Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
রপ্তানিতে বাড়ল ডলারের দাম, কমেছে রেমিট্যান্সে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 October, 2022, 10:40 am
Last modified: 24 October, 2022, 11:53 pm

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!

রপ্তানিতে বাড়ল ডলারের দাম, কমেছে রেমিট্যান্সে

আজ সোমবার থেকে রপ্তানিতে ডলারের নতুন রেট কার্যকর হবে। রেমিট্যান্সের রেট কার্যকর হবে ১ নভেম্বর থেকে।
টিবিএস রিপোর্ট
24 October, 2022, 10:40 am
Last modified: 24 October, 2022, 11:53 pm

রপ্তানির ক্ষেত্রে এখন থেকে ডলারের দাম পাবেন ৯৯ টাকা ৫০ পয়সা এবং রেমিট্যান্স সংগ্রহে ডলারের দাম সর্বোচ্চ ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে রপ্তানির জন্য ডলারের দাম ছিল ৯৯ টাকা এবং ব্যাংকগুলো রেমিট্যান্স আনতে পারতো সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ, রপ্তানিতে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে এবং রেমিট্যান্সে কমানো হয়েছে ৫০ পয়সা।

রোববার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)-র মধ্যে এক বৈঠকে নতুন হার নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার থেকে রপ্তানিতে ডলারের নতুন রেট কার্যকর হবে। রেমিট্যান্সের রেট কার্যকর হবে ১ নভেম্বর থেকে।

বাফেদার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের সিইএ মোহাম্মদ আফজাল করিম বলেন, 'এটা আমাদের নিয়মিত সভা। এই সভায় আমরা পুরো পরিস্থিতি পর্যালোচনা করি। নতুন দাম নির্ধারণের কারণে ডলারের দামের পার্থক্য কমে এসেছে। রেমিট্যান্সে ডলারের দাম নিয়ে যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল, সেটি এখন নেই। ফলে, আমাদের আমদানি ব্যয় মেটাতে খরচ কম হচ্ছে।'

'নতুন নির্ধারিত রেট সব ব্যাংকে কার্যকর হবে,' বলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত একজন ব্যাংকার টিবিএসকে বলেন, 'সরকারি প্রণোদনার বাইরে কোনো ব্যাংক প্রণোদনা দিতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। অনেক ব্যাংক ইদানীং আলাদা করে প্রণোদনার ঘোষণা করেছিল। তাই ব্যাংকগুলো সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।'

এছাড়াও রেমিট্যান্স সংগ্রহে ইউরো থেকে টাকায় কনভার্সন রেট নির্ধারণ করার ক্ষেত্রে ডলার থেকে ইউরো কনভার্সন রেটের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যও ব্যাংকগুলোকে বলা হয়েছে। কিছু ব্যাংক ইউরো থেকে টাকায় কনভার্সনের ক্ষেত্রে দাম বেশি দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ১১ সেপ্টেম্বর ব্যাংকারদের সভায় ৯৯ টাকায় রপ্তানি এবং ১০৮ টাকায় রেমিট্যান্স নির্ধারণের সিদ্ধান্ত হয়, যা ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

পরে ২৬ সেপ্টেম্বর আরেক সভায় রেমিট্যান্সের ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৭.৫০ টাকা নির্ধারণ করে ব্যাংকাররা। তখনই তারা বলেছিলেন, একটা নির্দিষ্ট সময় পরপর সভা করে ডলারের দাম পর্যালোচনা করা হবে। সে ধারাবাহিকতাতেই ফের দাম সমন্বয় করলেন তারা।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ডলার / ডলারের দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ডলারের দর বাড়ায় ফরওয়ার্ড-বুকিং করা আমদানিকারকদের ডলারপ্রতি ১ টাকা পর্যন্ত লাভ
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দর কমেছে  ১ টাকা 
  • মার্কিন প্রতিষ্ঠান গানভরের কাছ থেকে ১৩ বছরে ১১৭ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net