Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়ালো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 June, 2021, 09:45 am
Last modified: 30 June, 2021, 09:49 am

Related News

  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৬৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৩২%
  • আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলার
  • টানা ঈদের ছুটিতে কমতে পারে রেমিট্যান্স, ভোগান্তিতে প্রবাসীরা
  • রেমিট্যান্স প্রাপ্তিতে বিশ্বে শীর্ষে ভারত, কিন্তু ট্রাম্পের করারোপে খেতে পারে বড় ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশও
  • ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়ালো

অর্থনীতির জন্য শক্তি, তবে রিজার্ভ ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে: ড. মুস্তাফিজুর রহমান 
টিবিএস রিপোর্ট
30 June, 2021, 09:45 am
Last modified: 30 June, 2021, 09:49 am

করোনায় স্বাভাবিকের তুলনায় আমদানি ব্যয় কম হওয়া, রেমিটেন্সের উল্লম্ফন, বিদেশ যাত্রা সীমিত হয়ে পড়া-সব মিলিয়ে ডলারের চাহিদা কম। ফলাফল হিসেবে বেড়েই চলেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

৪৫ বিলিয়ন ডলারের পর রিজার্ভ এখন ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২৮ জুন রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬.০৮ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে গেল ৩ মে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ৪৫.১১ বিলিয়ন ডলার। গেল বছর থেকেই রিজার্ভ বেড়ে চলেছে। গেল বছরের ৮ অক্টোবর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল। এরপর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

গেল বছরের নভেম্বরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করে বলেছিলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছর ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

আন্তর্জাতিক মানদণ্ডে কোন দেশের তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকতে হয়। বাংলাদেশে এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে ১০ মাসের বেশি আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব।

রিজার্ভ বাড়াতে অন্যতম ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উচ্চ প্রবাহ। জুনের ২৮ দিনে রেমিটেন্স এসেছে ১.৭৫ বিলিয়ন ডলার, যা গেল বছরের একই সময়ে ছিল ১.৬৬ বিলিয়ন ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত রেমিটেন্স আয় হয়েছে ২৪.৫৯ বিলিয়ন ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৬.৪০ শতাংশ বেশি।

রিজার্ভ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ডিস্টিংগুইশড ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রিজার্ভ বৃদ্ধিকে দুই আঙ্গিকে বিশ্লেষণ করা যায়।

তিনি বলেন, বেশি রিজার্ভ মানেই হচ্ছে অর্থনীতির জন্য একটা বড় শক্তি। কখনো আমদানি ব্যয় বেড়ে গেলে এই রিজার্ভ দিয়ে যেমন তা সামাল দেয়া যাবে, তেমনি উচ্চ রিজার্ভ বলে দিচ্ছে বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ছে। এতে আরো বেশি বিদেশি ঋণ প্রাপ্তি সহজ হবে। অর্থাৎ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে উচ্চ রিজার্ভের ভূমিকা আছে।

তবে যে কারণে আমাদের রিজার্ভ বাড়ছে তা অর্থনীতির জন্য নেতিবাচক বার্তা দেয়। তিনি বলেন, মূলত করোনার প্রভাবে আমদানি হ্রাস পাওয়া, বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় রিজার্ভ বাড়ছে। অর্থাৎ এই রিজার্ভ বলে দিচ্ছে আমাদের বিনিয়োগ হ্রাস পেয়েছে। আর বিনিয়োগ কম হলে কর্মসংস্থানও হ্রাস পায়, এতে মানুষের আয় কমে, বাড়ে দারিদ্রতা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল এই ১০ মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি ব্যয় গেল অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ৭ শতাংশ কমেছে।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের রিজার্ভ এখন শক্তিশালী অবস্থানে আছে। এই উচ্চ রিজার্ভের সঠিক ব্যবস্থাপনা আগামীতে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, অতিরিক্ত রিজার্ভ কোথায় বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে, রিজার্ভের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে, বেশি রিজার্ভের কারণে টাকা-ডলার বিনিময় হার কিভাবে স্থিতিশীল করা যাবে এসব বিষয় সামনে চলে আসবে।

উল্লেখ্য, রিজার্ভের পরিমাণ বাড়ায় চলতি বছরের মার্চের মাঝামাঝি রিজার্ভ থেকে বার্ষিক ২ বিলিয়ন ডলার অর্থ নিয়ে অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করে সরকার। প্রথম ধাপে এই তহবিল থেকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ঋণ পেয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। 

 

Related Topics

টপ নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ / রেমিটেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২.৩৬৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৩২%
  • আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলার
  • টানা ঈদের ছুটিতে কমতে পারে রেমিট্যান্স, ভোগান্তিতে প্রবাসীরা
  • রেমিট্যান্স প্রাপ্তিতে বিশ্বে শীর্ষে ভারত, কিন্তু ট্রাম্পের করারোপে খেতে পারে বড় ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশও
  • ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net