Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
শিল্পে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান করা হবে: নসরুল হামিদ 

অর্থনীতি

ইউএনবি 
26 October, 2022, 08:25 pm
Last modified: 28 October, 2022, 12:41 am

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • ব্যবসায়ীদের দাবির মুখে দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়াল সরকার
  • বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • এলপিজি সংকটে ভোগান্তিতে ভোক্তা: বাজারে মিলছে না ১২ কেজির সিলিন্ডার, দাম ঠেকেছে ২ হাজারে
  • চট্টগ্রামের যেসব এলাকায় শুক্র-শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

শিল্পে গ্যাস সরবরাহ সমস্যার সমাধান করা হবে: নসরুল হামিদ 

এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা নসরুল হামিদের সাথে বৈঠকে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  
ইউএনবি 
26 October, 2022, 08:25 pm
Last modified: 28 October, 2022, 12:41 am
ছবি: ইউএনবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে দরকারি পদক্ষেপ নেওয়া হবে। 

আজ বুধবার (২৬ অক্টোবর) প্রতিমন্ত্রী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। 

নসরুল হামিদ বলেন,  'পরিস্থিতির যেন আরও অবনতি নাহয়- সেলক্ষ্যে গ্যাসের স্থানীয় সমস্যা সমাধানে আমরা একটি পদক্ষেপ নেব।' 

নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাসের পর্যাপ্ত চাপ পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তার কাছে করেছেন বলে উল্লেখ করেন জ্বালানি প্রতিমন্ত্রী।  এপ্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এসব অভিযোগ খতিয়ে দেখে, সমাধানের চেষ্টা করব'।  

এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা নসরুল হামিদের সাথে বৈঠকে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।  

পোশাক, বস্ত্র ও সিরামিক প্রস্তুতকারক খাতের মতো রপ্তানিমুখী শিল্পের ব্যবসায়ীরা যখন সরকারের শীর্ষ নীতিনির্ধারকদের পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য চাপ দিচ্ছেন, তার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো।  

নসরুল হামিদ জানান, স্থানীয়ভাবে গ্যাস সরবরাহের নানান সমস্যাই ছিল বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু। 

তিনি ব্যবসায়ী নেতাদের আশ্বাস দিয়ে বলেছেন, তারা আগের মতোই গ্যাস সরবরাহ পাবেন।  তিনি বলেন, 'আমরা সবাই মিলে চেষ্টা করব আগামী মাসে এবং পরের বছরও সরবরাহ ভালো রাখতে'। 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল বলেন, 'বৈশ্বিক পরিস্থিতির আরও অবনতি হলে পরিস্থিতি ভিন্ন হবে।  সেটা ভিন্ন বিষয়।

তিনি স্বীকার করেন, 'ব্যবসায়ী নেতারা তাকে গ্যাস আমদানি বাড়ানোর অনুরোধ করেছেন।  তবে এটি সরকারের সিদ্ধান্ত, তাদের নয়- বলে উল্লেখ করেন। 

গ্যাস আমদানি ব্যয় বার্ষিক ১.২ বিলিয়ন ডলার বাড়ানোর জন্য ব্যবসায়ী নেতাদের অনুরোধের বিষয়ে সালমান এফ রহমান বলেন, 'বিষয়টি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নির্ভর করে না'। 

'এটি সাশ্রয়ী মূল্যে গ্যাস পাওয়ার বিষয়।  কিন্তু, গ্যাসের বিশ্ববাজার স্থিতিশীল নয়।  পতনের পর আবার দাম বেড়েছে'। 

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, 'ব্যবসায়ী নেতারা শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিচ্ছেন। এনিয়ে আমরা আরও আলোচনা করব। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা করব। '

Related Topics

টপ নিউজ

গ্যাস সরবরাহ / বিদ্যুৎ, / জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী / নসরুল হামিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • গ্যাস সংযোগের অভাবে আটকা ৩৫,০০০ কোটি টাকা, অলস পড়ে আছে কারখানা, থমকে কর্মসংস্থান
  • ব্যবসায়ীদের দাবির মুখে দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়াল সরকার
  • বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু
  • এলপিজি সংকটে ভোগান্তিতে ভোক্তা: বাজারে মিলছে না ১২ কেজির সিলিন্ডার, দাম ঠেকেছে ২ হাজারে
  • চট্টগ্রামের যেসব এলাকায় শুক্র-শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net