Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
বাংলাদেশের কারখানাগুলোকে উৎপাদন খরচের চেয়ে কম মূল্য দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডগুলো: গবেষণা 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
09 January, 2023, 02:25 pm
Last modified: 09 January, 2023, 03:24 pm

Related News

  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ

বাংলাদেশের কারখানাগুলোকে উৎপাদন খরচের চেয়ে কম মূল্য দিয়েছে ফ্যাশন ব্র্যান্ডগুলো: গবেষণা 

"রিটেইলাররা যখন শর্তভঙ্গের মাধ্যমে পণ্য সরবরাহকারীদের সাথে খারাপ আচরণ করে, তখন এর ফল ভোগ করতে হয় শ্রমিকদের। কোনো রিটেইলার যদি চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দিতে ব্যর্থ হয় কিংবা পারিশ্রমিক দিতে দেরি করে, তখন সরবরাহকারীকে যেকোনো উপায়ে নিজের খরচ কমিয়ে আনতে হয়; আর বেশিরভাগ সময়ই সেই চাপটা শ্রমিকদের ওপরেই পড়ে।"
টিবিএস ডেস্ক
09 January, 2023, 02:25 pm
Last modified: 09 January, 2023, 03:24 pm
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। ছবি: বিবিসি

বিশ্বজুড়ে সুপরিচিত ও প্রধান হাই স্ট্রিট ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশের কারখানাগুলোকে তাদের উৎপাদন খরচের চেয়ে কম মূল্য দিয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। বাংলাদেশের ১০০০টি কারখানার মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ কারখানাতেই দুই বছর আগে করোনার পূর্বে তারা পোশাকের যে মূল্য পেতেন; করোনার পর কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তাদেরকে সেই আগের মূল্যই দেওয়া হয়েছে, খবর বিবিসির।

এছাড়াও, প্রতি পাঁচটির মধ্যে একটি কারখানা মালিক জানিয়েছেন, বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম দৈনিক মজুরি ২.৩০ পাউন্ড দিতেই তারা হিমশিম খেয়েছেন।

স্কটল্যান্ডের আবারডিন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল ও জাস্টিস চ্যারিটি ট্রান্সফর্ম ট্রেড যৌথভাবে এ গবেষণাটি পরিচালনা করেছে। তাদের প্রতিবেদনে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত সময়টায় কারখানাগুলোর পরিস্থিতি নিয়ে কাজ করা হয়েছে।

প্রতিবেদনে দেখা গেছে, বড় বড় হাই স্ট্রিট ব্র্যান্ডগুলোর মধ্যে যারা চারটি বা তার অধিক কারখানার কাছ থেকে পোশাক কেনে, এদের ৯০ শতাংশই অসাধু ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। এর মধ্যে রয়েছে- অর্ডার বাতিল করা, ন্যায্য পারিশ্রমিক দিতে ব্যর্থতা, পারিশ্রমিক দিতে দেরি করা এবং ডিসকাউন্ট (ছাড়) চাওয়া। আর বিদেশি ক্রেতাদের এসব কর্মকান্ডের ফলে দেশের কারখানাগুলোতে শ্রমিকদের জোরপূর্বক ওভারটাইম করানো ও হেনস্থার মতো সমস্যা তৈরি হয়।

বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক শিল্প থেকে। ছবি: বিবিসি

এদিকে একাধিক রিটেইলার এই প্রতিবেদনের দাবিগুলোকে অস্বীকার করেছেন।

আবারডিন বিশ্ববিদ্যালয়ের সাসটেইন্যাবিলিটি একাউন্টিং অ্যান্ড ট্রান্সপারেন্সি বিভাগের অধ্যাপক মুহম্মদ আজিজুল ইসলাম এ গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, "মহামারি শুরু হওয়ার পর থেকে দুই বছরে বাংলাদেশি গার্মেন্ট শ্রমিকদেরকে তাদের জীবনধারণের জন্য পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয়নি। প্রতি পাঁচজন কারখানা মালিকের মধ্যে একজন তার শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে সংগ্রাম করেছেন। অন্যদিকে ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশের শ্রমকে কাজে লাগিয়ে নিজেদের মুনাফা বৃদ্ধি করেছে।"

