Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
৪৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগে জমি বরাদ্দ পাচ্ছে ৬ প্রতিষ্ঠান

অর্থনীতি

জহির রায়হান
21 September, 2022, 11:00 am
Last modified: 21 September, 2022, 11:00 am

Related News

  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু ২০২৬-এর এপ্রিলে
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান

৪৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগে জমি বরাদ্দ পাচ্ছে ৬ প্রতিষ্ঠান

এ কোম্পানিগুলোর মাধ্যমে ৮,২১৯টি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে
জহির রায়হান
21 September, 2022, 11:00 am
Last modified: 21 September, 2022, 11:00 am

বুধবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সাথে ভূমি ইজারা চুক্তিতে স্বাক্ষর করবে ছয়টি কোম্পানি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় ৪৫৭ মিলিয়ন বিনিয়োগ করবে তারা।  

পাঁচটি প্রতিষ্ঠানকে সাবরাং ট্যুরিজম পার্কে এবং একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্লট বরাদ্দ দেওয়া হবে।

বেজা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্লটগুলো মোট ১৭ একর জুড়ে বিস্তৃত। এ কোম্পানিগুলোর মাধ্যমে ৮,২১৯টি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছেন তারা।

৬টি কোম্পানির মধ্যে রয়েছে ইফাদ অটোস, যারা সাবরাং ট্যুরিজম পার্কে একটি ৩-তারকা হোটেল এবং রিসোর্ট নির্মাণের জন্য প্লট পাবে। ১৬.২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা।

ইফাদের বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী, ১০ তলা বিশিষ্ট হোটেলটিতে ৩৭০টি কক্ষ থাকবে। এছাড়াও থাকবে অবসর স্থান, বিনোদনের স্থান, একটি সম্মেলন কেন্দ্র এবং পর্যটক পরিবহন।

ইফাদ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ইফাদ অটোস। 

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, তাদের উদ্যোগে একটি মিনি-অ্যামিউজমেন্ট পার্কও থাকবে।

তিনি আরও বলেন, "আমরা আন্তর্জাতিক মানের আতিথেয়তার সুযোগ মানুষের খরচের নাগালের মধ্যে রাখার ওপর জোর দিচ্ছি।"

দীপ্ত গ্রুপের তিনটি সংস্থা - ডিআইআরডি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড এবং ডিআইআরডি গার্মেন্টস লিমিটেডও সাবরাং এ প্লট পাবে।

বিনিয়োগ প্রস্তাব অনুযায়ী, দীপ্ত গ্রুপ মোট ৩৮.২১ মিলিয়ন ডলার বিনিয়োগে কটেজ, রিসোর্ট, হোটেল এবং মোটেল নির্মাণ করবে। নতুন ব্যবসায় কমপক্ষে ৬৬৯ জন লোক নিযুক্ত হবে বলে আশা করছে তারা।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ডিআইআরডি গ্রুপ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এবং কৃষি খাতের সাথে জড়িত।

পঞ্চম কোম্পানি ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডও সাবরাং-এ ১ একর জমিতে একটি হোটেল নির্মাণ করবে।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট ট্রাভেলস বাংলাদেশে একটি ট্রাভেল এজেন্সি এবং পর্যটন ব্যবসা পরিচালনা করে।

সাবরাং পর্যটন পার্কটি কক্সবাজার জেলার প্রথম পর্যটন পার্ক হবে যার আয়তন ১০২৭ একর।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১০ একর জমি পেতে যাচ্ছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বেজা ইতোমধ্যে বঙ্গবন্ধু শিল্প নগরে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসকে ৩০ একর জমি বরাদ্দ দিয়েছে। ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি বলছে, সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান এবং ফর্মুলেটেড ফার্মাসিউটিক্যালস পণ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য আরও ১০ একর জমি প্রয়োজন।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের নেতৃস্থানীয় স্থানীয় ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে একটি। নতুন প্ল্যান্ট স্থাপন করতে তারা ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

বেজা চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ৩০,০০০ একর জমির উপর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর বাস্তবায়ন করছে।

২০৩০ সালের মধ্যে সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তারা। এতে ১০ মিলিয়ন স্থানীয় লোকের কর্মসংস্থান তৈরি হবে।

Related Topics

টপ নিউজ

অর্থনৈতিক অঞ্চল / বেজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • একীভূত হতে যাচ্ছে দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থা, বাস্তবায়ন শুরু ২০২৬-এর এপ্রিলে
  • বন্দরকে দুর্নীতিমুক্ত করা, দক্ষতা বাড়ানো বিদেশি অপারেটর আনার মূল লক্ষ্য: বিডার নির্বাহী চেয়ারম্যান

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net