Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
এসএমই বোর্ডে লেনদেনের ন্যূনতম বিনিয়োগসীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করলো বিএসইসি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 July, 2022, 11:55 am
Last modified: 28 July, 2022, 12:39 pm

Related News

  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্তের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
  • ইন্টারঅপারেবল সিস্টেমের প্রথম দিনে ৯ প্রতিষ্ঠানের লেনদেন মাত্র ৯৪০ টাকা
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?

এসএমই বোর্ডে লেনদেনের ন্যূনতম বিনিয়োগসীমা বাড়িয়ে ৩০ লাখ টাকা করলো বিএসইসি

তবে যেসব বিনিয়োগকারী ইতোমধ্যে ২০ লাখ টাকার পোর্টফোলিও নিয়ে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার কেনাবেচা করছেন, তাদের বিনিয়োগ ৩০ লাখ টাকায় উন্নীত করতে তিন মাস সময় দিয়েছে কমিশন।
টিবিএস রিপোর্ট
28 July, 2022, 11:55 am
Last modified: 28 July, 2022, 12:39 pm

স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্ম বোর্ডে শেয়ার লেনদেনে সর্বনিম্ন বিনিয়োগসীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বুধবার কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে।

তবে যেসব বিনিয়োগকারী ইতোমধ্যে ২০ লাখ টাকার পোর্টফোলিও নিয়ে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার কেনাবেচা করছেন, তাদের বিনিয়োগ ৩০ লাখ টাকায় উন্নীত করতে তিন মাস সময় দিয়েছে কমিশন।

২০২১ সালের শেষ দিকে চালু হওয়া স্বল্প মূলধনী কোম্পানী নিয়ে স্মলক্যাপ বোর্ডে শেয়ার লেনদেনে যোগ্য বিবেচিত হতে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানীর শেয়ারে এক কোটি টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল।

ওইসময় যোগ্য বিনিয়োগকারীকে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে স্মলক্যাপে লেনদেনের আগ্রহ প্রকাশ করতে হতো। 

তবে মূলধন সংকট ও বিনিয়োগকারীর সংখ্যা কম হওয়ায় স্মলক্যাপ খুব একটা জনপ্রিয় হয়নি।

পরবর্তী স্মলক্যাপে শেয়ার লেনদেন সহজ ও বিনিয়োগের সীমা কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়।

তাতেও খুব একটা সাড়া না পাওয়ায় সর্বনিম্ন বিনিয়োগের সীমা কমিয়ে ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ডলারের অব্যাহত দাম বৃদ্ধির কারণে মন্দাবস্থার তৈরী হলেও স্মলক্যাপ কোম্পানীর শেয়ার দাম বৃদ্ধি ও লেনদেন চিত্র ছিল পুরোটাই ‍ভিন্ন।

ফলে বিনিয়োগকারীদের একটি অংশের অভিযোগ ছিল, স্মলক্যাপ কোম্পানীর শেয়ার সংখ্যা কম ও ব্যবসায়িক পরিস্থিতি ভালো না হলেও কারসাজির ঘটনা ঘটছে। ফলে কিছু কিছু কোম্পানীর শেয়ার দাম কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপরই কমিশন নতুন সিদ্ধান্ত নিলো।

Related Topics

টপ নিউজ

বিএসইসি / লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • শেয়ারদরে কারসাজি: সিটি ব্যাংক, ফান্ড ম্যানেজারসহ ৭ জনকে জরিমানা
  • বিএসইসির সাবেক কমিশনার আব্দুল হালিম ও অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্তের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন
  • ইন্টারঅপারেবল সিস্টেমের প্রথম দিনে ৯ প্রতিষ্ঠানের লেনদেন মাত্র ৯৪০ টাকা
  • দেশের পুঁজিবাজারে কেন এই বড় আইপিও খরা?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net