Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে রপ্তানি আয়ের টাকা ছাড় শুরু করেছে সংকটাপন্ন ব্যাংকগুলো

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 08:10 pm
Last modified: 04 September, 2025, 08:13 pm

Related News

  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে রপ্তানি আয়ের টাকা ছাড় শুরু করেছে সংকটাপন্ন ব্যাংকগুলো

সমস্যাগ্রস্থ ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় দেশে আসার পর ওই টাকা থেকে ব্যাক টু ব্যাক এলসি এবং রপ্তানিকারকদের অংশ দিতে পারছিল না তারা। এতে সমস্যায় পড়ে দুই শতাধিক পোশাক কারখানা।
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 08:10 pm
Last modified: 04 September, 2025, 08:13 pm
ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস

রপ্তানিকারকদের রপ্তানি আয়ের টাকা ছাড় করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের হস্তেক্ষেপের পর টাকা ছাড় করতে শুরু করেছে সংকটগ্রস্থ ব্যাংকগুলো। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পোশাক রপ্তানিকারক কারখানাগুলোর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৮৮৬ কোটি টাকা ছাড় করা হয়েছে।

পোশাক শিল্প মালিকদের সংগঠন– বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  "পোশাক খাতের শ্রমিকদের দুই মাসের (আগষ্ট ও সেপ্টেম্বর) বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক ও এসআইবিএল ব্যাংকের মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়েছে।"

এতে আরো জানানো হয়, "সম্প্রতি ৫টি সংকটাপন্ন ব্যাংক তীব্র তারল্য সংকট থাকার কারণে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে রপ্তানিমূল্য প্রত্যাবসন হলেও অর্থ দিতে পারছিল না। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না। এতে করে শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।"

বিজিএমইএ'র ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা চৌধুরী টিবিএস-কে বলেন, "বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কেবল কারখানাগুলোর দুই মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য ওই টাকা ছাড় করা হয়েছে।"

প্রসঙ্গত, সমস্যাগ্রস্থ ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় দেশে আসার পর ওই টাকা থেকে ব্যাক টু ব্যাক এলসি এবং রপ্তানিকারকদের অংশ দিতে পারছিল না তারা। এতে সমস্যায় পড়ে দুই শতাধিক পোশাক কারখানা।

এই সমস্যার সমাধান চেয়ে গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে বিজিএমইএ। 

Related Topics

টপ নিউজ

সংকটাপন্ন ব্যাংক / রপ্তানি আয় / বাংলাদেশ ব্যাংক / অর্থ ছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • আমদানি ঋণের সুদের ঝুঁকি মোকাবিলায় ‘ফরওয়ার্ড রেট এগ্রিমেন্ট’-এর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net