Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
প্রতিবছর রিজার্ভের ৫% বিদেশে বিনিয়োগ করা যাবে

অর্থনীতি

আবুল কাশেম
18 August, 2021, 09:05 am
Last modified: 18 August, 2021, 10:10 am

Related News

  • ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের
  • আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলার
  • ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • রিজার্ভ বাড়াতে ব্যাংকগুলো থেকে সোয়াপ করে ডলার নেবে বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ এখন ১৯.৫২ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

প্রতিবছর রিজার্ভের ৫% বিদেশে বিনিয়োগ করা যাবে

আমদানি দায় থাকা, ঋণ খেলাপি কিংবা রাজস্ব অপরিশোধিত থাকা কোন কোম্পানি বিদেশে বিনিয়োগ সুবিধা পাবে না।
আবুল কাশেম
18 August, 2021, 09:05 am
Last modified: 18 August, 2021, 10:10 am

রপ্তানিকারকদের পাশাপাশি স্থানীয় বাজারে ১০ বছর ধরে ব্যবসারত যেকোন কোম্পানির জন্য বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে যাচ্ছে সরকার। এমনকি ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড শিল্প স্থাপনে আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবং দেশের ভেতরে সমাজ ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার সুনাম রয়েছে এমন এনজিওগুলোও বিদেশে বিনিয়োগ করতে পারবে।

এসব বিধান রেখে 'বর্হিবিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালা ২০২১' চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরে মন্ত্রিসভার অনুমোদন শেষে এটি কার্যকর করা হবে বলে যুক্তরাষ্ট্র থেকে হোয়াটসঅ্যাপে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

খসড়া নীতিমালায় বলা হয়েছে, রপ্তানিকারকরা তাদের পূর্ববর্তী পাঁচ বছরের গড় রপ্তানি মূল্যের ২৫% পর্যন্ত এবং অন্য কোম্পানি বা এনজিওগুলো তাদের সর্বশেষ নিরীক্ষিত ব্যালেন্স শিট মোতাবেক নিট সম্পদের ২৫% পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। যে দেশে বিনিয়োগ করবে, সেই দেশের স্টক মার্কেটেও তালিকাভুক্ত হতে পারবে কোম্পানিগুলো। 

তবে কোন কোম্পানির এর চেয়ে বেশি বিনিয়োগের প্রয়োজন হলে তার যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বিনিয়োগের সুযোগ দেবে সরকার। তবে কোন নির্দিষ্ট অর্থবছরে বাংলাদেশ হতে বিদেশে বিনিয়োগের মোট অর্থের পরিমাণ ওই বছরে বাংলাদেশ ব্যাংকে রাখা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৫% এর বেশি হবে না।

সিরাজুল ইসলাম বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ডকুমেন্ট। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে এটি চূড়ান্ত করার আগে যত বেশি সম্ভব অংশীদারদের সাথে পরামর্শ করছি। একবার এটি অনুমোদিত হয়ে গেলে, আমি মনে করি এটি বেসরকারি খাতের উদ্যোক্তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতেও সাহায্য করবে।

তিনি আরও বলেন, "নীতিমালাগুলো এখনও প্রক্রিয়াধীন রয়েছে। বিডা থেকে শীঘ্রই এটি চূড়ান্ত করা হবে। কিন্তু একে অন্যান্য বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হবে। আমরা এটি প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠাব। সেখানে এটি যাচাই-বাছাই করা হবে এবং তাদের পক্ষ থেকে এটি চূড়ান্তকরণের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকের ব্যবস্থা করা হতে পারে। এরপর এটি মন্ত্রিসভার আলোচনা ও অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। পুরো প্রক্রিয়াটিতে ডকুমেন্টটির পরিবর্তন, পরিমার্জন এবং পুনর্গঠনও হতে পারে। যদি মন্ত্রিপরিষদ এটিকে ঠিক মনে করে এবং অনুমোদন দেয়, তবে নীতিমালাগুলো গেজেটে প্রকাশ করা হবে"।

বিদেশে বিনিয়োগে আগ্রহী আবেদনকারী প্রতিষ্ঠানের যোগ্যতা নির্ধারণ হিসেবে নীতিমালার তৃতীয় সংশোধিত খসড়ায় বলা হয়েছে, যেকোন কোম্পানির আগের ৫ বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী নীট মূলধন ৫ মিলিয়ন ডলার হতে হবে। তবে এসএমইর ক্ষেত্রে ব্যাংকের দেওয়া স্বচ্ছলতা সনদের ভিত্তিতে অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

কোন প্রতিষ্ঠান বিদেশে যে খাতে বিনিয়োগ করতে আগ্রহী, সেইখাতে প্রতিষ্ঠানটির ন্যূনতম ৩ বছরের ব্যবসা বা উৎপাদনের অভিজ্ঞতা থাকতে হবে। এই ৩ বছরের মধ্যে কমপক্ষে দু'বছর লাভজনক হতে হবে। তবে তথ্য-প্রযুক্তিখাতের উদ্যোক্তাদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য হবে।

আমদানি দায় থাকা, ঋণ খেলাপি কিংবা রাজস্ব অপরিশোধিত থাকা কোন কোম্পানি বিদেশে বিনিয়োগ সুবিধা পাবে না। আর বিনিয়োগের নামে তহবিল অপচয় করলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

নীতিমালার খসড়ায় বলা হয়েছে, বিদেশে বিনিয়োগের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করতে বিডার নির্বাহী চেয়ারম্যানের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি থাকবে। এই কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় অনুমতি দেবে। তবে ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের প্রয়োজন হবে না।

এতে আরও বলা হয়েছে, বিদেশে বিনিয়োগের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অবস্থিত মূল প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশ ও বিনিয়োগকৃত দেশে অবস্থিত বাণিজ্যিক ব্যাংক হতে বৈদেশিক ঋণ গ্রহণ করতে পারবে। প্রাথমিকভাবে ঋণ ও মূলধনের অনুপাত ৭০:৩০ হারে ঋণ গ্রহণ করা যাবে।

বিদেশে বিনিয়োগ করা প্রকল্পের অর্থায়নের বিপরীতে বাংলাদেশের করপোরেট বা ব্যক্তিগত গ্যারান্টি বা বাংলাদেশে অবস্থিত অন্য কোন স্থাবর সম্পত্তির গ্যারান্টিও দেওয়া যাবে। 

Related Topics

টপ নিউজ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ / বৈদেশিক রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের
  • আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৪ বিলিয়ন ডলার
  • ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • রিজার্ভ বাড়াতে ব্যাংকগুলো থেকে সোয়াপ করে ডলার নেবে বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ এখন ১৯.৫২ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net