Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
করোনা মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত হলো ৯ বেসরকারি ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 August, 2021, 02:45 pm
Last modified: 04 August, 2021, 02:53 pm

Related News

  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • সুতায় বোনা জীবনের গল্প
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • অ্যাসিডের হিংস্রতা দমাতে পারেনি রত্না মণ্ডলকে 
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন

করোনা মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত হলো ৯ বেসরকারি ব্যাংক

অনুদানের প্রায় ১৬ কোটি টাকা ব্যয় হবে ঝুঁকিপূর্ণ ২০ জেলায়  
টিবিএস রিপোর্ট
04 August, 2021, 02:45 pm
Last modified: 04 August, 2021, 02:53 pm

সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি, সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে জরুরি সহায়তা প্রদানে ব্র্যাকের উদ্যোগে পাশে দাঁড়িয়েছে দেশের নয়টি বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো মোট ১৫ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৭২৮ টাকা অনুদান ঘোষণা করেছে।

বাংলাদেশ ব্যাংকের বিশেষ 'করপোরেট সোশাল রেসপন্সিবিলিটি' (সিএসআর) কার্যক্রমের আওতায় ব্যাংকগুলো ব্র্যাকের 'ডাকছে আবার দেশ' এবং 'করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ' এই দুটি কার্যক্রমে যোগদান করছে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই মহামারির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে ব্যাংকগুলোকে বিশেষ সিএসআর কার্যক্রম পরিচালনা–সংক্রান্ত নির্দেশনা প্রদান করে।

এই ডাকে সাড়া দিয়ে ব্র্যাকের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক।  

এই নয়টি ব্যাংক থেকে প্রতিশ্রুত টাকা থেকে 'ডাকছে আবার দেশ' উদ্যোগের অধীনে ব্যায় হবে ১৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা যা দিয়ে ৭২ হাজার ১৬০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বাকি অর্থ দিয়ে 'করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ' প্রকল্পের অধীনে ১৮ লাখ মানুষকে মাস্ক এবং অন্যান্য করোনা প্রতিরোধসামগ্রী বিনামূল্যে বিতরণের পাশাপাশি এই রোগের লক্ষণযুক্ত দশ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ব্যাংকগুলোর এই অনুদান করোনার উচ্চঝুঁকিপূর্ণ ২০  জেলা, বিশেষত রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলোতে ব্যয় করা হবে। নয়টি ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন।  

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, "এই নয়টি ব্যাংকের কাছ থেকে পাওয়া সময়োপযোগী সহযোগিতাকে আমরা স্বাগত জানাই। সমন্বিত এই অনুদান ব্র্যাকের করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া উদ্যোগ- করোনা প্রতিরোধে সামাজিক দূর্গ এবং ডাকছে আবার দেশ- এ কাজে লাগানো হবে। উদ্যোগ দুটির মূল কার্যক্রম হলো- মাস্ক বিতরণ এবং মেডিক্যাল সহায়তার মাধ্যমে কমিউনিটিতে রিসিলিয়েন্স গঠন এবং লকডাউনের কারনে সবচেয়ে ঝুঁকিপূর্ন অবস্থানে থাকা পরিবারগুলোতে জরুরী আর্থিক সহায়তা প্রদান করা। আমি আশা করি, এই সহায়তা বেসরকারি খাতের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এই কঠিন সময়ে একসাথে কাজ করার বিষয়ে অনুপ্রাণিত করবে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ন জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার প্রয়াসকে আরো বেগবান করবে।" 

এই উদ্যোগের মাধ্যমে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩৫টি জেলায় কমিউনিটিকে সংযুক্তিকরণ এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করা হচ্ছে। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করার পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশি দেওয়ার সময় যথাযথ সতর্কতা, সামাজিক দূরত্ব বজায় রাখার প্রচারণা এবং ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি  ভুল তথ্য ও গুজব নিরসনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে । 

অন্যদিকে 'ডাকছে আবার দেশ' উদ্যোগটির মাধ্যমে প্রথম দফায় করোনার উচ্চঝুঁকিতে থাকা ১৯টি জেলায় ৫০ হাজার পরিবারে জরুরি খাদ্য সহায়তা দিচ্ছে ব্র্যাক। প্রাথমিক সহায়তার এই তহবিল গঠিত হয়েছে ব্র্যাকের কর্মীদের একদিনের বেতন অনুদান এবং এর সঙ্গে ব্র্যাকের সমপরিমাণ অর্থ অনুদান মিলিয়ে।

Related Topics

টপ নিউজ

ব্র্যাক / ব্র্যাক ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
  • সুতায় বোনা জীবনের গল্প
  • শিক্ষার আলো ছড়াচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী হরিবোল
  • অ্যাসিডের হিংস্রতা দমাতে পারেনি রত্না মণ্ডলকে 
  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net