Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ফারমার্স ব্যাংকের ৮৫ কোটি টাকা আত্মসাৎ, ৪ ব্যবসায়ীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 March, 2020, 08:25 pm
Last modified: 10 March, 2020, 08:30 pm

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ফারমার্স ব্যাংকের ৮৫ কোটি টাকা আত্মসাৎ, ৪ ব্যবসায়ীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) মনে করছে এসব ব্যবসায়ী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। তাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বারস্থ হয়েছে ব্যাংকটি।
টিবিএস রিপোর্ট
10 March, 2020, 08:25 pm
Last modified: 10 March, 2020, 08:30 pm

ফারমার্স ব্যাংকের (পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর সহায়তায় ঋণ নিয়ে ৮৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন চার ব্যবসায়ী। তাদের নেওয়া ওই ঋণকে কু-ঋণ হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকটি। ব্যাংক মনে করছে এসব ব্যবসায়ী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। তাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দ্বারস্থ হয়েছে ব্যাংকটি।

ব্যাংকের কাছ থেকে সুনিশ্চিত তথ্য পেয়ে ওই চার ব্যবসায়ীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় গঠিত দুদকের অনুসন্ধান দলের প্রধান সামছুল আলম মঙ্গলবার পুলিশের বিশেষ শাখায় (ইমিগ্রেশন) চিঠি দিয়ে চার জনের বিদেশযাত্রা রহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

যাদের বিশেযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের মালিক মো. শামীম কবীর (হিলিম), মেসার্স ক্রিয়েটিভ ফিশিং ট্রলারের মালিক এ কে এম আবদুল মোতালেব, মেসার্স স্পার্কের মালিক সৈয়দ আসিফ হাসান ও মেসার্স ওপাল ট্রেডিং হাউসের মালিক মো. মনজুরুল আলম।
দুদকের মুখপাত্র প্রণাব কুমার ভট্টাচার্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইমিগ্রেশনে পাঠানো চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

পদ্মা ব্যাংক সূত্র জানায়, ব্যাংকটির রিমেডিয়াল এ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের সিনিয়ির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাবিরুল ইসলাম চৌধুরী দুদকের কাছে আলাদা চারটি চিঠি পাঠিয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাংকের পাওনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। একইসঙ্গে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের মালিক মো. শামীম কবীরের (হিলিম) অভিযোগ, তিনি ব্যাংকটি থেকে ১২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেন। যে উদ্দেশে তিনি ঋণ নিয়েছিলেন সে কাজে ব্যবহার না করে সেখানে বিনিয়োগও করেননি। এ ছাড়া তার ঋণটির পর্যাপ্ত সহায়ক জামানত নেই। কু-ঋণ হিসেবে চিহ্নিত এই ঋণের বর্তমান স্থিতি ১৫ কোটি ৩৬ লাখ টাকা।

ক্রিয়েটিভ ফিশিং ট্রলারের মালিক এ কে এম আবদুল মোতালেব ২২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেন, যার সহায়ক জামানত পর্যাপ্ত ছিল না। ওই ঋণের বর্তমান স্থিতি ৩০ কোটি ৫৫ লাখ টাকা।

স্পার্কের মালিক সৈয়দ আসিফ হাসানের কাছে ব্যাংকের বর্তমান পাওনা ১২ কোটি ৫ লাখ টাকা। আর ওপাল ট্রেডিং হাউসের মালিক মো. মনজুরুল আলমের কাছে পাওনা ২৭ কোটি ৪৮ লাখ টাকা।

ব্যাংকের সবগুলো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর সহায়তায় এসব ঋণ বিতরণ করা হয়েছে। কোনো ঋণের ক্ষেত্রেই পর্যাপ্ত সহায়ক জামানত নেওয়া হয়নি। তারা যে উদ্দেশ্যে ঋণ নিয়েছিলেন সে কাজেও ব্যবহার করেননি। ব্যাংকের সঙ্গেও তারা যোগাযোগ রাখছেন না। ব্যাংক মনে করছে, এই অর্থ তারা দেশের বাইরে পাচার করেছেন। দুদকও মনে করছে এসব অর্থ পাচার হয়েছে। তাদের অনুসন্ধানেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
 

Related Topics

টপ নিউজ

ফারমার্স ব্যাংক / পদ্মা ব্যাংক / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের পদত্যাগ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net