Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
১০ শতাংশ বা ১০০ জন ট্রান্সজেন্ডারকে নিয়োগ দিলে মিলবে করছাড়

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 June, 2021, 06:50 pm
Last modified: 03 June, 2021, 06:54 pm

Related News

  • যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধীদল মানে না: প্রধানমন্ত্রী
  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে

১০ শতাংশ বা ১০০ জন ট্রান্সজেন্ডারকে নিয়োগ দিলে মিলবে করছাড়

বর্তমানে দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়োগ দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেই। 
টিবিএস রিপোর্ট
03 June, 2021, 06:50 pm
Last modified: 03 June, 2021, 06:54 pm
ছবি: রয়টার্স

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতকরণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং আর্থ-সামাজিক অবস্থানের পরিবর্তনের লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের নতুন বাজেটে বিশেষ কর প্রণোদনার প্রস্তাবনা রাখা হয়েছে।

বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে প্রদানের জন্য প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।'

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক ও অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম একটি অংশ হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ।

তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকার পাশাপাশি সমাজের মূলধারার বাইরে অবস্থান করছে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মক্ষম এই জনগোষ্ঠীকে উৎপাদন-নির্ভর পেশায় নিযুক্ত করার মাধ্যমে তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হবে। আর তাই তাদের কথা মাথায় রেখে করছাড়ের প্রস্তাব রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এছাড়া, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর আগে তৃতীয় লিঙ্গের মানুষের করমুক্ত আয়সীমা ছিল তিন লাখ টাকা। বর্তমানে তা বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণ মানুষের মানসিকতায় পরিবর্তন আনার মাধ্যমে বৈষম্যের শিকার এবং সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাসরত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মূলধারাকরণের প্রস্তাব রাখে।

বর্তমানে দেশে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়োগ দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেই। 

Related Topics

টপ নিউজ

ট্রান্সজন্ডার / করছাড় / বাজেট / বাজেট ২০২১-২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধীদল মানে না: প্রধানমন্ত্রী
  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা
  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net