Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এনবিআর 

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
18 August, 2021, 10:55 pm
Last modified: 18 August, 2021, 11:03 pm

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • এনবিআর পুনর্গঠন: রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব, জনকাঠামো চূড়ান্ত অনুমোদন পাচ্ছে আজ
  • অনলাইনভিত্তিক ভ্যাট এখন থেকে ই-ভ্যাট সিস্টেম

আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এনবিআর 

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, বিক্রির তথ্য গোপন করে দুই কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দেয় এমবি ফার্মা। ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধে বারবার নোটিশ দেওয়া হলেও তারা পরিশোধ করেনি। ফলে ভ্যাট আইন অনুযায়ী তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করতে সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।
আব্বাস উদ্দিন নয়ন
18 August, 2021, 10:55 pm
Last modified: 18 August, 2021, 11:03 pm
আজিজ মোহাম্মদ ভাই। সংগৃহীত ছবি

পরিবারসহ আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে এনবিআর। তার মালিকানাধীন এমবি ফার্মাসিউটিক্যালসের দুই কোটি ৯ লাখ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটনের পর অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়।  

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এটি কার্যকর করতে বলা হয়েছে। একইসঙ্গে এমবি ফার্মার সব মালিক ও তাদের পরিবারের ব্যাংক একাউন্টও ফ্রিজ রাখতে বলেছে এনবিআর।

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, বিক্রির তথ্য গোপন করে দুই কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দেয় এমবি ফার্মা। ফাঁকি দেওয়া ভ্যাট পরিশোধে বারবার নোটিশ দেওয়া হলেও তারা পরিশোধ করেনি। ফলে ভ্যাট আইন অনুযায়ী তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করতে সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা, দক্ষিনের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মেসার্স এমবি ফার্মাসিউটিক্যালসের কাছে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ২.০৯ কোটি পাওনা রয়েছে।

প্রতিষ্ঠানটির ভ্যাট আদায়ে ঢাকা দক্ষিণের কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে একাধিকবার চিঠি দিলেও তারা বকেয়া পরিশোধ করেনি। এমন প্রেক্ষাপটে সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সংশ্নিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের অ্যাকাউন্ট ফ্রিজ বা লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে।

চিঠিতে এমবি ফার্মাসিউটিক্যালস, প্রতিষ্ঠানটির মালিক আজিজ মোহাম্মদ ভাই, তার বাবা মোহাম্মদ ভাই, মা খাতিজা মোহাম্মদ ভাইয়ের নামও উল্লেখ রয়েছে।

আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে সপরিবারে থাইল্যান্ডে থাকেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। মাদক চোরাচালানসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য বিভিন্ন সময়ে প্রকাশ হয়েছে। 

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় তাঁর গুলশানের বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করে। তবে তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযানের পরদিন কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেয়া হয়েছিল।

এর আগে শেয়ার কেলেঙ্কারির এক মামলায় ২০১৮ সালে আজিজ মোহাম্মদ ভাইকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগে থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন। তার স্ত্রী নওরীন মাঝেমধ্যে দেশে আসেন।

এমবি ফার্মার পাশাপাশি দেশের বিস্কুট খাতের শীর্ষ কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজেরও মালিক আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মা ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির পরিশোধিত মূলধন দুই কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা।  
 
Related Topics

টপ নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / আজিজ মোহাম্মদ ভাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • প্রশাসন ক্যাডারের বিরোধিতায় কি ঝুলে যাচ্ছে এনবিআর ভাগ করা?
  • এনবিআর পুনর্গঠন: রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব, জনকাঠামো চূড়ান্ত অনুমোদন পাচ্ছে আজ
  • অনলাইনভিত্তিক ভ্যাট এখন থেকে ই-ভ্যাট সিস্টেম

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net