Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
কোনোপ্রকার ব্র্যান্ডিং ছাড়াই আম রপ্তানিতে বড় চমক 

অর্থনীতি

আবুল কাশেম & শওকত পলাশ 
16 November, 2021, 08:15 pm
Last modified: 16 November, 2021, 08:45 pm

Related News

  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • পোশাক-বহির্ভূত রপ্তানি বেড়েছে, কিন্তু আরএমজি খাতে রপ্তানির গতি কমায় মোট আয় একই থাকছে
  • টানা চার মাস রপ্তানি আয়ে পতন, নভেম্বরে কমেছে ৫.৫৪ শতাংশ
  • ভারতে বাংলাদেশের পাবদা মাছের চাহিদা বাড়ায় রপ্তানি বেড়েছে ১২.৮৮ মিলিয়ন ডলার, কমেছে আমদানি
  • কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে রপ্তানি আয়ের টাকা ছাড় শুরু করেছে সংকটাপন্ন ব্যাংকগুলো

কোনোপ্রকার ব্র্যান্ডিং ছাড়াই আম রপ্তানিতে বড় চমক 

দেশে বছরে প্রায় ১৫ লাখ টন আম উৎপাদিত হয়, যার বাজারমূল্য ১০ হাজার কোটি টাকা
আবুল কাশেম & শওকত পলাশ 
16 November, 2021, 08:15 pm
Last modified: 16 November, 2021, 08:45 pm

বিশ্বের অন্যতম সুস্বাদু ফল আম রপ্তানিতে বড় চমক দেখাচ্ছে বাংলাদেশ। গত (২০২০-২১) অর্থবছরের ১২ মাসে বাংলাদেশ থেকে ফলটি রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৪০ হাজার ডলার হলেও, চলতি (২০২১-২২) অর্থবছরের প্রথম তিন মাসেই রপ্তানি হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ডলার। 

আগের অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ সিঙ্গাপুরে ১০ হাজার ডলারের আম রপ্তানি করেছিল। এবার একই সময়ে সিঙ্গাপুর ছাড়াও এশিয়া এবং ইউরোপের আরও ১৪টির বেশি দেশে আম রপ্তানি হয়েছে। 

বাংলাদেশ আম উৎপাদনে বিশ্বে সপ্তম হলেও, পণ্যটি রপ্তানি আয়ের দিক থেকে একদমই তলানিতে ছিল। বাংলাদেশের চেয়েও কম পরিমাণ আম উৎপাদন করে অনেক দেশ রপ্তানি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে। 

দেশে বছরে প্রায় ১৫ লাখ টন আম উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। কিন্তু সে তুলনায় রপ্তানি অতি নগণ্য। অথচ ২০২০ সালে থাইল্যান্ড বিশ্বের সর্বোচ্চ ৭৩ কোটি ৪০ লাখ ডলারের আম রপ্তানি করেছে। একইসময় বাংলাদেশের প্রতিবেশী ভারত ১৩ কোটি ৭০ লাখ ডলার ও পাকিস্তান ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলারের আম রপ্তানি করে। 

সংশ্লিষ্টরা বলছেন, আম রপ্তানির ক্ষেত্রে অন্যতম সমস্যা হচ্ছে রপ্তানিযোগ্য উন্নত জাতের আমের অভাব। স্থানীয় আমের জাতগুলোর শেলফ লাইফ কম, অর্থাৎ দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া, মানস্মমত কৃষি পদ্ধতির চর্চা, আন্তর্জাতিক মানের প্যাকেজিং এর অভাব এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আমের ব্রান্ডিং সংকটের কারণে এতদিন আম রপ্তানিতে সুফল আসেনি। 

রপ্তানিকারকরা বলছেন, গত মওসুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উপহার হিসেবে আম পাঠানোর খবর বিশ্বজুড়ে বাংলাদেশের আমের ব্রান্ডিং সৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রেখেছে। তারপর থেকেই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি আমের রপ্তানি অর্ডার বাড়তে থাকে। এতেই রপ্তানির তলানি থেকে গা ঝাড়া দিয়ে উঠার ইঙ্গিত মিলছে। 

বাংলাদেশ ফ্রটুস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স  অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনজুরুল ইসলাম বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতবছর বাংলাদেশ থেকে মাত্র ২ টন আম রপ্তানি হয়েছিল। এবছর ১৮শ টন আম রপ্তানি হয়েছে, যা বিরাট অর্জন।" 

'বাংলাদেশের আম অত্যন্ত সুস্বাদু হলেও আন্তর্জাতিক বাজারে এর কোন পরিচিতি ছিল না। ফলে রপ্তানি অর্ডারও আগে মিলত না। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও পাকিস্তানের সরকার প্রধানকে আম উপহার দেওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার পেয়েছে। এতে বাংলাদেশের আমের ব্রান্ডিং হওয়ায় এবছর রপ্তানি অনেক বেড়েছে'- যোগ করেন তিনি। 

