Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
২৬ বছর আগের পাওনা ১১.৬২ মিলিয়ন ডলার এখনো বাংলাদেশকে দেয়নি উত্তর কোরিয়া

অর্থনীতি

আবুল কাশেম
27 June, 2020, 08:45 pm
Last modified: 27 June, 2020, 10:37 pm

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

২৬ বছর আগের পাওনা ১১.৬২ মিলিয়ন ডলার এখনো বাংলাদেশকে দেয়নি উত্তর কোরিয়া

বাংলাদেশ থেকে ৬.১৪ মিলিয়ন ডলারের পণ্য নিয়ে এখনো তার মূল্য পরিশোধ করছে না উত্তর কোরিয়া। ২০১২ সালে সুদাসলে পাওনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১.৬২ মিলিয়ন ডলার।
আবুল কাশেম
27 June, 2020, 08:45 pm
Last modified: 27 June, 2020, 10:37 pm
উত্তর কোরিয়ার পতাকা। ছবি: রয়টার্স

দুই যুগেরও বেশি সময় আগে বাংলাদেশ থেকে ৬.১৪ মিলিয়ন ডলারের পণ্য নিয়ে এখনো তার মূল্য পরিশোধ করছে না উত্তর কোরিয়া। ২০১২ সালে সুদাসলে পাওনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১.৬২ মিলিয়ন ডলার।

বিভিন্ন সময় বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো সাড়া দিচ্ছে না দেশটি। এ অবস্থায় সুদাসলে পাওনা আদায়ে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বাংলাদেশের পক্ষে পাওনাদার রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক।

পাওনা অর্থ আদায়ে চীনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলরকে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। ওই সময় বেইজিংয়ে অবস্থিত উত্তর কোরিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তখন পর্যন্ত পাওনা ১১.৬২ মিলিয়ন ডলার দ্রুত পরিশোধের জন্য উত্তর কোরিয়া দূতাবাসকে অনুরোধ করলেও তারা কোনো সাড়া দেননি।

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এটি অনেক পুরনো ঘটনা। তাৎক্ষণিকভাবে ওই পাওনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।

১৯৭৭ সালে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পণ্য বিনিময় চুক্তি স্বাক্ষর করে উত্তর কোরিয়া। ওই চুক্তির আওতায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের পক্ষে সোনালী ব্যাংক ও উত্তর কোরিয়ার পক্ষে ফরেন ট্রেড ব্যাংক অব ডিপিআর কোরিয়া চুক্তিতে সই করে।

ওই চুক্তির ধারাবাহিকতায় ১৯৯৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে বার্টার-৬ চুক্তি স্বাক্ষর করে উত্তর কোরিয়া। ওই সময় সোনালী ব্যাংক ও ফরেন ট্রেড ব্যাংক অব ডিপিআর কোরিয়ার মধ্যেও চুক্তি সই হয়। চুক্তিতে মূল্য পরিশোধে দেরি হলে৩ মাসে ইউএসডি লাইবর হারে সুদ আরোপের কথা উল্লেখ করা আছে।

গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামকে লেখা চিঠিতে সোনালী ব্যাংকের সিইও মো. আতাউর রহমান প্রধান বলেছেন, বার্টার-৬-এর মেয়াদ ছিল এক বছর। ওই মেয়াদে উত্তর কোরিয়া কোনো পণ্য নেয়নি।

তবে বার্টার-৫ চুক্তির আওতায় বাংলাদেশ তথা সোনালী ব্যাংকের পাওনা ৬,২৬২,৫৯৫ মার্কিন ডলার বার্টার-৬-এর আওতায় এনে পরিশোধ করার কথা বলে উত্তর কোরিয়া। ১৯৯৫ সালের ৩১ মার্চ বার্টার-৬-এর মেয়াদ শেষ হলেও উত্তর কোরিয়া একটি পয়সাও পরিশোধ করেনি।

বার্টার-৫ এর আওতায় বাংলাদেশ থেকে চাল, সিমেন্ট, পাট ও পাটজাতপণ্য, ইউরিয়া, চা, চামড়া ও চামড়াজাতপণ্য, সাবানসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিয়েছিল উত্তর কোরিয়া।

'বারবার তাগিদের প্রেক্ষিতে ফরেন ট্রেড ব্যাংক অব ডিপিআর কোরিয়া তাদের ২০১২ সালের ৫ নভেম্বর তারিখের সুইফট বার্তার মাধ্যমে ২০১২ সালের ৩০ জুন ভিত্তিক উক্ত হিসাবের বিপরীতে সোনালী ব্যাংকের পাওনার পরিমাণ সুদাসলে ১০,০৪০,৪৮৬ ডলার নিশ্চিত করা হয়'- যোগ করেন আতাউর রহমান।

সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানান, পাওনা টাকা আদায়ে উত্তর কোরিয়ার ব্যাংকটিকে বারবার তাগাদা দেওয়া হলেও তারা কোনো সাড়া দিচ্ছে না। ফলে ওই টাকা আদায়ে ২০১২ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়। ওই সময় সুদাসলে পাওনা দাঁড়ায় ১১.৬২ মিলিয়ন ডলার। বাণিজ্য মন্ত্রণালয় পাওনা আদায়ে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়।

তার প্রেক্ষিতে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ২০১৪ সালের ৪ জানুয়ারি দেশটিতে অবস্থিত উত্তর কোরিয়া দূতাবাসকে পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়। কিন্তু কোরিয়ার দূতাবাস, দেশটির সরকার বা ফরেন ট্রেড ব্যাংক অব ডিপিআর কোরিয়ার তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সোনালী ব্যাংকের এমডি লিখেছেন, হালনাগাদ সুদসহ উত্তর কোরিয়ার কাছ থেকে পাওনা আদায়ের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের জ্ঞাতসারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বহুবার অনুরোধ জানানো হলেও পাওনা অর্থ আদায় করা সম্ভব হয়নি। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওই পাওনা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ করেছেন সোনালী ব্যাংকের এমডি।

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / সোনালী ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net