Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
শিক্ষায় বরাদ্দ বাড়ল ৫ হাজার কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2020, 10:35 pm
Last modified: 11 June, 2020, 10:39 pm

Related News

  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • আগামীর বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্য খাতে: আমীর খসরু

শিক্ষায় বরাদ্দ বাড়ল ৫ হাজার কোটি টাকা

নতুন অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় (দুই বিভাগ) মিলিয়ে শিক্ষা খাতে মোট ৬৬ হাজার ৪০১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
11 June, 2020, 10:35 pm
Last modified: 11 June, 2020, 10:39 pm

মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে শিক্ষার ব্যাঘাত ঘটায়, ক্ষতি পুষিয়ে নিতে বিদায়ী অর্থবছরের তুলনায় এই খাতে আরও পাঁচ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

মহামারি করোনাভাইরাসের মধ্যে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করেন যার আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। 

প্রস্তাবিত এই বাজেটে, নতুন অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় (দুই বিভাগ) মিলিয়ে শিক্ষা খাতে মোট ৬৬ হাজার ৪০১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে যার পরিমাণ ছিল ৬১ হাজার ১১৪ কোটি টাকা। 
 
বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী বলেন, "শিক্ষার উন্নয়নকে বেগবান করতে আমরা এখন জোর দিচ্ছি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও উচ্চশিক্ষায় গবেষণার ওপর।"

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা। বিদায়ী অর্থবছরে যার পরিমাণ ছিল ২৪ হাজার ৪০ কোটি টাকা।

শিক্ষাখাতের মোট বাজেট বরাদ্দ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় পাবে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা, বিদায়ী অর্থবছরে যা ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা।
 
কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বিদায়ী অর্থবছরে বরাদ্দ ছিল ৭ হাজার ৪৫০ কোটি টাকা। এবারের বাজেটে তা বাড়িয়ে ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সুবিধা বাড়াতে এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা দেন অর্থমন্ত্রী। 

পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছয় লাখ শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে; নতুন অর্থবছরে এ বৃত্তির সংখ্যা বাড়িয়ে ১ লাখ ৮৭ হাজার করার ঘোষণা দেন অর্থমন্ত্রী। 
 

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২০-২১ অর্থবছর / শিক্ষা খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে
  • ৫ বছরের মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫% করা হবে: প্রধানমন্ত্রী
  • অভিভাবকদের প্রি-স্কুলিং দুঃস্বপ্ন: এ খাতে নেই নীতিমালা, বাড়ছে ব্যয় ও বৈষম্য
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • আগামীর বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগ শিক্ষা ও স্বাস্থ্য খাতে: আমীর খসরু

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net