মুহম্মদ আজিজুল ইসলাম মনে করেন, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির ফলে এ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তিনি জানান, পণ্য সরবরাহকারীদের ভাষ্যমতে- বাংলাদেশের বিভিন্ন কারখানা থেকে পোশাক ক্রয়কারী বড় বড় ব্র্যান্ডগুলো ছোট ব্র্যান্ডগুলোর তুলনায় প্রায়শই অসাধু ক্রয় প্রক্রিয়ায় জড়িত ছিল।

বাংলাদেশে মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে তৈরি পোশাক শিল্প থেকে। বর্তমানে দেশের ১২ মিলিয়নেরও বেশি মানুষের জীবন-জীবিকা এই খাতের ওপর নির্ভরশীল।

গবেষণায় আরও দেখা গেছে, মহামারির পর বাংলাদেশের কারখানাগুলো তাদের আগের শ্রমিকদের মধ্যে মাত্র ৭৫ শতাংশ শ্রমিক নিয়োগ দিতে পেরেছে; অর্থাৎ সেসময় প্রায় ৯০০,০০০ শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন।

অধ্যাপক আজিজুল ইসলাম তার জীবনের ১৭ বছর কাটিয়েছেন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে গবেষণা করে। তিনি বেড়ে উঠেছেন ঢাকায়, যেখানে অসংখ্য পোশাক শ্রমিকের বাস। অধ্যাপক মনে করেন, যুক্তরাজ্যের নীতিনির্ধারকরা তার এ গবেষণার ফলাফলের দিকে নজর দেবেন। 

সতর্ক বার্তা

অধ্যাপক আজিজুল ইসলাম বলেন, "রিটেইলাররা তাদের প্রতিবেদনে বলে যে শ্রমিকদের প্রতি তাদের কিছু অঙ্গীকার আছে এবং তাদের অগ্রগতি হয়েছে। কিন্তু এই খাতে স্বচ্ছতা রক্ষা করা একটি বড় সমস্যা এবং নির্দিষ্ট কোনো পণ্য এথিক্যালি উৎপাদিত (শ্রমিকদের ন্যায্য অধিকার বজায় রেখে) হচ্ছে কিনা তা প্রমাণ করা কঠিন।"

গবেষণার আরেক সহযোগী, ট্রান্সফর্ম ট্রেড এর ফিওনা গুচ এ গবেষণাকে 'সতর্ক বার্তা' হিসেবে অভিহিত করেছেন। সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, "রিটেইলাররা যখন শর্তভঙ্গের মাধ্যমে পণ্য সরবরাহকারীদের সাথে খারাপ আচরণ করে, তখন এর ফল ভোগ করতে হয় শ্রমিকদের। কোনো রিটেইলার যদি চুক্তি অনুযায়ী পারিশ্রমিক দিতে ব্যর্থ হয় কিংবা পারিশ্রমিক দিতে দেরি করে, তখন সরবরাহকারীকে যেকোনো উপায়ে নিজের খরচ কমিয়ে আনতে হয়; আর বেশিরভাগ সময়ই সেই চাপটা শ্রমিকদের ওপরেই পড়ে। কারণ সরবরাহ চেইনে এই শ্রমিকদের ক্ষমতা থাকে সবচেয়ে কম।"

তিনি আরও যোগ করেন, "বিদ্যামান সুপারমার্কেট ওয়াচডগের মতোই, যুক্তরাজ্যের গার্মেন্ট রিটেইলারদের নিয়ন্ত্রণের জন্য আমাদের একটি ফ্যাশন ওয়াচডগ থাকা দরকার।"

গত বছরের জুলাইয়ের ক্রস পার্টির সমর্থনযোগে একটি 'ফ্যাশন সাপ্লাই চেইন' সংসদীয় বিল পেশ করা হয়েছিল। বিশ্বজুড়ে সরবরাহকারীদের ও যুক্তরাজ্যের পোশাক রিটেইলারদের মধ্যে ন্যায্য ক্রয় প্রক্রিয়া তদারকির জন্য একটি ওয়াচডগ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল এতে।     

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক খাত / বাংলাদেশ / কারখানা / উৎপাদন খরচ / মূল্য / ফ্যাশন ব্র্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net