মনজুরুল ইসলাম বলেন, আগামী তিন বছরে সরকার ১ লাখ টন আম রপ্তানির লক্ষমাত্রা ঠিক করেছে জানিয়ে তিনি বলেন, আমের দিকে সুনজর দিলে ভবিষ্যতে এখাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। 

কৃষিপণ্যের রপ্তানিকারক নাজমুল হায়দার ভূইয়া ইতালি, সুইজারল্যান্ড ও লন্ডনে আম রপ্তানি করেছেন। তিনি এবছর হিমসাগর ও আম্রপালি জাত রপ্তানি করেছেন। আমের সর্বোচ্চ দাম পেয়েছেন কেজিপ্রতি ৪০০ টাকা।   

তিনি টিবিএসকে বলেন, 'বাংলাদেশের আমের ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপের দেশগুলোতে। কিন্তু আমাদের রপ্তানি সক্ষমতা থাকলেও এয়ারলাইন্সের সমস্যার কারণে আমরা খুব বেশি রপ্তানি করতে পারিনি। পাকিস্তান ১ লাখ টনের বেশি আম রপ্তানি করে। এয়ারলাইন্সের সমস্যা দূর হলে, আমরা বর্তমানের চেয়ে বেশি আম রপ্তানি করতে পারব।' 

২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি আম রপ্তানি হয়েছে ইতালি ও যুক্তরাজ্যে। ইতালিতে রপ্তানির পরিমাণ ছিল ১৬ হাজার ৮৯২ ডলার এবং যুক্তরাজ্যে ১২ হাজার ১০৫ ডলার। এছাড়া, নেদারল্যান্ডসে ৫ হাজার ৬১৫ ডলার, অস্ট্রিয়ায় ৫ হাজার ৩৯৮ ডলারের আম রপ্তানি করে বাংলাদেশ। 

তবে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে যুক্তরাজ্যে ৫ লাখ ৬ হাজার ৪৮৭ ডলার এবং দ্বিতীয় সর্বোচ্চ ৭১,৮৭৪ ডলারের রপ্তানি হয়েছে কুয়েতে।  

এছাড়া, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, জার্মানি, ইতালি, সৌদি আরব, সুইডেন, ভারত, সোয়াজিল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল, সুইডেন ও সিঙ্গাপুরেও রপ্তানি হয়েছে বাংলাদেশের আম। 

আম রপ্তানি বৃদ্ধির পাশপাশি সাত বছর পর এবার ইউরোপে লেবু রপ্তানি শুরু হয়েছে বাংলাদেশ থেকে। যা দেশের ফলমূল রপ্তানি বৃদ্ধিতে অবদান রেখেছে।  

২০২১-২২ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ফলমূল রপ্তানি আয়ের পরিমাণ ৩০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। আগের অর্থবছরের একই সময়ে ফলমূল রপ্তানি আয়ের পরিমাণ ছিল মাত্র ৫.৮ লাখ ডলার। 

মনজুরুল ইসলাম বলেন, 'বাংলাদেশ থেকে প্রতিবছর ১৫০-২০০ টন কাঁঠাল রপ্তানি হয়, এবার হয়েছে ৩ হাজার ৭০০ টন। কাঁঠাল রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশের মতো।' 

ইউরোপে জারা লেবু রপ্তানির বিপুল সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এ লেবুর চাহিদা দিন দিন বাড়ছে, দামও ভালো। 

জারা লেবুর রপ্তানিকারক মো. আবুল হোসাইন বলেন, 'ফিনল্যান্ড, জার্মানি ও ইংল্যান্ডে লেবু রপ্তানি করছি। এর বাজার বেশ সম্ভাবনাময়। রপ্তানি সম্ভাবনা ভালো থাকায় এখন দেশেও এ লেবুর উৎপাদনও বাড়ছে।' 

Related Topics

টপ নিউজ

আম / আম রপ্তানি / রপ্তানি আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি
  • পোশাক-বহির্ভূত রপ্তানি বেড়েছে, কিন্তু আরএমজি খাতে রপ্তানির গতি কমায় মোট আয় একই থাকছে
  • টানা চার মাস রপ্তানি আয়ে পতন, নভেম্বরে কমেছে ৫.৫৪ শতাংশ
  • ভারতে বাংলাদেশের পাবদা মাছের চাহিদা বাড়ায় রপ্তানি বেড়েছে ১২.৮৮ মিলিয়ন ডলার, কমেছে আমদানি
  • কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে রপ্তানি আয়ের টাকা ছাড় শুরু করেছে সংকটাপন্ন ব্যাংকগুলো

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net