Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
মোবাইল সেবায় বর্ধিত কর গ্রাহকের ব্যয় বাড়াবে: গ্রামীণফোন

অর্থনীতি

ইউএনবি
12 June, 2020, 12:10 am
Last modified: 12 June, 2020, 12:12 am

Related News

  • দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন
  • জানুয়ারি–মার্চ প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা
  • স্বল্প ব্যবহৃত টুইটার এখন বাংলাদেশের রাজনীতির ভার্চুয়াল লড়াইয়ের নতুন মঞ্চ
  • একটি মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটে যখন ক্ষতিগ্রস্ত লাখো মানুষ
  • গ্রামীণফোন সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

মোবাইল সেবায় বর্ধিত কর গ্রাহকের ব্যয় বাড়াবে: গ্রামীণফোন

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রামীণফোনের পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান হোসেন সাদাত এ কথা বলেন।
ইউএনবি
12 June, 2020, 12:10 am
Last modified: 12 June, 2020, 12:12 am

সদ্য ঘোষিত নতুন অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে গ্রাহকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে বলে মনে করে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রামীণফোনের পাবলিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান হোসেন সাদাত এ কথা বলেন।

তিনি বলেন, 'বাজেটে সম্পূরক শুল্ক বর্ধিত করায় কোভিড-১৯ ও পরবর্তী সময়ে প্রয়োজনীয় মোবাইল সেবা ব্যবহারে গ্রাহকদের অতিরিক্ত খরচ বহন করতে হবে।'

এ ধরনের সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনার পথে অন্তরায় উল্লেখ করে তিনি আরও বলেন, 'গ্রাহকদের স্বার্থ রক্ষায় আমরা এই সিদ্ধান্ত পুর্নবিবেচনার অনুরোধ করছি।'

প্রসঙ্গত, বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা গত বছরও একই হারে বাড়ানো হয়েছিল। নতুন কর হারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ। ফলে মোট করভার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ।

এর মানে হলো, প্রতি ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসেবে যাবে ২৫ টাকার কিছু বেশি, এত দিন যা ২২ টাকার মতো ছিল।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
 
Related Topics

টপ নিউজ

বাজেট সমালোচনা / গ্রামীণফোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন
  • জানুয়ারি–মার্চ প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা কমেছে ৭০৪ কোটি টাকা
  • স্বল্প ব্যবহৃত টুইটার এখন বাংলাদেশের রাজনীতির ভার্চুয়াল লড়াইয়ের নতুন মঞ্চ
  • একটি মোবাইল নেটওয়ার্ক ব্ল্যাকআউটে যখন ক্ষতিগ্রস্ত লাখো মানুষ
  • গ্রামীণফোন সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net