Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ভরা মৌসুমেও ব্রাহ্মণবাড়িয়ার ধানের মোকামে বেচাকেনা কম

অর্থনীতি

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
20 December, 2022, 10:00 am
Last modified: 20 December, 2022, 10:27 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • উচ্চ ফলনের দৌড়ে পিছিয়ে পড়ছে পুষ্টিসমৃদ্ধ ধান
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

ভরা মৌসুমেও ব্রাহ্মণবাড়িয়ার ধানের মোকামে বেচাকেনা কম

প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে ৫০ থেকে ৬০ হাজার মণ ধানের কেনাবেচা হয়। তবে ধানের মৌসুমে বেচাকেনা আরও বেড়ে যায়। এটি পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম নামে পরিচিত।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
20 December, 2022, 10:00 am
Last modified: 20 December, 2022, 10:27 am
ছবি-টিবিএস

ভরা মৌসুমেও ধানের বেচাকেনা কমেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে। বর্তমানে প্রতিদিন মাত্র ৮ থেকে ১০ হাজার মণ ধান বেচাকেনা হচ্ছে- যা স্বাভাবিকের চেয়ে ৮০ শতাংশেরও বেশি কম। মূলত মোকামে ওঠা ধান ভেজা হওয়ায় চালকল মালিকরা তা কিনছেন কম। ফলে মোকামে ধানের সরবরাহ কমিয়ে দিয়েছেন বেপারীরা। যদিও ধান বেচাকেনা কমার পেছনে চালের বেচাকেনা কম হচ্ছে বলে দাবি চালকল মালিকদের।  

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুগঞ্জ উপজেলা সদরের মেঘনা নদীর ভিওসি ঘাটে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ধান বেচাকেনা হয়। জনশ্রুতি আছে, শতবছর ধরে ধানের হাট বসছে এখানে। ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের অন্তত ৭ জেলার ধান কৃষকদের কাছ থেকে কিনে এনে নদীরপারে হাটে বিক্রি করেন বেপারীরা। ধানের এই হাটকে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম বলা হয়। প্রতিদিন ভোরে অর্ধশতাধিক ধান বোঝাই নৌকা এসে ভিড়ে ভিওসি ঘাটে। এরপর শুরু হয় বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে দুপুর পর্যন্ত মুখর থাকে মোকাম।

প্রতিদিন আশুগঞ্জ মোকামে ৫০ থেকে ৬০ হাজার মণ ধানের কেনাবেচা হয়। তবে ধানের মৌসুমে বেচাকেনা আরও বেড়ে যায়। মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার আড়াইশরও বেশি চালকলে ধানের যেগান দেয় এই মোকাম। ব্রাহ্মণবাড়িয়ার চালকলগুলো থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় চাল সরবরাহ করা হয়।

মৌসুমের সময় সরবরাহ বাড়ায় ধানের দামও তুলনামূলক কম থাকে। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মোকামে নতুন আমন ধান উঠতে শুরু করেছে। মোকামে এখন বিআর-৩৯ ও বিআর-৪৯ জাতের ধান পাওয়া যাচ্ছে। তবে এসব ধানের বেশিরভাগই ভেজা। আর ভেজা ধান থেকে চাল কিছুটা কম বলে জানিয়েছেন চালকল মালিকরা।

মোকামে বর্তমানে বিআর-৩৯ জাতের শুকনা ধান প্রতি মণ কেনাবেচা হচ্ছে ১২১০ থেকে ১২২০ টাকা আর ভেজা ধান বিক্রি হচ্ছে ১০৬০ থেকে ১০৭০ টাকায়। এছাড়া বিআর-৪৯ জাতের শুকনা ধানের প্রতি মণের বাজারদর ১২৫০ টাকা এবং ভেজা ধান কেনাবেচা হচ্ছে ১১০০ টাকায়। তবে নতুন ধানের এ দরকে স্বাভাবিকের অন্তত ২০০ টাকা বেশি বলছেন চালকল মালিকরা।

কয়েকজন চালকল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মোকামে এখন যেসব ধান নিয়ে আসছেন বেপারীরা- তার অধিকাংশই ভেজা। আর নতুন ভেজা ধান থেকে পুরাতন ধানের তুলনায় প্রতি মণে অন্তত ৫ কেজি চাল কম হয়। এর ফলে লোকসান গুনতে হয় চালকল মালিকদের। এছাড়া চালের বাজারও এখন স্থবির হয়ে আছে। চালের বেচাকেনা কম হচ্ছে। প্রত্যেক ব্যবসায়ীর কাছে পর্যাপ্ত চাল আছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামের ধান বেপারী আবুল কাশেম জানান, কৃষকদের কাছ থেকে তিনি কয়েকশ মণ আমন ধান কিনেছেন। কিন্তু মোকামে এনে সব ধান বিক্রি করতে পারছেন না। নতুন ধানে চাল কম হয়- এ কারণ দেখিয়ে চালকল মালিকরা ধান কেনা কমিয়ে দিয়েছেন। ফলে বেপারীদের কাছে পর্যাপ্ত ধান থাকা সত্ত্বেও মোকামে সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

আশুগঞ্জের চাল ব্যবসায়ী হাসান ইমরান জানান, চালের বাজার থমকে আছে। বেচাকেনা একেবারেই কম। এজন্য নতুন করে ধান কিনে চাল তৈরি করছেন না তারা। এছাড়া বাজারে ধানের এখন যে দর, তা চালের বাজারের সাথে মিল নেই। ফলে ধান কিনে লোকসান গুনতে হয়। তবে চালের বাজারদর যদি বাড়ে এবং বেচাকেনা স্বাভাবিক হয়- তাহলে আবারও মোকামে ধানের কেনাবেচা বাড়বে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে আশুগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল সিকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভেজা ধান শুকিয়ে ভাঙানোর পর প্রতি মণ ধানে চাল হয় ১৮-১৯ কেজি, যা পুরাতন ধানের তুলনায় ৪-৫ কেজি কম। এর ফলে চাল তৈরিতে খরচ বেড়ে যাচ্ছে। কিন্তু চালের দাম সেভাবে বাড়ছে না। ধান এবং চালের বাজার চাঙ্গা হতে আরও কিছুদিন সময় লাগবে'। 

 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া / ধানের বেচাকেনা / ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • উচ্চ ফলনের দৌড়ে পিছিয়ে পড়ছে পুষ্টিসমৃদ্ধ ধান
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net