Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
বাংলাদেশসহ অন্যান্য দেশের পোশাক খাতে বড় ব্র্যান্ডগুলোর 'মজুরি চুরি': অনুসন্ধান 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
03 July, 2021, 10:50 am
Last modified: 03 July, 2021, 03:57 pm

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?
  • ন্যায্যমূল্য ও মজুরি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী পরিকল্পনার তাগিদ
  • পোশাক কারখানায় যেভাবে শ্রমিকরা হারছেন, জিতছে যন্ত্র

বাংলাদেশসহ অন্যান্য দেশের পোশাক খাতে বড় ব্র্যান্ডগুলোর 'মজুরি চুরি': অনুসন্ধান 

পাশাপাশি চলে ব্যাপক শ্রমিক ছাঁটাই; ওভারটাইমের মজুরিও ঠিকমত পরিশোধ করা হয়নি। শ্রমিকদের ওপর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের বাড়তি চাপ তৈরি হয়।
টিবিএস ডেস্ক
03 July, 2021, 10:50 am
Last modified: 03 July, 2021, 03:57 pm
ছবি-দ্য গার্ডিয়ানের সৌজন্যে

প্রাইমার্ক, নাইকি এবং এইচএন্ডএম এর মতো বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি না দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি গবেষণায় প্রতিষ্ঠানগুলোর সাপ্লাই চেইনে 'মজুরি চুরির' প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডসভিত্তিক শ্রমিক অধিকার আন্দোলন ক্লিন ক্লথস ক্যাম্পেইন। ফলে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার মত দেশগুলোতে পোশাক শ্রমিকেরা তাদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে।

গবেষণা প্রতিবেদন অনুসারে, ব্র্যান্ডগুলোর কোনটিই কোন আইন ভঙ্গ করেনি তবে তারা মহামারি জুড়ে তাদের কর্মীদের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং বাংলাদেশের কয়েক ডজন পোশাক শ্রমিকের সাথে সাক্ষাতকারে জানা যায়, গত বছর তাদের অনেকেরই সম্পূর্ণ বেতন না পাওয়ার অভিজ্ঞতা রয়েছে।

সাক্ষাতকারে ৪৯ জন কর্মীর অর্ধেকেরও বেশি জানান, তাদের মজুরির পরিমাণ যথেষ্ট ছিল না।

পাশাপাশি চলেছে ব্যাপক শ্রমিক ছাঁটাই; ওভারটাইমের মজুরিও ঠিকমত পরিশোধ করা হয়নি। এতে শ্রমিকদের ওপর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের বাড়তি চাপ তৈরি হয় বলেও ক্লিন ক্লথস ক্যাম্পেইনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

তাছাড়া করোনা সংক্রমণ রোধে দেশে দেশে ভ্রমণ ও লকডাউনের কড়াকড়ি থাকায় ২০২০ সালে বিশ্বব্যাপী ফ্যাশন ব্র্যান্ডগুলো কোটি কোটি পাউন্ডের পোশাক সরবরাহ বাতিল করে।

ক্লিন ক্লথস ক্যাম্পেইনের প্রতিবেদনটির প্রধান লেখক মেগ লুইস বলেন, "ব্র্যান্ডগুলো তাদের মুনাফা অর্জন অব্যাহত রেখেছে এবং শ্রমিকদের বেতন প্রদানে সক্ষম।  তাদের সাপ্লাই চেইনের প্রতিটি শ্রমিক মজুরি পাচ্ছে কি না সেটি নিশ্চিত করার ক্ষমতা এবং দায়িত্ব তাদেরই"। 

"পোশাক শিল্পে মজুরি কাঠামো দারিদ্রতার স্তরভেদে নির্ধারিত; ফলস্বরূপ মজুরির সামান্যতম হ্রাসও এসব শ্রমিকের জীবনে বিরাট প্রভাব ফেলবে"। 

এদিকে প্রতিবেদনে উল্লেখিত ব্র্যান্ডগুলো স্বীকার করেছে যে, মহামারি বৈশ্বিক ফ্যাশন শিল্পে শোচনীয় প্রভাব ফেলেছে।

এইচএন্ডএম এবং নাইকি দাবি করে, তাদের সাপ্লাই চেইনের অন্তর্ভুক্ত শ্রমিকদের সকলকে মজুরির বিষয়ে স্থানীয় আইনি প্রয়োজনীয়তা অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। প্রাইমার্ক জানিয়েছে, তারা এই প্রতিবেদনের অনুসন্ধানকে গুরুত্বের সাথে নিচ্ছে।

গত বছরের প্রথমার্ধে লোকসানের পরও নাইকি, এইচএন্ডএম এবং প্রাইমার্ক সবগুলো ব্র্যান্ডই উল্লেখযোগ্য মুনাফায় ফেরে। ২০২০ সালের নভেম্বরে, প্রাইমার্কের মালিক, অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস, কর দেয়ার আগে প্রতিষ্ঠানটির ৯১৪ মিলিয়ন পাউন্ড মুনাফার কথা জানায়। এইচএন্ডএম ২০২০ সালের জন্য অর্জিত ২৬২ মিলিয়ন পাউন্ড পরিচালন মুনাফার ঘোষণা দেয়;  অন্যদিকে এ বছরের ৩১মে পর্যন্ত নাইকির নিট আয় দাঁড়ায় ৪ দশমিক ২ বিলিয়ন পাউন্ড। 

 

 

Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক খাত / পোশাক শিল্প / মজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?
  • ন্যায্যমূল্য ও মজুরি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর বাস্তবধর্মী পরিকল্পনার তাগিদ
  • পোশাক কারখানায় যেভাবে শ্রমিকরা হারছেন, জিতছে যন্ত্র

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net