Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
যেভাবে ঋণ খেলাপি হল পেনিনসুলা স্টিল

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 November, 2020, 07:05 pm
Last modified: 21 November, 2020, 07:06 pm

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

যেভাবে ঋণ খেলাপি হল পেনিনসুলা স্টিল

দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় গত ২৮ অক্টোবর প্রায় ১৯৩ কোটি খেলাপি ঋণ আদায়ের জন্য পেনিনসুলা স্টিলের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ওয়ান ব্যাংক।
টিবিএস রিপোর্ট
21 November, 2020, 07:05 pm
Last modified: 21 November, 2020, 07:06 pm

স্ক্র্যাপ জাহাজ আমদানির জন্য চারটি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন চট্টগ্রামের শিপ ব্রেকিং খাতের ব্যবসায়ী জাফর আলম। শর্ত ভঙ্গ করে সেই ঋণে দিয়ে গড়ে তুলেছেন স্টিল রিরোলিং মিল। 

সেই মিলকে লাভজনক করতে না পারায় আটকে গেছে ব্যাংকগুলোর ৩০০ কোটি টাকার ঋণ। এর মধ্যে ২৫১ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য সম্প্রতি অর্থঋণ মামলা করেছে দুটি ব্যাংক।

শিপ ব্রেকিং খাতের ব্যবসায়ী মো. জাফর আলম 'সুপার স্টিল' নামে ব্যবসা করে আসছেন ১৯৮৫ সাল থেকে। শুরুতে পার্টনার থাকলেও ২০০০ সালের দিকে এসে 'পেনিনসুলা স্টিল' নামে এককভাবে ব্যবসা শুরু করেন তিনি। জাহাজ ভাঙ্গার পাশাপাশি সাধারণ মানের রড উৎপাদনের জন্য গড়ে তোলেন পেনিনসুলা স্টিল রি-রোলিং মিল। 

২০১৪ সালে স্ক্র্যাপ জাহাজ আনার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে জাফর আলম সেই অর্থ বিনিয়োগ করেন রি-রোলিং মিলে। সাধারণ মানের মিলকে সেমি অটোতে রুপান্তর করতে এই অর্থ ব্যয় হয়।

দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় গত ২৮ অক্টোবর প্রায় ১৯৩ কোটি খেলাপি ঋণ আদায়ের জন্য পেনিনসুলা স্টিলের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ওয়ান ব্যাংক। মামলায় জাফর আলম, তাঁর স্ত্রী রাশেদা জাফর, সহোদর আবু আলম ও ছেলে জুনায়েদ আলমকে বিবাদী করা হয়েছে।

ওয়ান ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালে স্ক্র্যাপ জাহাজ আমদানি করতে তাদের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নেয় পেনিনসুলা স্টিল। শর্ত ভঙ্গ করে এই ঋণ দিয়ে রি-রোলিং আপগ্রেড করা হয়। শুরুতে ব্যাংকের সঙ্গে লেনদেন ভালো থাকলেও গত কয়েক বছর ধরে ঋণের কিস্তি পরিশোধ করছেন না তিনি।

বহু চেষ্টায়ও ঋণ ফেরত না পেয়ে গত বছরের ১৯ ডিসেম্বর পেনিনসুলার বন্ধক রাখা ২০০ শতক সম্পত্তি নিলামে তোলে ওয়ান ব্যাংক। কিন্তু ভালো দাম না ওঠায় সম্পত্তি বিক্রি করা সম্ভব হয় নি। এর মধ্যে প্রতিষ্ঠানটির কাছে সুদাসলে ওয়ান ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯৩ কোটি টাকা।  

প্রায় ৫৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে পেনিনসুলার বিরুদ্ধে অর্থঋণ আদালতে গত ৩ নভেম্বর আরো একটি মামলা করেছে ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা।

এই দুই ব্যাংক ছাড়াও প্রতিষ্ঠানটির কাছে ঢাকা ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৩৬ কোটি ও বাংলাদেশ কমার্স ব্যাংকের আগ্রাবাদ শাখার ১০ কোটি টাকা পাওনা আছে।।

ঢাকা ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, স্ক্র্যাপ জাহাজ আমদানির জন্য নেয়া ঋণের কিস্তি পরিশোধ শুরুতে নিয়মিতই ছিল। কিন্তু গত তিন-চার বছর ধরে কিস্তি পরিশোধে গড়িমসি শুরু করেন জাফর আলম। ঋণটি পুন:তফসিল করেও কোনো লাভ হয়নি।
 
ঋণের বিপরীতে ঢাকা ব্যাংকের কাছে পেনিনসুলা ইয়ার্ডের ১০০ শতক জমি বন্ধক আছে। তবে পাওনার বিপরীতে এই সম্পত্তির মূল্য খুবই অল্প বলে জানিয়েছেন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখার প্রধান মোহাম্মদ বেলাল জানান, 'পেনিনসুলা স্টিলের কাছে আমাদের পাওনা প্রায় ১০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির পর্যাপ্ত সম্পত্তি আমাদের কাছে বন্ধক রাখা আছে। এ কারণে ঋণ আদায়ে আমরা সমস্যায় পড়বো না।'

প্রায় দুই বছর ধরে পেনিনসুলা স্টিল রি-রোলিং মিলে কোন উৎপাদন নেই। কারখানাটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ভাড়া দেয়া হয়েছে। আর অনেক আগে থেকেই পেনিনসুলার ইয়ার্ডে বন্ধ আছে জাহাজ কাটার কাজ। 

ফোনে পেনিনসুলা স্টিলের মালিক জাফর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি। ক্ষুদেবার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।
 

Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / চট্টগ্রাম / জাহাজ ভাঙা শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর
  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net