Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
ফাঁকি ঠেকাতে সিগারেট পেপারের প্রাপ্যতা অনলাইনভিত্তিক করতে চায় এনবিআর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 October, 2022, 11:20 am
Last modified: 26 October, 2022, 11:24 am

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

ফাঁকি ঠেকাতে সিগারেট পেপারের প্রাপ্যতা অনলাইনভিত্তিক করতে চায় এনবিআর

এ লক্ষ্যে কোন বিশেষায়িত অ্যাপ্লিকেশন সফটওয়্যার (অ্যাপস) উদ্ভাবন করা যায় কিনা, তা ভাবতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।
টিবিএস রিপোর্ট
26 October, 2022, 11:20 am
Last modified: 26 October, 2022, 11:24 am
ছবি- সংগৃহীত

তামাকজাত পণ্যের উৎপাদন ও বিপণন পর্যায়ে কর ফাঁকি ঠেকাতে এর কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়া সিগারেট পেপারের প্রাপ্যতা নির্ধারণকে অনলাইনভিত্তিক করার কথা ভাবছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। 

এ লক্ষ্যে কোন বিশেষায়িত অ্যাপ্লিকেশন সফটওয়্যার (অ্যাপস) উদ্ভাবন করা যায় কিনা, তা ভাবতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সেগুনবাগিচায় এনবিআরের অফিসে মাঠ পর্যায়ের সিনিয়র অফিসারদের সঙ্গে এক সভায় তিনি এ নির্দেশনা দেন। গত সেপ্টেম্বর মাসের রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়। 

সভায় উপস্থিত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসে আমদানি পর্যায়ে ইমপোর্ট ডিউটিসহ অন্যান্য ট্যাক্স কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। মাঠ পর্যায়ে ভ্যাট ফাঁকি ঠেকানোর মাধ্যমে বাড়তি রাজস্ব আদায় করে ইমপোর্ট স্টেজে কমে যাওয়া রাজস্বের ক্ষতি কিছুটা সামাল দিতে চায় এনবিআর। 

এ লক্ষ্যে খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ে নজরদারি বাড়ানো এবং তাদের কাছ থেকে যথাযথ ভ্যাট আদায় বাড়ানোর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। 

একই আলোচনায় সিগারেট পেপার আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকির বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। 

এনবিআরের লার্জ ট্যাক্সপেয়ারর্স ইউনিট (এলটিইউ-ভ্যাট) এর [যে অফিস থেকে তামাক খাতের সবচেয়ে বেশি ভ্যাট আদায় হয়] একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সিগারেট পেপার কমার্শিয়ালি ইমপোর্টের সুযোগ থাকায় উৎপাদনকারী ছাড়াও অন্য যে কোন প্রতিষ্ঠান আমদানি করতে পারে। কিন্তু বর্তমান ব্যবস্থায় তার হদিস পাওয়া যায় না, যা কর ফাঁকির অন্যতম উপায় বলে আমরা মনে করি।" 

ফাঁকি ঠেকাতে উৎপাদনকারী ছাড়া অন্যদের সিগারেট পেপার আমদানির সুযোগ বন্ধ হওয়া উচিত এবং উৎপাদনকারীদেরও যথাযথ উপায়ে প্রাপ্যতা নির্ধারণ ও তা তদারকের ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন তিনি। 

গত মাসে সরকারের রাজস্ব আদায়ের গতি আগের দুই মাসের তুলনায় কমেছে। এই সময়ে ভ্যাট আদায় ১৭ শতাংশ বাড়লেও ইমপোর্ট ট্যাক্স আদায় প্রায় দেড় শতাংশ কমে গেছে, যা সার্বিকভাবে রাজস্ব আদায় কমার জন্য দায়ী। 

Related Topics

টপ নিউজ

এনবিআর / সিগারেট / সিগারেটের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net