Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
এইচঅ্যান্ডএম বাংলাদেশে কর্মী ছাঁটাই

বাংলাদেশ

জসিম উদ্দিন
28 June, 2023, 11:45 am
Last modified: 28 June, 2023, 02:37 pm

Related News

  • জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%, বেড়েছে ভিয়েতনাম-ইন্দোনেশিয়ার
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • লোডশেডিং মোকাবিলায় পোশাক খাতে কৌশলগতভাবে ডিজেল বরাদ্দের কথা ভাবছে সরকার
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

এইচঅ্যান্ডএম বাংলাদেশে কর্মী ছাঁটাই

চাকরি হারাবেন ৪৬ জন
জসিম উদ্দিন
28 June, 2023, 11:45 am
Last modified: 28 June, 2023, 02:37 pm
ছবি: রয়টার্স

বিশ্বখ্যাত সুইডিশ ফ্যাশন রিটেইলার ব্র্যান্ড এইচঅ্যান্ডএম তার বাংলাদেশের অফিসে আবারও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় ব্যবসা পরিচালনার খরচ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, সাপ্লাই চেইনে পরিবর্তনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তার কিছু কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে।

এরমধ্যে বাংলাদেশ থেকে ছাঁটাই হবেন ৪৬ জন। বাংলাদেশে এইচঅ্যান্ডএম অফিসের স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার ফয়সাল রাব্বি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "এই চ্যালেঞ্জিং সময়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি। প্রক্রিয়া চলাকালীন, আমরা ভূমি আইন অনুসরণ করেছি এবং আমাদের সহকর্মীদের অধিকারকে যেন সম্মান করা হয়, তা নিশ্চিত করছি।"

ই-মেইলের মাধ্যমে যোগাযোগের সময় তিনি আরও জানান, "এই পরিবর্তনের কথা ২০২২ সালের শরতে আমাদের ত্রৈমাসিক প্রতিবেদনেই জানানো হয়েছিল।"

"আমাদের লক্ষ্য হলো, কাজে দক্ষতা বৃদ্ধি এবং প্রোডাকশন টিমগুলোকে কাছাকাছি এনে সহযোগিতা বৃদ্ধি করা," যোগ করেন তিনি।

প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীরা জুলাই, ২০২৩ পর্যন্ত এইচঅ্যান্ডএম-এ কর্মরত থাকবেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব চলাকালীন বাংলাদেশের অফিস থেকে আরও ১০১ জন কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। 

সূত্র বলছে, কর্মী ছাঁটাই সত্ত্বেও এই পদক্ষেপটি ক্রেতা ও সরবরাহকারীর মধ্যে একটি সত্যিকারের অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।

সূত্রের তথ্যমতে, এইচঅ্যান্ডএম এখন থেকে আর পণ্যের গুণমান নিয়ন্ত্রণ (কোয়ালিটি কন্ট্রোল- কিউসি) যাচাইয়ের কাজ করবে না; সাপ্লাই চেইনে পরিবর্তনের অংশ হিসেবে প্রক্রিয়াটি এখন সরবরাহকারীর ওপর ছেড়ে দেওয়া হবে। 

এর আগে, পণ্যের শতভাগ কিউসি যাচাই এইচঅ্যান্ডএম কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হতো। 

সংশ্লিষ্টদের মতে, গত প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশের ২৫০টি কারখানা থেকে পোশাক সংগ্রহ করে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম। সংগ্রহকৃত এই পোশাক পণ্যের বার্ষিক মূল্য ৩ বিলিয়নেরও বেশি।

আগামী দিনগুলোতে কোম্পানির সাপ্লাই চেইন সম্পর্কে ধারণা দিতে গিয়ে ফয়সাল রাব্বি বলেন, "আমরা ধারাবাহিকতা বজায় রেখে মূল্যায়ন করি এবং আমাদের সাংগঠনিক ব্যবস্থাপনায় নমনীয়তা বজায় রাখি, যাতে পরিবর্তিত বিশ্বের সঙ্গে আমরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারি।" 

"আমরা আমাদের সোর্সিং মার্কেটে স্থানীয় দৃষ্টিভঙ্গির পাশপাশি আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেই, তাই এটি আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করে না," যোগ করেন তিনি।

এদিকে স্থানীয় উদ্যোক্তারা বলছেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এইচঅ্যান্ডএম ধীরে ধীরে তার ব্যবসার আকার কমিয়েছে। প্রতিষ্ঠানটি এখন ছোট-মাঝারি কারখানা থেকে অর্ডার কমিয়ে বড় কারখানাগুলোর দিকে ঝুঁকছে।

তাদের আশঙ্কা, কিউসি টিম একেবারে বাদ দিয়ে এবং মার্চেন্ডাইজিং টিমের পরিসর কমিয়ে কোম্পানির সরবরাহকারীর তালিকাকে আরও ছোট করতে পারে এইচঅ্যান্ডএম।

তবে এ ধরনের সম্ভাবনার কথা ঠিক নয় জানিয়ে ফয়সাল রাব্বি বলেন, এ ধরনের কোনো পরিবর্তন কোম্পানির চলমান রূপান্তর পরিকল্পনায় নেই। 

"আমাদের সোর্সিং কৌশলে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই," বলেন তিনি।

এইচঅ্যান্ডএম'র এক কর্মকর্তা জানান, যেসব কর্মীদের ছাঁটাই করা হয়েছে, তাদের বেশিরভাগই ইতোমধ্যে স্থানীয় কিছু কোম্পানিতে চাকরি নিশ্চিত করেছেন। 

তিনি আরও বলেন, এই কোম্পানিগুলো সাবেক এইচঅ্যান্ডএম কর্মীদের নিয়োগ দিয়ে উপকৃত হবে; কারণ তাদের এইচঅ্যান্ডএম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

এইচঅ্যান্ডএম / এইচ অ্যান্ড এম / পোশাক খাত / আরএমজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৮.৫%, বেড়েছে ভিয়েতনাম-ইন্দোনেশিয়ার
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • লোডশেডিং মোকাবিলায় পোশাক খাতে কৌশলগতভাবে ডিজেল বরাদ্দের কথা ভাবছে সরকার
  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net