুনাফার হার পুনর্নির্ধারণের ক্ষেত্রে গ্রাহকের নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করছে না। 

তাছাড়া প্রায়শই দেখা যাচ্ছে, ঋণচুক্তির তফসিল মোতাবেক সর্বশেষ কিস্তি পরিশোধের পর গ্রাহক জানতে পারছেন তার ঋণটি সম্পূর্ণ পরিশোধ বা সমন্বয় হয়নি। প্রতিষ্ঠান কর্তৃক সুদ বা মুনাফার হার পরিবর্তনের কারণে গ্রাহককে অতিরিক্ত কিস্তি বা ঋণের দায় পরিশোধ করতে হবে। এতে গ্রাহক বিভ্রান্ত হচ্ছেন এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এরূপ অভিযোগ নিষ্পত্তিতে ব্যর্থ হয়ে বাংলাদেশ ব্যাংকের দারস্থ হচ্ছেন, যা অনভিপ্রেত। এছাড়াও বিদ্যমান অগ্রীম সেটেলমেন্ট ফি এর হার যৌক্তিকীকরণের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সুদ বা মুনাফার হার বৃদ্ধির ফলে যদি কোনো গ্রাহক সুদ বা মুনাফা বাড়ানোর তারিখ থেকে এক মাসের মধ্যে কোনো ঋণ বা বিনিয়োগের অর্থ পরিশোধের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটাতে চান তাহলে বকেয়া স্থিতির ওপর সর্বোচ্চ ১ শতাংশ হারে মেয়াদপূর্তি পূর্ব পরিশোধ ফি আদায় করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, ঋণচুক্তির আওতায় সুদহার কমানো ও বাড়ানোর ক্ষেত্রে সংকুচিত বা অতিরিক্ত অর্থ পরবর্তী কিস্তির সঙ্গে সমহারে সমন্বয় করতে হবে এবং গ্রাহককে নতুন পরিশোধসূচী দিতে হবে। 

সেইসঙ্গে সুদ বা মুনাফার হার হ্রাস বা বাড়ানোর কারণে যদি কোনো গ্রাহক সুদ বা মুনাফার হার পুনর্নির্ধারণের তারিখ থেকে এক মাসের মধ্যে কোনো ঋণের অর্থ সম্পূর্ণ পরিশোধের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটাতে চান, সেক্ষেত্রে কোনো মেয়াদপূর্তি অগ্রীম সেটেলমেন্ট ফি আদায় করা যাবে না।

সেখানে আরো বলা হয়েছে, গ্রাহকের সঙ্গে ঋণচুক্তির আওতায় সুদ বা মুনাফার হার পরিবর্তনের যৌক্তিকতা উল্লেখপূর্বক ন্যূনতম এক মাস পূর্বে ঋণের নথিতে সংরক্ষিত সর্বশেষ হালনাগাদ যোগাযোগের ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে গ্রাহককে নোটিশ প্রদান করতে হবে। গ্রাহকের নোটিশ প্রাপ্তির প্রমাণক সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে বলেও জানানো হয়। 

Related Topics

টপ নিউজ

এনবিএফআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়
  • ৯ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা এ সপ্তাহেই, রমজানে আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর
  • জুন শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ বেড়ে ২৭,৫৪১ কোটি টাকা, মোট ঋণের ৩৬ শতাংশ
  • সংকটগ্রস্ত এনবিএফআই অবসায়নে সরকারের খরচ হতে পারে ১২,০০০ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net