Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
বাজেটে বরাদ্দকৃত পুরো অর্থ ব্যয়ে ব্যর্থ শিক্ষা মন্ত্রণালয়গুলো

অর্থনীতি

মীর মোহাম্মদ জসিম & রফিকুল ইসলাম
22 May, 2021, 06:30 pm
Last modified: 22 May, 2021, 09:51 pm

Related News

  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না, ফিরছে লটারি
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে

বাজেটে বরাদ্দকৃত পুরো অর্থ ব্যয়ে ব্যর্থ শিক্ষা মন্ত্রণালয়গুলো

চলতি অর্থবছরে সরকার দেশের শিক্ষা খাতে ৬৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও মন্ত্রণালয়গুলোর ব্যয়ের পরিমাণ ৫৬ হাজার কোটি টাকা।
মীর মোহাম্মদ জসিম & রফিকুল ইসলাম
22 May, 2021, 06:30 pm
Last modified: 22 May, 2021, 09:51 pm
ছবিটি সংগৃহীত ও প্রতীকী

কোভিড-১৯ মহামারির কারণে এক বছরের দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ২০২০-২১ অর্থবছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দকৃত অর্থের পুরোটা ব্যয় করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চলতি অর্থবছরে সরকার দেশের শিক্ষা খাতে ৬৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিলেও মন্ত্রণালয়গুলোর ব্যয়ের পরিমাণ ৫৬ হাজার কোটি টাকা।

কোভিড-১৯ মহামারির কারণে সকল ধরনের দক্ষতা বিকাশ প্রকল্প ও প্রশিক্ষণ বন্ধ আছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক।

দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে আছে শিক্ষা খাতের নাম।

কিন্তু পাঠদানে ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি গবেষণা পরিচালিত হয়নি। লক্ষ্যপূরণে ব্যর্থতার পুনরুদ্ধারেও গৃহীত হয়নি কোনো ব্যবস্থা। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে নেই কোনো পদক্ষেপ।

এমনকি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে বন্ধ হয়ে পড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও কোনো আর্থিক সহায়তা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের বহু প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে বহু মানুষ হারিয়েছে কর্মসংস্থান।

সরকার অনলাইন ক্লাস পরিচালনার পেছনে অর্থ ব্যয় করলেও অধিকাংশ শিক্ষার্থী ব্যয়বহুল ইন্টারনেট সংযোগ, টেলিভিশন ও স্মার্টফোন সুবিধা না থাকায় প্রযুক্তিগত প্রতিবন্ধকতার কারণে শ্রেণিকক্ষের বাইরে পাঠদান থেকে বঞ্চিত হন।

২০২০ সালের জুন মাসের পর থেকে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলনে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের অগ্রগতি নেই। অথচ, মহামারির সময় দূরবর্তী পাঠদান প্রক্রিয়ায় দেশে আইসিটি ভিত্তিক শিক্ষা ব্যবস্থার চাহিদা ছিল তুঙ্গে।

২০১৬ সালে দেশের ৩১ হাজার ৩৪০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের লক্ষ্যে এক হাজার ৩৫৩ কোটি টাকার অর্থায়নে প্রকল্পটি গৃহীত হয়।

এর মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ এবং ডিজিটাল সরঞ্জামাদি কিনতে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দেশের পাঁচ লাখ ৭২ হাজার শিক্ষককে ছয় থেকে ১২ দিনের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। তবে এখন পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন মাত্র এক লাখ ৫০ হাজার শিক্ষক।

মহামারির কারণে এই প্রকল্পের সঙ্গে অন্যান্য প্রশিক্ষণ এবং দক্ষতা বিকাশ কর্মসূচীও বন্ধ হয়ে যায়।

শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়গুলো বাজেটে বরাদ্দকৃত অর্থ সুপরিকল্পিতভাবে ব্যবহার করতে পারেনি বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ। ফলস্বরূপ বহু উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমার মনে হয় আমাদের শিক্ষা খাতে তহবিল কোনো চিন্তার বিষয় নয়। বরং, বাজেটে বরাদ্দকৃত অর্থ কাজে লাগানোয় আমাদের ভয়াবহ দুর্বলতা আছে। বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহৃত হলে অনেক কিছু অর্জন করা সম্ভব হবে।'

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন, 'গত বছর আমি শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং পাঠদানে ক্ষয়ক্ষতি নিরুপণে জেলা এবং উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছিলাম। তবে শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।'

'শিক্ষা মন্ত্রণালয় কদাচিৎ আমাদের পরামর্শ গ্রহণ করে। আমরা মন্ত্রণালয়কে গরিব শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছিলাম, যাতে তাদের পরিবার আর্থিক সহায়তা লাভ করে। কিন্তু তারা আমাদের পরামর্শ উপেক্ষা করেছে,' বলেন তিনি।

অধ্যাপক মঞ্জুর আহমেদ আরও বলেন, 'উন্নয়ন বাজেট যথাযথভাবে ব্যবহৃত হওয়া জরুরি। যদি মন্ত্রণালয় তা করতে পারে, অন্তত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার যাচাই করা উচিত। বর্তমানে প্রাথমিক শিক্ষা থেকে প্রায় ১৮ শতাংশ শিক্ষার্থী ঝরে গেছে। মাধ্যমিক পর্যায়ে এই হার ৩৭ শতাংশ।'

পাশাপাশি সকল স্তরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষা খাতের উন্নয়নে বাজেট বরাদ্দের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে মহামারি থেকে পুনরুদ্ধারের জন্য এই বরাদ্দ যথেষ্ট নয়। ২০২০-২১ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১১ হাজার ৮৬৫ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পায়। আগের অর্থবছরে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ৯ হাজার ১৫০ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা বিভাগ উন্নয়নের জন্য এক হাজার ৯৭৬ কোটি টাকা বরাদ্দ পায়। আগের বছর এই বিভাগের জন্য এক হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দ ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগের বছর ৯ হাজার ১৬ কোটি টাকা বরাদ্দ পেলেও চলতি বছর বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ৪০৪ কোটি টাকা।

Related Topics

টপ নিউজ

শিক্ষা খাত / শিক্ষা মন্ত্রণালয় / প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা থাকছে না, ফিরছে লটারি
  • নীতি ধারাবাহিকতার শক্ত বার্তা দিতেই বাজেটে ৫ বছরের করনীতি: বিডা চেয়ারম্যান
  • বছরের পর বছর বেতনহীন নন-এমপিও শিক্ষকরা, প্রভাব পড়ছে শিক্ষার মানে

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net