Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচারের কথা স্বীকার করেছেন গভর্নর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
16 January, 2023, 11:20 am
Last modified: 16 January, 2023, 11:25 am

Related News

  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • শরীয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান গভর্নরের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • আইএমএফ প্রতিনিধির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচারের কথা স্বীকার করেছেন গভর্নর 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরাতে বাড়ি কেনায় বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশিরা। দুবাইয়ের সরকারি নথিপত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালে জুন মাস পর্যন্ত বাংলাদেশিরা দুবাইয়ে ১২ কোটি ২৩ লাখ দিরহাম বা ৩৪৬ কোটি টাকা বিনিয়োগ করে বাড়ি/ ফ্ল্যাট কিনেছেন।
টিবিএস রিপোর্ট
16 January, 2023, 11:20 am
Last modified: 16 January, 2023, 11:25 am
স্কেচ- টিবিএস

বিভিন্ন বিজনেস ওভার এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

বিদেশে বাংলাদেশি ব্যবসায়ীদের সম্পত্তি ক্রয়-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তালুকদার এ মন্তব্য করেন।

"ওভার এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার হয়েছিল। তবে আমি জানি না এই অর্থ বিদেশে বাড়ি কেনার জন্য ব্যবহার করা হয়েছিল কিনা," গভর্নর বলেন।

রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি বছরের (জানুয়ারি-জুন) সময়ের নতুন এ মুদ্রানীতি 'মনেটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)' প্রকাশ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ সময় সাংবাদিকরা এসব বিষয়ে জানতে চান।

তিনি বলেন, "টাকা পাচারের বিষয়টি দেখা কেন্দ্রীয় ব্যাংকের কাজ না তারপরেও যেহেতু আমদানির ক্ষেত্রে আমরা ডলার সাপ্লাই দেই সেই পার্সপেক্টিভ থেকে পাচারের বিষয়টি মনিটরিং শুরু করেছি।"

"আমরা গত জুলাই থেকে ট্রেড বেইসড মানি লন্ডরিং হচ্ছে কিনা সেটা অনুসন্ধান শুরু করি। আমরা দেখতে পেলাম, বেশকিছু প্রোডাক্টে ওভার ইনভয়েসিং হচ্ছে আবার বেশ কিছু প্রোডাক্টের আন্ডার ইনভয়েসিং হচ্ছে।"

"কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দামের চেয়ে তিনগুণ কম দেখিয়ে ইম্পোর্ট করা হয়েছে, যেসব পণ্যের ট্যাক্স কস্ট বেশি, সেসবের ক্ষেত্রে এটি করা হয়েছে।"
তিনি বলেন, "যে এলসি মুল্য কম দেখানো হয়েছে, সেই টাকাটা তো বিদেশে পরিশোধ করতে হয়েছে। হুন্ডির মাধ্যমে টাকাটা বিদেশ থেকে সংগ্রহ করতে হয়েছে। যার কারণে আমাদের রেমিট্যান্স কম আসছে।"

"এছাড়া যে ধরনের প্রোডাক্টের ট্যাক্স কম সেগুলোর মাধ্যমে ওভার ইনভয়েসিং হয়ে যাচ্ছে। কারণ এসব পণ্যের ক্ষেত্রে মনিটরিং খুবই কম ছিল।"

গভর্নর বলেন, এখন যেকোনো পণ্য আমদানির সময় কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে প্রত্যেকটা কমার্সিয়াল ব্যাংকের এডি শাখাও পর্যবেক্ষণ চালাচ্ছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, সংযুক্ত আরব আমিরাতে বাড়ি কেনায় বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশিরা। দুবাইয়ের সরকারি নথিপত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালে জুন মাস পর্যন্ত বাংলাদেশিরা দুবাইয়ে ১২ কোটি ২৩ লাখ দিরহাম বা ৩৪৬ কোটি টাকা বিনিয়োগ করে বাড়ি/ ফ্ল্যাট কিনেছেন।

এছাড়া বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্য়মে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালে জুন মাস পর্যন্ত যেসব দেশের মানুষ জমি-বাড়ি কিনছেন, তাদের মধ্যে বাংলাদেশিরা সবার আগে। দেশের বেশ কয়েকটি সংবাদপত্রেও এ সংবাদ প্রকাশিত হয়েছে।

ইসলামী ব্যাংকি নিয়ে যা বললেন

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশে গত জুলাইতে হঠাৎ একটি চক্র গুজব তুলেছে ব্যাংকগুলোতে ডলার নেই, যার কারণে অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে। এতে কিছু ব্যাংকের তারল্য কমে এসেছে।

তিনি বলেন, "নভেম্বরে একাধিক পত্রিকায় নিউজ এসেছে ইসলামী ব্যাংকের ঋণ অনিয়ম নিয়ে। যার ফলে গ্রাহকরা ইসলামী ব্যাংক থেকেও ব্যাপক টাকা তোলা শুরু করেছে। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আগামী চার-পাঁচ মাসের মধ্যে ইসলামী ব্যাংকের তার‌ল্য সমস্যা ঠিক হয়ে যাবে।"

"আমাদের উপরে কোন গোষ্ঠীর চাপ নেই, কোন গ্রুপের কত ঋণ সেটা আমাদের দেখার বিষয় না। বিধি অনুযায়ী আসলে ঋণ পাবে নাহলে পাবে না।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২১ এর নভেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত আমানতের পরিমাণ ছিল ২ লাখ ১৭ হাজার কোটি টাকা। ২০২২ এর নভেম্বর শেষে অতিরিক্ত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। 

এক বছরের ব্যবধানে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্যের পরিমাণ কমেছে ৬৫ হাজার কোটি টাকা।

গভর্নর আরো বলেন, "ইসলামী ব্যাংক অনেক বড় ব্যাংক। এখানে গ্রাহকের ১ লাখ ৫০ হাজার কোটি টাকা গ্রাহকের আমানত রয়েছে। একইসঙ্গে ১ কোটি ৯০ লাখ গ্রাহক রয়েছে সেই বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংককে তারল্য সাপোর্ট দিয়েছে। আর এটা একদিন পর তারা পরিশোধ করে দিয়েছে। এমনটা বিশ্বের বিভিন্ন ব্যাংক করে থাকে।"

ইসলামী ব্যাংকের 'অনিয়ম জেনেও চুপ ছিলেন কেন্দ্রীয় ব্যাংক' এক সাংবাদিকের এমন প্রশ্নে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকগুলোর ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক চুপ ছিল না।

"আমরা ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের বিষয়ে জানতে 'অডিট কমিটি' করেছি। তারা পরিদর্শন করে অডিট রিপোর্ট জমা দিয়েছেন। আমরা সে বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবো। ইতোমধ্যে আমরা দুটি ইসলামিক ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক নিয়োগ দিয়েছি।"

তিনি বলেন, "আমাদের কোন অ্যাকশন নিতে চাইলে প্রসেস ফলো করতে হয়, আমরা বিভিন্ন অ্যাকশন নিয়েছি। একটি পত্রিকায় রিপোর্ট হলেই যে পরেরদিন কাউকে ধরে নিয়ে আসবো এভাবে বাংলাদেশ ব্যাংক কাজ করে না।"
 
 

Related Topics

টপ নিউজ

অর্থ পাচার / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • শরীয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান গভর্নরের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • আইএমএফ প্রতিনিধির সঙ্গে গভর্নরের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net