Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
এইচ অ্যান্ড এমকে পেছনে ফেলল জারা

অর্থনীতি

টিবিএস ডেস্ক
17 September, 2021, 10:10 am
Last modified: 17 September, 2021, 10:27 am

Related News

  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ
  • বিজ্ঞাপনের ছবি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখপ্রকাশ করল জারা
  • বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক
  • এইচঅ্যান্ডএম বাংলাদেশে কর্মী ছাঁটাই

এইচ অ্যান্ড এমকে পেছনে ফেলল জারা

চলতি বছরের জুলাই পর্যন্ত বিগত তিন মাসে ইন্ডিটেক্সের বিক্রি পৌঁছেছে ৬ বিলিয়ন ইউরোতে। ২০১৯ সালের এই একই সময়ের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি।
টিবিএস ডেস্ক
17 September, 2021, 10:10 am
Last modified: 17 September, 2021, 10:27 am
ছবি-সংগৃহীত

বিশ্বখ্যাত ইউরোপীয় পোশাক ব্র্যান্ড জারার প্রতিষ্ঠাতা ইন্ডিটেক্স, বিক্রয় বৃদ্ধি এবং মুনাফা অর্জনে নতুন এক রেকর্ড গড়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী সুইডিশ ব্র্যান্ড এইচ অ্যান্ড এম-কে এবার পেছনে ফেলেছে তারা।

বিশ্বের সবচেয়ে বড় দুই ফ্যাশন রিটেইলার প্রতিষ্ঠানের মাঝের এই প্রতিযোগিতায় ইন্ডিটেক্স এগিয়ে থাকার কারণ হলো, চলতি বছরের জুলাই পর্যন্ত বিগত তিন মাসে প্রতিষ্ঠানটির বিক্রি পৌঁছেছে ৬ বিলিয়ন ইউরোতে। ২০১৯ সালের এই একই সময়ের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেশি।

অন্যদিকে, আগস্টের শেষ পর্যন্ত বিগত তিন মাসে এইচ অ্যান্ড এমের বিক্রি দাঁড়ায় ৪.৭ বিলিয়ন পাউন্ডে, যা কোভিড-১৯ মহামারি পূর্ববর্তী সময়ের চেয়ে প্রায় ১১ শতাংশ কম। 

জারার পাশাপাশি মাসিমো দুত্তি ও দ্য ব্রেশকা ব্র্যান্ডের স্বত্বাধিকারী স্প্যানিশ গ্রুপ ইন্ডিটেক্সের মোট মুনাফা পৌঁছেছে ৭২৬ মিলিয়ন ইউরোতে। মূলত প্রধান শোরুমগুলো খোলা থাকায় এবং ব্যাপকভাবে অনলাইন বিক্রি বৃদ্ধি পাওয়ায় এ মুনাফা অর্জিত হয়েছে বলে জানা যায়। 

বিশ্লেষকরা বলছেন, মুনাফা অর্জনের এই অনন্য উচ্চতায় পৌঁছতে প্রতিষ্ঠানটিকে একটি দক্ষ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কৌশল নিয়ে এগোতে হয়েছে। গ্রাহকদের চাহিদা এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন দোকানে কোথায় কাপড় ও হোমওয়্যার পণ্য রয়েছে সে সম্পর্কে তারা খুব ভালোভাবেই জানে। ফলে ওয়্যারহাউজ  বা গুদামে গিয়ে পণ্য খোঁজার বদলে তারা শোরুম থেকেই অনলাইনে অর্ডার করা পণ্যের ডেলিভারি নিশ্চিত করতে পেরেছে; যা ডেলিভারির সময় বাঁচানোর সঙ্গে সঙ্গে মুনাফাও বাড়িয়েছে ব্যাপকহারে।  

কিন্তু এশিয়াতে মহামারিজনিত মন্দার কারণে সুইডিশ ব্র্যান্ড এইচ অ্যান্ড এম ইউরোপ এবং আমেরিকায় ব্যবসা করে ইন্ডিটেক্সকে টক্কর দিতে হিমশিম খাচ্ছে। 

কস এবং মঙ্কি-এর স্বত্বাধিকারী এইচ অ্যান্ড এমের এক সূত্র জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত তাদের প্রায় ১০০টি দোকান সাময়িকভাবে বন্ধ ছিল।

তারা বলছে, "লকডাউন এবং বিধিনিষেধ, বিশেষ করে এশিয়ায় উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে চলেছিল"।  

"তবে, এখন বিধিনিষেধ শিথিল করা হয়েছে; ফলে অনেক দোকানে বিক্রি বেড়েছে এবং অনলাইনেও অর্ডার বাড়ছে"। 

পশ্চিমা বিশ্বজুড়ে কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে দোকানগুলো পুনরায় চালু হওয়ায় খুচরা বিক্রেতারা বেশ উৎসাহিত হয়েছেন। এদিকে আবার অনলাইন বিক্রিও বেড়ে চলেছে।

ইন্ডিটেক্সের হিসাব অনুযায়ী, এ বছরে তাদের মোট মুনাফার প্রায় ২৫ শতাংশই আসবে অনলাইন বিক্রি থেকে।

অন্যদিকে, এইচঅ্যান্ডএম জানিয়েছে, গত তিন মাসে তাদের অনলাইন বিক্রি বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

থার্ড ব্রিজের বিশ্লেষক হ্যারি বার্নিক বলেন, "কোভিড-পরবর্তী খুচরা ব্যবসায়ের বাজারে ইন্ডিটেক্স প্রথম বিজয়ী"।

সোসিয়েট জেনারেল ব্যাংকের আরেক বিশ্লেষক অ্যান ক্রিশ্চেলা বলেন, "দুই বছর আগে প্রকৃত অর্থে বিক্রির পরিমাণ যা ছিল তার চেয়ে এখন এগিয়ে আছে এবং আমি মনে করি না, অনেক খুচরা বিক্রেতা সেই অবস্থানে পৌঁছাতে পেরেছে"। 

তিনি বলেন, "ইন্ডিটেক্স সেই সব কম সংখ্যক বড় দোকানগুলোর একটি, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের পণ্য বিক্রি করে থাকে"। 

  • সূত্র- দ্য ডেইলি মেইল 

Related Topics

টপ নিউজ

এইচ অ্যান্ড এম / জারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ
  • বিজ্ঞাপনের ছবি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখপ্রকাশ করল জারা
  • বিজ্ঞাপনে গাজার ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি: বিশ্বখ্যাত ব্র্যান্ড জারা বয়কটের ডাক
  • এইচঅ্যান্ডএম বাংলাদেশে কর্মী ছাঁটাই

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net