Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ৩% ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক

অর্থনীতি

ফরহাদ হোসেন
10 May, 2021, 02:40 pm
Last modified: 10 May, 2021, 11:36 pm

Related News

  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র ৩% ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক

দেশে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়লেও মোট ইন্টারনেট ব্যবহাকারীর তুলনায় এ সংখ্যা অতি নগণ্য।
ফরহাদ হোসেন
10 May, 2021, 02:40 pm
Last modified: 10 May, 2021, 11:36 pm

দেশে প্রতি ১০০ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে মাত্র ৩ জন ইন্টারনেট ব্যাংকিং সেবা নিয়ে থাকেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। 

গেল তিন বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা দ্রুত বাড়লেও মোট ইন্টারনেট ব্যবহারকারীর তুলনায় এ সংখ্যা অতি নগণ্য। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ইন্টারনেট ব্যাংকিংয়ের গ্রাহক ছিল ২.২৩ শতাংশ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ২.৬১ শতাংশ ও ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২.৯৯ শতাংশ। 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যে দেখা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গেল বছরের ফেব্রুয়ারির তুলনায় ৭.৭৭ লাখ বেড়ে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা ৩৩.৮২ লাখে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ২০১৯ সালের ফেব্রুয়ারির তুলনায় ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা ৫.৫৬ লাখ বেড়ে দাঁড়িয়েছিল ২৬.০৫ লাখে। 

অর্থাৎ, গেল বছর জুড়ে করোনার সময় ইন্টারনেট ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা তার আগের বছরের (২০১৯) চেয়ে অনেক বেড়েছে। 

তবে মোট ইন্টারনেট ব্যবহারকারীর তুলনায় ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা দুই থেকে তিন কোটি  হওয়া উচিৎ বলে মনে করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। 

তার মতে, প্রথাগত ব্যাংকিং থেকে অনানুষ্ঠানিক ব্যাংকিং সেবা বাড়াতে চাইলে এর বিকল্প নেই।

এ প্রসঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ইন্টারনেট ব্যবহারকারীদের বড় অংশই তরুণ। অন্যদিকে যারা ব্যাংকের গ্রাহক তাদের বড় অংশই মধ্য বয়সী। তাদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা তরুণদের চেয়ে কম। আবার ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকিং সেবা নিতে অনেক সময় তাদের কাছে জটিলও মনে হয়। পাশাপাশি ব্যাংক গ্রাহকের একটি অংশ অতোটা শিক্ষিত নয়,"

"এসব কারণেই মোট ইন্টারনেট ব্যবহারকারীর তুলনায় ইন্টারনেট ব্যাংকিং সেবা নেওয়া গ্রাহকের সংখ্যা নগন্য দেখা যাচ্ছে। তবে মহামারির কারণে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে, আগামীতেও এটি অব্যাহত থাকবে," বলেন তিনি। 

তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করে ব্যাংকিং সেবা নেওয়ার বিকল্প আগামীতে থাকবে না উল্লেখ করে ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, "ইন্টারনেট ব্যাংকিংকে আরও জনপ্রিয় করতে ব্যাংকগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

প্রাইম ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যেহেতু মোবাইলের মাধ্যমেই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার হয়, তাই ব্যাংকগুলোকেও মোবাইল ভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং সেবা বাড়ানোর দিকে নজর দিতে হবে।"

এছাড়া তরুণদের জন্য নতুন নতুন পণ্য আনতে পারলে ব্যাংকগুলোর তরুণ গ্রাহক বাড়বে। তিনি জানান, ব্যাংকগুলো ইন্টারনেট ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং সেবা বাড়ানোর চেষ্টা করছে। তবে কিছু ব্যাংক উচ্চ বিনিয়োগের জন্য চাইলেও আগাতে পারছেনা। 

সিটি ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবার প্রধান মো. জাফরুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকরা সাধারণত নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন। অন্যদিকে একটি নির্দিষ্ট পরিমাণে মেগাবাইট ইন্টারনেট ব্যবহার করলেই তাকে ব্যবহারকারী হিসেবে গণ্য করা হয়, যদিও তারা নিয়মিত ব্যবহারকারী নন। এ কারণে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি দেখায়।"

বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে একজন গ্রাহক দিনে ৫ লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করতে পারেন। প্রতি লেনদেনে সর্বোচ্চ ১ লাখ টাকা পাঠানো যায়। দিনে লেনদেন করা যায় সর্বোচ্চ ১০টি।

আর কোনো প্রতিষ্ঠান এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ১০ লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারে। এক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ সীমা ২লাখ টাকা। একদিনে সর্বোচ্চ ২০টি লেনদেন করা যায়।

Related Topics

টপ নিউজ

ইন্টারনেট / ইন্টারনেট ব্যাংকিং / ব্যাংকিং / ডিজিটাল ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • পলকের চাপেই বন্ধ করা হয় ইন্টারনেট: ট্রাইব্যুনালে সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবেক এমডি
  • ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার শহরে ৭৫.৭%, গ্রামে ৪৩.৬%: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net